হুগলি , ১ ডিসেম্বর:- কাজ করে টাকা না পেয়ে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডানকুনি থানার অন্তর্গত খড়িয়াল এলাকার এমাজন গোডাউনে। এখানকার শ্রমিকরা জানায় মাহিন্দ্রা লজেস্টিক এর তত্ত্বাবধানে এই গোডাউন থেকে এমাজন কোম্পানির ডেলিভারি হয়। কিন্তু কোম্পানি এখন তাদের বকেয়া বেতন না দিয়ে রাতের অন্ধকারে গোডাউন ফাঁকা করে চলে যাওয়ার চেষ্টা করছে। বকেয়া বেতনের দাবিতে গতকাল রাত থেকে গোডাউনের সামনে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। কতৃপক্ষ অবশ্য জানিয়েছে তাদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে সবাই টাকা পেয়ে যাবে।
Related Articles
দৈনিক আক্রান্ত ২২ হাজারের বেশি , অন্যান্য রাজ্যের থেকে সংক্রমণের হার বেশি পশ্চিমবঙ্গে।
কলকাতা, ১৪ জানুয়ারি:- রাজ্যের করোনা পরিস্থিতির উপর সার্বিক নজরদারি এবং সংক্রমণ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থার সুপারিশ করতে রাজ্য সরকার স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। বিশিষ্ট চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালির নেতৃত্বে ছয় সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় বিশেষজ্ঞদের নিয়ে অনুরূপ একটি কোভিড টাস্ক ফোর্স তৈরি করেছিল নবান্ন। চিকিৎসক, বিশেষজ্ঞ, ভাইরোলজিস্টদের নিয়ে সেই […]
নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনা নিয়ে যারা কটাক্ষ করছেন , তাঁদের সৌজন্যতা বলে কিছু নেই – অরূপ রায়।
হাওড়া, ১১ মার্চ:- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনা নিয়ে যারা কটাক্ষ করছেন, তাঁদের শিষ্টাচার সৌজন্যতা বলে কিছু নেই। বৃহস্পতিবার মহা শিবরাত্রির পুণ্য সকালে নিজের কেন্দ্রে প্রচার শুরু করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মধ্য হাওড়া কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ রায়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনা করে গতকাল আমি তারাপীঠে মায়ের কাছে পুজো দিয়েছি। আজকেও […]
কাল স্বাধীনতা দিবস। হাওড়া স্টেশনে বিশেষ তল্লাশি। বাড়ল নিরাপত্তা।
হাওড়া , ১৪ আগস্ট:- দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়া স্টেশনে । শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনে বিশেষ তল্লাশি চালানো হয় । জিআরপি , আরপিএফ ও সিআইডি বম্ব স্কোয়াডের যৌথ উদ্যোগে ট্রেনে তল্লাশি হয়। যাত্রীদের ব্যাগ থেকে শুরু করে স্টেশন চত্বর সহ পার্কিং এলাকায় সিকিউরিটি চেকিং হয় । মেটাল ডিটেক্টরের সাহায্যে […]







