হাওড়া , ৪ অক্টোবর:- দেশের নারীদের উপর যারা অত্যাচার করে এবং যারা সেই অত্যাচারকে প্রশ্রয় দেয় সেই সরকার কখনো ক্ষমতায় টিকতে পারে না। উত্তরপ্রদেশের হাথরসের নৃশংস ঘটনার নিন্দা করে রবিবার বিকেলে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এদিন উত্তরপ্রদেশের ঘটনা সহ কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এক পদযাত্রার নেতৃত্ব দেন অরূপ রায়। বেলেপোল মোড় থেকে সেই পদযাত্রা শুরু হয়। সেখানে উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, “বিজেপির পতন ঘনিয়ে আসছে। ওদের সরকারের পতন অনিবার্য। বিজেপি উচ্ছৃঙ্খল একটা দল। এদের দেশের মানুষ মানবে না। নারীদের সম্মান করা উচিত। বাংলায় আমরা নারীদের সম্মান করি। উত্তরপ্রদেশের হাথরসের নৃশংস ঘটনার পর বিহারে বিরোধী দল ক্ষমতায় আসবে।” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে ঘটনা ঘটলে গুরুত্ব দিয়ে তার বিচার হয়। এরাজ্যে আইনের শাসন জারি রয়েছে।”
Related Articles
রাতে লিলুয়ায় স্থানীয় একটি ঘটনাকে কেন্দ্র করে তান্ডব। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে জানালেন ডিসি।
হাওড়া , ২০ এপ্রিল:-বাইকে করে আসা বহিরাগত তিন যুবক যুবতীর মদ্যপ অবস্থায় অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। আর এই নিয়েই গন্ডগোল শুরু হয়। সেখানে জড়ো হয়ে যান প্রচুর লোকজন।কথা কাটাকাটি থেকে বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সোমবার রাতে এই ঘটনায় হাওড়ার লিলুয়ার কোনা মোড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইটবৃষ্টি থেকে শুরু করে ভাঙা বোতল […]
ভোট দিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী।
হাওড়া, ২০ মে:- সকাল ৭টা নাগাদ ভোট দিতে এলেন হাওড়ার বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। মধ্য হাওড়ার কাসুন্দিয়া মহাকালী বিদ্যালয়ে অন্যান্য ভোটারদের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দেন রথীন। ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিন সকাল থেকেই এই স্কুলের ৪টি বুথে ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো। Post Views: 341
কলকাতায় ফিরল কুয়েত অগ্নিকাণ্ডে মৃতের দেহ।
কলকাতা, ১৫ জুন:- শনিবার সকালে কলকাতায় ফিরল কুয়েত অগ্নিকান্ডে মৃত দ্বারিকেশ পট্টনায়েকের (৫২) মৃতদেহ । এদিন দমদম বিমানবন্দরে এসে পৌঁছায় তাঁর দেহ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা দ্বারিকেশকে বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানান দমকল মন্ত্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। শ্রদ্ধা নিবেদনের পর দ্বারিকেশের মৃতদেহ নিয়ে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেয় শববাহী শকট। সাংবাদিকদের […]










