এই মুহূর্তে জেলা

অরূপ রায়ের হোর্ডিং ছিঁড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়।

হাওড়া , ৩১ জানুয়ারি:- হাওড়ায় অরূপ রায়ের হোর্ডিং ছিঁড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আজ সকালে হোর্ডিং ছেঁড়ার ঘটনা নজরে আসে। হাওড়ার ২৫ নং ওয়ার্ডের নেতাজী সুভাষ রোড়ের উপর পার্বতী সিনেমার উল্টোদিকের রাস্তায় ওই ঘটনা ঘটে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ লাগানোর নাম করে সমবায় মন্ত্রী তথা তৃণমূল […]

এই মুহূর্তে জেলা

মহাত্মা গান্ধীর ৭৪ তম তিরোধান দিবসে গান্ধী ঘাটে রাজ্যপাল।

ব্যারাকপুর , ৩০ জানুয়ারি:- শনিবার সকালে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৪ তম তিরোধান দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে ব্যারাকপুর গান্ধী ঘাটে আসেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল স্বস্ত্রীক শ্রী জাগদীপ ধনকার। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু,পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়,ব্যারাকপুরের নগরপাল শ্রী মনোজ ভার্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সস্ত্রীক রাজ্যপাল গান্ধী […]

এই মুহূর্তে জেলা

২০২১ এর ভোট হবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে , মায়ের ইজ্জত বাঁচানোর ভোট , হাওড়ায় বললেন ত্বহা সিদ্দিকী।

হাওড়া , ৩০ জানুয়ারি:- “ভারত স্বাধীন হওয়ার পর থেকে যত ভোট হয়েছে তা হয়েছে উন্নয়নের নিরিখে ভোট। কখনো কংগ্রেস, কখনো বামফ্রন্ট, কখনো তৃণমূল বলেছে আমরাই উন্নয়ন করেছি। মানুষ যাকে মনে করে করেছে ভোট দিয়েছে। কিন্তু, এবার ২০২১এর ভোট হবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট। কি হিন্দু, কি মুসলমান আমরা যারা এই বাংলায় আছি, এই ভোট আপনার আমার […]

এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল বিজেপিতে যোগ দেওয়ার পরেই বিক্ষোভে ফেটে পড়লো নবগ্রাম।

হুগলি , ৩০ জানুয়ারি:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল দিল্লীতে গিয়ে বিজেপি দলে যোগ দেওয়ার পরেই বিধায়কের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লো কোন্নগরের নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারের নেতৃত্বে এদিন নবগ্রাম এলাকায় একদিকে ক্ষোভ আবার বিধায়ক চলে যাওয়ায় আনন্দ উৎসব পালন করলো তৃণমূলের নেতা কর্মীরা। নবগ্রামে দলীয় কার্যালয়ের সামনে […]

এই মুহূর্তে জেলা

ঠাকুরের নাম নিয়ে দিল্লি যাত্রা রথীনের।

হাওড়া , ৩০ জানুয়ারি:- গত কয়েকদিন ধরেই তিনি দলের বিরুদ্ধে বেসুরো হয়েছেন। সুর চড়িয়েছেন দলের জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। বিজেপিতে তিনি যোগ দিতে পারেন জল্পনা চলছিলই। অবশেষে পদ্ম শিবিরে পাকাপাকি যোগ দিতে আজই দিল্লি যাচ্ছেন হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী। আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আজকেই দিল্লি যাচ্ছি। ৪টের সময় বিশেষ বিমান আসছে। […]

এই মুহূর্তে জেলা

প্রখ্যাত কার্টুনিস্ট পদ্মশ্রী নারায়ণ দেবনাথ অসুস্থ।

হাওড়া , ৩০ জানুয়ারি:- প্রখ্যাত কার্টুনিস্ট পদ্মশ্রী নারায়ণ দেবনাথ অসুস্থ। হাওড়ার শিবপুরের বাসিন্দা নারায়ণ দেবনাথকে অসুস্থতার কারণে শুক্রবার সন্ধ্যা নাগাদ ভর্তি করা হয় কলকাতা মিন্টো পার্ক এলাকার এক বেসরকারি হাসপাতালে (বেলভিউ)। পারিবারিক সূত্রের খবর, ফুসফুসের সংক্রমণ ছাড়াও কিডনিতেও সমস্যা রয়েছে তাঁর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় তিনি ভুগছিলেন। এ বছরেই কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মানে […]

এই মুহূর্তে জেলা

আগামী ৩১ জানুয়ারি বড় ধরনের চমক থাকবে , যোগদানের তালিকা বেশ লম্বা – দিলীপ ঘোষ।

ব্যারাকপুর , ২৯ জানুয়ারি:- দমদমের তৃনমূল সাংসদ সৌগত রায় বারংবার বলছেন,মরে গেলেও বিজেপিতে যাব না। শুক্রবার সকালে খড়দহ দক্ষিণ মন্ডল-২ উদ্যোগে আয়োজিত চায়ে পে চর্চায় এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,উনাকে জ্যান্ত অবস্থায় বিজেপিতে আসতে হবে। শেষ জীবনটা উনাকে বিজেপিতেই কাটাতে হবে। বাম-তৃনমুল জমানার তীব্র সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, বাম আমলে ভোট লুঠ […]

এই মুহূর্তে জেলা

পুনর্বাসন না দিয়ে নির্মাণ কাজ ভাঙা যাবেনা। রেলের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল নেতার।

হাওড়া, ২৯ জানুয়ারি:- আমফানে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন হাওড়ার দাশনগরের বালিগোলা রেল বস্তি এলাকার বাসিন্দারা। আজ সকালে ওই নির্মাণকাজ ভাঙতে এসে এলাকার বাসিন্দাদের প্রবল বাধার মুখে পড়তে হয় রেল পুলিশকে। এলাকার তৃণমূল নেতা বিভাস হাজরা, প্রাক্তন কাউন্সিলর সুব্রত পোল্ল্যে ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে রেল পুলিশের সামনে রুখে দাঁড়ান। শ্লোগান দিয়ে […]

এই মুহূর্তে জেলা

পুলিশ কমিশনার থেকে পদত্যাগ করলেন হুমায়ুন কবীর , তবে কি রাজনীতিতে আসতে চলেছেন তিনি !

হুগলি , ২৯ জানুয়ারি:- পদত্যাগ করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। তাঁর পরিবর্তে দায়িত্ব নিচ্ছেন গৌরব শর্মা। সূত্র মারফত জানা যাচ্ছে আগামিকাল সকাল ১০ টার মধ্যেই দায়িত্ব বুঝে নেবেন গৌরব শর্মা। রিলিজ দেওয়া হবে হুমায়ুন কবীরকে। যদিও কেন তিনি ইস্তফা দিলেন, তা এখনও স্পষ্ট নয়। তিনি কি রাজনীতিতে আসছেন তাও স্পষ্ট নয় এখনো। […]

এই মুহূর্তে জেলা

কৃষকদের সুবিধার্থে তারকেশ্বর থেকে ডিমাপুর পর্যন্ত চলবে কৃষান স্পেশাল ট্রেন।

হুগলি , ২৯ জানুয়ারি:- কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর উদ্যোগে রাজ্যের চাষীদের সুবিধার জন্য চালু হল কৃষান স্পেশাল ট্রেন। কৃষকদের সুবিধার্থে এবার তারকেশ্বর থেকে আসামের ডিমাপুর পর্যন্ত চলবে কৃষান স্পেশাল ট্রেন। কুড়ি বগির ট্রেনটি প্রতি শুক্রবার তারকেশ্বর স্টেশন থেকে ছাড়বে সকাল দশটায়। আজ সকালে তারকেশ্বর স্টেশন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন ইস্টার্ন রেলওয়ের আধিকারিকরা। তারকেশ্বর থেকে […]