উত্তর ২৪ পরগনার , ২ অক্টোবর:- ব্যারাকপুরের গান্ধীঘাটে আজ সকালে গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল জগদীপ ধনকার। রাজ্যপাল সস্ত্রীক সূত্র যঙ্গেও অংশ নেন। পরিবেশিত হয় রামধূন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। করোনা জনিত কারণে দর্শকদের […]
জেলা
হাওড়ায় নির্মীয়মান বহুতলের তিনতলার একাংশ ভেঙে পড়ে জখম শ্রমিক।
হাওড়া , ২ অক্টোবর:- হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ব্যানার্জিবাগান লেনে শুক্রবার বেলা ১১টা নাগাদ একটি নির্মীয়মান বহুতলের তিনতলায় নির্মাণকাজ চলার সময় একটি অংশ ভেঙে পড়ে এক শ্রমিক গুরুতর জখম হন। কুলিলাইনের বাসিন্দা অর্জুন দাস(৩০) নামের ওই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওই সময় অনেকেই কাজ করছিলেন বলে জানা […]
দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে বোমা ফাটালেন উত্তপাড়ার বিধায়ক , তাতে আরো ঘি ঢাললো বিজেপি।
হুগলি , ২ অক্টোবর:- বিড়াল দিয়ে মাছ পাহাড়া দেওয়া হচ্ছে, আর সেই বিড়ালই মাছ খেয়ে নিয়ে চলে যাচ্ছে। বর্তমান তৃণমূল দলের গোষ্ঠীদ্বন্দ নিয়ে এভাবেই বোমা ফাটালেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। প্রত্যেকবারের ন্যায় এবারেও পুজোর আগে সাংবাদিকদের সাথে দেখা করে নিজেদের দলের গোষ্ঠীদ্বন্দ নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। তিনি বলেন রাজ্যস্তরে হুগলি জেলা নিয়ে মিটিং […]
করোনা কেড়ে নিল আরও এক বিধায়কের জীবন
বাঁকুড়া, ২ অক্টোবর:- মারণ ভাইরাস করোনার থাবায় এবার মৃত্যু হলো বাঁকুড়ার ইন্দাস বিধানসভার তৃণমূল বিধায়ক গুরুপদ মেটের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। ১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৬ টা নাগাদ হাওড়ার একটি বেসরকারি কোভিড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত সপ্তাহে গুরুপদবাবুর ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তাঁদের দুজনের […]
মাত্র ৩০ টাকায় বদলে গেল আরামবাগের রাজমিস্ত্রির ভাগ্য।
হুগলি , ২ অক্টোবর:- একটা ৩০ টাকার লটারি পাল্টে দিলো আরামবাগের এক রাজমিস্ত্রির ভাগ্য।মাত্র ৩০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি হুগলি জেলার আরামবাগের নওপাড়া এলাকার বাসিন্দা নয়ন দুলে। শুক্রবার নয়ন দুলে জানান তিনি ৩০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কেটেছিলেন তাতেই তার প্রথম পুরস্কার যেতেন। রাজমিস্ত্রির কাজ করে ভাঙা ঘরে তার সংসার। কোনোরকমে কাটতো দিন। […]
হাথরাসের ঘটনায় হাওড়ার পাওয়ার হাউস মোড়ে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করছে কংগ্রেস।
হাওড়া, ১ অক্টোবর:- হাথরাসে যাওয়ার পথে রাহুল গান্ধিকে গ্রেফতার যোগীর পুলিশের। লাঠিচার্জের অভিযোগ। প্রতিবাদে হাওড়ায় পুড়ল মোদীর কুশপুতুল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ায় জেলা কংগ্রেসের পক্ষ থেকে হাওড়ার পাওয়ার হাউস মোড়ে বিক্ষোভ হয়। শুভ্রজ্যোতি দাসের নেতৃত্বে হয় এই বিক্ষোভ। সেখানে মোদীর কুশপুতুল দাহ করা হয়। উল্লেখ্য, এদিন ভারতীয় দণ্ডবিধির ধারায় রাহুলকে গ্রেফতার করা হয়। হাথরাসে মৃত তরুণীর […]
কৃষি আইনের প্রতিবাদে সিঙ্গুরে মহামিছিল তৃণমূলের।
হুগলি , ১ অক্টোবর:- কৃষি আইনের প্রতিবাদে হুগলি জেলার সিঙ্গুরে মহামিছিল করলো তৃণমূলের নেতা কর্মীরা। বৃহস্পতিবার সিঙ্গুরের দোলুইগাছা থেকে শুরু হয় তৃণমূলের এই মহামিছিল। এদিন মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী, সাংসদ অপরূপ পোদ্দার, বিধায়ক বেচারাম মান্না, হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব সহ তৃণমূলের উচ্চ নেতৃত্ব। এদিন তৃণমূলের এই মহামিছিলে পা মেলান কয়েক হাজার […]
ফুলবাড়ি থেকে ‘পথশ্রী অভিযান’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শিলিগুড়ি , ১ অক্টোবর:- বৃহস্পতিবার ফুলবাড়ি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ‘পথশ্রী অভিযান’ এর উদ্বোধন করলেন। এই প্রকল্পের মাধ্যমে একসঙ্গে রাজ্য জুড়ে ১২ হাজার কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ ও রক্ষণাবক্ষেণ করে তোলা হবে। ইতিমধ্যেই গ্রামের বিভিন্ন ভাঙা রাস্তা চিহ্নিত করা হয়েছে। পথশ্রী অভিযানের উদ্বোধনের পর তা সারিয়ে গাড়ি চলাচলের উপযুক্ত করা হবে। ডিসেম্বরের মধ্যেই গ্রামীণ ভাঙা […]
কাটমানি না দেওয়ায় হুমকি ঠিকাদারকে , পাল্টা কাজের মান নিয়ে বারবার বলায় সদস্যকেই হুমকি ওই ঠিকাদারের।
হুগলি , ১ অক্টোবর:- কানাইপুর গ্রাম পঞ্চায়েতের বারোজিবি এলাকার তৃণমূল সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার তৃণমূল সদস্য কৃষ্ণ কান্ত দাস জানান তার এলাকার একটি নর্দমা তৈরির কাজ ঠিক ভাবে না হওয়ার জন্য ঠিকাদার রাম প্রতাপ সিংকে অভিযোগ করেন। কিন্তু ওই ঠিকাদার তাকে এই বিষয়ে মাথা না গলানোর জন্য হুমকি দেন। পরে তাকে […]
চুঁচুড়ায় বিজেপির অবৈধ পার্টি অফিস ভাঙল পৌরসভা।
হুগলি , ১ অক্টোবর:- চুঁচুড়া পিপুলপাতি মোড়ে বিজেপির পরিষেবা কেন্দ্র নামে একটি পার্টি অফিস ভেঙ্গে সরিয়ে দিলো হুগলি-চুঁচুড়া পৌরসভা। দোকানের সামনে জন পরিষেবা কেন্দ্রের নামে যে পার্টি অফিস খোলা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, দিনকয়েক আগে ওই দোকানের মালিক তা নিয়ে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু বিজেপির পক্ষ থেকে সেই পার্টি অফিস সরানো হয়নি। এরপর দোকানের মহিলা মালিক […]

