পূর্ব মেদিনীপুর , ২৯ জুলাই:- পুলিশ দেখে জলে ঝাপ দিলেন এক ব্যক্তি । পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বাজার এলাকার ঘটনা । লকডাউনে ছাড় নিয়ে তার পরিচয় পত্রও রয়েছে। কাজ থেকে ফেরার পথে সাইকেল নিয়ে রাস্তার ধারে চা খাবার জন্য দাঁড়িয়ে ছিলেন । সেই সময় লকডাউনে নজরদারি চালাতে রাস্তায় টহল দিচ্ছিল পুলিশবাহিনী । গাড়ি থেকে পুলিশ নামতেই ওই ব্যক্তি ভয়ে ঝাপ দেন পুকুরে । এরপর পুলিশ চলে গেলে নিজেই উঠে আসেন । সুস্থ রয়েছেন তিনি। জানিয়েছেন , পুলিশ ধরে নিয়ে যাবে এই ভয়েই ঝাপ দিয়েছিলেন ।যদিও ছাড়ের পরিচয় পত্র থাকায় তার এই ভয় পাওয়ার কোনো কারণ ছিল না । আমরা কি চা খাব না , খাব না চা আমরা স্যার। লকডাউন চা খেতে বেরিয়ে পুলিশের ভয়ে আশ্রয় নিল খালি। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বাজার এলাকার ঘটনা। দেখুন কি বলছেন চা প্রিয় এই বাঙালি।
Related Articles
ব্যাঁটরায় প্রোমোটার খুনে কয়েকজনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।
হাওড়া , ৪ অক্টোবর:- শনিবার রাতে হাওড়ার ব্যাঁটরার ইস্ট – ওয়েস্ট বাইপাসে প্রকাশ্য রাস্তায় প্রোমোটারকে গুলি করে খুনের ঘটনায় রাতেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এছাড়াও এলাকার বিভিন্ন সিসিটিভির ফুটেজ পরীক্ষা করেও দেখা হচ্ছে। আজ রবিবার সন্ধ্যের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্তের কাজ আরও এগোনো যাবে বলে মনে করা হচ্ছে। পুলিশ মনে করছে ঘটনার […]
বাজি তৈরি ও বিক্রির জন্য এক মাসের সাময়িক লাইসেন্স দেওয়ার পরিকল্পনা।
কলকাতা, ৮ সেপ্টেম্বর:- বে-আইনি বাজি কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিকরা আচমকাই যাতে পুজোর আগে কর্মহীন হয়ে না পড়েন, সেকারণে তাঁদের বাজি তৈরি এবং বিক্রির একমাসের সাময়িক লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ঠিক হয়েছে, এই এক মাসের জন্য জেলায় জেলায় একটা বড় খোলা জায়গা ঠিক করে দেওয়া হবে। সেখানে গিয়ে এই শ্রমিকরা বাজি তৈরি […]
সাড়ে পাঁচশো বছরের প্রাচীন শ্রীরামপুরের দোল মন্দিরে শুরু হয়েছে দোলযাত্রা উৎসব l
হুগলি,৯ মার্চ :- সাড়ে পাঁচশো বছরের প্রাচীন শ্রীরামপুরের দোল মন্দিরে শুরু হয়েছে দোলযাত্রা উৎসবl সকাল থেকেই রং , আবির এবং গানের মধ্য দিয়ে সেজে উঠেছে মন্দির চত্বর lআজকের দিনে প্রাচীন এই মন্দিরে রাধা কৃষ্ণর বিগ্রহকে পূজা দেবার জন্য ভক্তরা এসে ভীড় করেন এই মন্দির চত্বরেlপূজোর ব্যবস্থাপনায় খুশি ভক্তরা l একইভাবে উদ্যোক্তারা খুশি ভক্ত সমাগমেl অন্যদিকে […]









