হুগলি , ৩০ জুলাই:- লকডাউনে ডানলপ কারখানার কর্মির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । বাঁশবেড়িয়ার তার নিজের বাড়িতে । জানা যায় চুঁচুড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া রায়গলির বাসিন্দা । বছর পঁয়তাল্লিশ এর শরৎ ব্যানার্জী তিনি তার দিদি ও জামাইবাবুর সঙ্গে থাকতেন । তিনি সাহাগঞ্জের বন্ধ ডানলপ কারখানায় কাজ করতেন বর্তমানে তিনি বাড়িতে টিউশনির পাশাপাশি গান বাজনা নিয়ে থাকতেন।আজ বেলার দিকে তার নিজের ঘরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজনরা।খবর দেওয়া হয় চুঁচুড়া থানাতে । এলাকাবাসীরা বলেন শরৎ বাবু খুব মিসুকে ছিলেন গান বাজনা ভালোবাসতেন। নিজের ঘরে গান করে ফেসবুক ও ইউটিউবে ছাড়তেন । গতকালও তিনি গান করেছেন বলে জানা যায়। কেন এই ঘটনা ঘটলো তা বোঝা যায়নি। ঘটনাস্থলে আসেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রশাসক ও বিদায়ী উপ পৌরপ্রধান আদিত্য নিয়োগী । পরে পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় । পুলিশ তদন্ত করে দেখছে কি কারনে আত্মহত্যা।
Related Articles
জল ঢুকেছে বাড়িতে,জিটি রাস্তা অবরোধ ব্যান্ডেলে
হুগলি, ২৮ মে:- প্রতিশ্রুতি সার,জল যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি। আজ সকালের এক পশলা ভারী বৃষ্টিতে জলমগ্ন চুঁচুড়ার নলডাঙা। নিকাশির দাবীতে পথ অবরোধ স্থানীয়দের। নলডাঙা বিদ্যামন্দির স্কুল, ব্যান্ডেল ইএসআই হাসপাতালের পিছন দিকে রাস্তায় জল, বাড়িতে জল। প্রায় দু হাজার বাসিন্দা জল যন্ত্রণার শিকার। জনসংযোগ যাত্রায় বেরিয়ে বিধায়ক অসিত মজুমদার প্রতিশ্রুতি দিয়েছিলেন নিকাশি ঠিক করার। কিন্তু কোনো […]
সাংবাদিকের উপরে হামলার অভিযোগ থানার সামনে বিক্ষোভ মাথাভাঙায় প্রেস ক্লাবের।
কোচবিহার,১১ মে:- সাংবাদিকের উপরে হামলার অভিযোগে থানার সামনে বিক্ষোভ দেখালেন মাথাভাঙার সাংবাদিকরা। আজ মাথাভাঙা থানার বিক্ষোভ দেখায় সাংবাদিকরা। তাঁদের অভিযোগ, গতকাল মাথাভাঙার নয়ারহাট এলাকার এক নিউজ পোর্টালের সাংবাদিক সঞ্জয় বর্মণের উপর মোটর সাইকেল নিয়ে এসে হামলা চালায় দুই দুষ্কৃতী। মাথায় আঘাত করার চেষ্টা হলেও শেষ পর্যন্ত সঞ্জয় বর্মণের কোমরে আঘাত লাগে। সাথে সাথে সে […]
পুরোনো গয়না বদল করার নামে ক্রেতা সেজে দোকানে ঢুকে গয়না চুরি, পুলিশের জালে দম্পতি।
হুগলি, ১ ফেব্রুয়ারি:- পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে কেওটা টায়ার বাগান জেড্ডা মার্কেটে একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকেন এক দম্পতি। পুরোনো গয়না বদল করে নতুন গয়না কেনার কথা বলেন। নানা ধরনের গহনা দেখতে দেখতে দোকানদার একটু অন্যদিকে নজর দিতেই নাকছাবির একটি গোছা হাতে করে সরিয়ে ফেলেন। এটা ওটা দেখে কিছুক্ষন পর গয়না […]








