এই মুহূর্তে জেলা

বাড়ি থেকে ডেকে এনে খুন , প্রতিবেশীর যাবজ্জীবন সাজা।

হাওড়া, ২ ডিসেম্বর:- প্রতিবেশীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড হল সন্তোষ দাস নামে ব্যক্তির। বুধবার হাওড়া জেলা আদালতে দোষীর যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের নির্দেশ দেন বিচারক। এদিন সরকারী আইনজীবী নির্মলেন্দু চট্টোপাধ্যায় জানান, ঘটনাটি ঘটে দাসনগর থানা এলাকার মেলাতলায়। ২০০৮ সালের ৩ মে রাত প্রায় […]

এই মুহূর্তে জেলা

আমাদের কর্মসূচিকে কপি-পেস্ট করেই তৃণমূলের নতুন কর্মসূচি দুয়ারে সরকার – লকেট চট্টোপাধ্যায়।

সুদীপ দাস, ২ ডিসেম্বর:- কলাপাতায় ডাল, ভাত, বেগুনবাজা দিয়ে দুপুরের আহার সারলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন হুগলির পান্ডুয়া ব্লকের সিমলাগর চাঁপাহাটি গ্রামে মতুয়া সম্প্রদায়ের শ্রী শ্রী হরিগুরুচাঁদ মিলন উৎসব উপলক্ষে স্থানীয় বিধান গাইনের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন তিনি। অভিনেত্রী সাংসদকে হাতের কাছে পেয়ে আনন্দে ফেটে পরেন এলাকাবাসীরা। ফুল-মালা দিয়ে সাংসদকে এদিন তাঁরা বরণ করে নেন। […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ বিজেপির।

হুগলি , ১ ডিসেম্বর:- ধর্ষনের অভিযোগে বাড়ি ভাঙচুর অভিযুক্তের। চাঞ্চল্য চুঁচুড়া কামারপাড়ার দত্তগলিতে। ওই গলিতে থাকা একসময়ের খুন হওয়া সমাজবিরোধী হাতকাটা মুন্নার ছেলে রিজু হেলা(২২) এলাকারই চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে একাধিকবার ধর্ষন করে বলে অভিযোগ। পাশেই আরও একটি শিশুকন্যার সাথেও রিজু একই কাজ করেছিলো বলে চুঁচুড়া মহিলা থানায় অভিযোগ রয়েছে। ভয়ে ৪র্থ শ্রেনীর মেয়েটি কাউকে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় ফের আক্রান্ত বিজেপি কার্যকর্তা।

হাওড়া, ১ ডিসেম্বর:- হাওড়ায় ফের আক্রান্ত বিজেপি কার্যকর্তা। ভোটার তালিকার কাজ সেরে বাড়ি ফেরার পথে স্থানীয় ওই বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল ডোমজুড়ের বাঁকড়া। মঙ্গলবার দুপুর নাগাদ ওই ঘটনাটি ঘটেছে বাঁকড়া ৩ নম্বর পঞ্চায়েতের মিশ্রপাড়ায়। জখম অবস্থায় ওই বিজেপি নেতাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে গত শুক্রবার রাতে বাঁকড়ার পশ্চিমপাড়ায় বিজেপির […]

এই মুহূর্তে জেলা

হুগলি ডকের টাওয়ার ক্রেনের মাথায় উঠে পড়ল পাগল , নামাতে হিমসিম কর্মীদের।

হাওড়া , ১ ডিসেম্বর:- ১৩০ ফুট উচ্চতার হুগলি ডকের টাওয়ার ক্রেনের উপরে উঠে পড়ল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। মঙ্গলবার দুপুর নাগাদ ওই ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ ধরে অনেক চেষ্টা করেও তাকে নামিয়ে আনা সম্ভব হচ্ছিল না। শেষমেশ গোলাবাড়ি থানা মারফত খবর পেয়ে ছুটে আসেন দমকল ও সিভিল ডিফেন্সের কর্মীরা। এরপর তাঁরা প্রায় ঘন্টা দু’য়েকের চেষ্টায় সন্ধ্যের […]

এই মুহূর্তে জেলা

দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ লকেট

হুগলি , ১ ডিসেম্বর:- দলীয় কর্মী সভা করতে এসে দলের কর্মিদের বিক্ষোভের মুখে পড়ল হুগলি লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রামে একটি কর্মী বৈঠক বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হয় সাংসদ লকেট চট্টোপাধ্যায় জেলা, হুগলি জেলা সাংগঠনিক সভাপতি গৌতম চ্যাটার্জি সহ অন্যান্য নেতাকর্মীরা। লকেট চট্টোপাধ্যায়কে দেখতে এলাকায় জমে বহু মানুষের ভিড়। […]

এই মুহূর্তে জেলা

কোচবিহারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর-ডাকাত বলে কটাক্ষ সৌমিত্র খাঁর, মামলার হুমকি তৃণমূলের

কোচবিহার , ১ ডিসেম্বর:- কোচবিহারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর-ডাকাত বলে কটাক্ষ করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। মঙ্গলবার সকালে কোচবিহার শহরের সাগরদিঘী সংলগ্ন এলাকায় প্রাতভ্রমনে বেড় হন পাশাপাশি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। সেখানে জনসংযোগ বাড়াতে ‘চায় পে চর্চা’ কর্মসূচিতে অংশ নেন তিনি। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভাইপো […]

এই মুহূর্তে জেলা

খড়িয়ালে এমাজন কোম্পানির গোডাউনে কাজ করে বেতন না পেয়ে বিক্ষোভ দেখালো শ্রমিকরা

হুগলি , ১ ডিসেম্বর:- কাজ করে টাকা না পেয়ে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডানকুনি থানার অন্তর্গত খড়িয়াল এলাকার এমাজন গোডাউনে। এখানকার শ্রমিকরা জানায় মাহিন্দ্রা লজেস্টিক এর তত্ত্বাবধানে এই গোডাউন থেকে এমাজন কোম্পানির ডেলিভারি হয়। কিন্তু কোম্পানি এখন তাদের বকেয়া বেতন না দিয়ে রাতের অন্ধকারে গোডাউন ফাঁকা করে চলে যাওয়ার চেষ্টা করছে। বকেয়া বেতনের […]

এই মুহূর্তে জেলা

বালিতে পোস্টার ব্যানারে বিতর্ক , অস্বস্তি শাসক শিবিরে।

হাওড়া , ১ ডিসেম্বর:- বালিতে ফের পোস্টার ব্যানার ঘিরে শাসক শিবিরে চাঞ্চল্য। বালি বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় ওই পোস্টার ব্যানারগুলি লাগানো হয়। যেখানে তৃণমূল কর্মীরা বহিরাগত প্রার্থীর পরিবর্তে এলাকার মানুষকে প্রার্থী করার আবেদন জানিয়েছেন তৃণমূল সুপ্রিমোর কাছে। মঙ্গলবার সকালে বালি, বেলুড় এবং লিলুয়ার বিভিন্ন দেওয়ালে লাগানো পোস্টার এবং ব্যানারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। এখানে ‘বহিরাগত’ […]

এই মুহূর্তে জেলা

হাওড়াতেও চলছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প। প্রথম দিনেই ব্যাপক সাড়া।

হাওড়া , ১ ডিসেম্বর:- আজ পয়লা ডিসেম্বর মঙ্গলবার ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। কর্মসূচি চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। রাজ্যের সব মানুষের জন্য চালু হওয়া স্বাস্থ্যসাথী প্রকল্প এই কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। এই শিবিরেই নাম নথিভুক্ত করছেন উপভোক্তারা। জানা গেছে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য বাড়ির দুয়ারে নিয়ে […]