হুগলি , ৩১ জানুয়ারি:- উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল দিল্লী গিয়ে অমিত শাহ এর হাত ধরে বিজেপি দলে যোগদান করেছে। এরপরেই উত্তরপাড়া বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় তৃণমূল দলের নেতা কর্মীরা। আজ সকালে উত্তরপাড়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকা শুদ্ধ করার প্রক্রিয়া চালানো হয়। ধাসরা পেট্রোল পাম্পের সামনে জিটি রোডের উপর গঙ্গাজল ছড়িয়ে এলাকা শুদ্ধ করে তৃণমূল দলের নেতা কর্মীরা। এছাড়াও এলাকায় একটি মিছিল করে যুব তৃণমূল। মিছিল শেষে বিধায়ক প্রবীর ঘোষালের ছবিতে কালি মাখিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল দলের নেতা কর্মীরা।
Related Articles
উত্তরপাড়ায় জন শুনানিতে জাতীয় মহিলা কমিশন।
হুগলি, ৬ জুন:- নারীদের উপর হওয়ায় অত্যাচার তার লিপিবদ্ধ অভিযোগ এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তার উপরই জন শুনানী। ভিক্টিম পরিবারের সঙ্গে কথা বলছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, কাউন্সিলররা। রয়েছেন আইনজীবী, হুগলি ও হাওড়া গ্রামীন পুলিশ, চন্দননগর ও হাওড়া সিটি পুলিশ আধিকারীকরা, দুই জেলা প্রশাসনের আধিকারীক অতিরিক্ত জেলা শাসক উপস্থিত রয়েছেন। উত্তরপাড়া […]
বিজেপির ঢঙ্গেই মানুষের কাছে পৌঁছাতে হর-ঘর নেতাজি কর্মসূচী ফরওয়ার্ড ব্লকের।
হুগলি, ১ সেপ্টেম্বর:- মতাদর্শগত ভাবে বিজেপির বিরুদ্ধে বামপন্থীরাই লড়াই করতে পারবে, বিভাজনের রাজনীতি পছন্দ করতেন না নেতাজী, নতুন ভারত কেমন হবে সে কথাও বলতেন। নেতাজীর সেই বার্তা বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক বলে মনে করে ফরোয়ার্ড ব্লক। তাই কিছুটা বিজেপির ঢঙে মানুষের কাছে পৌঁছে দিতে হর ঘর নেতাজী কর্মসূচী নিয়েছে সারা ভারত ফরোয়ার্ড ব্লক। আজ ১লা […]
কিপিং না দেখেই জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল ধোনিকে, ফাঁস করলেন কিরমানি।
স্পোর্টস ডেস্ক, ১১ জুন:- সাল ২০০৪। দেওধর ট্রফির ম্যাচে পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। জাতীয় দলে উপেক্ষিত থাকার হতাশা দূর করতে ঠিক করে নিয়েছিলেন, এমন ছক্কা হাঁকাবেন, যা এক্কেবারে মাঠে থাকা নির্বাচকদের গায়ের ওপর পড়ে। তারপর সেই বিধ্বংসী ইনিংস। জাতীয় দলে ডাক। বাকিটা ইতিহাস। মহেন্দ্র সিংহ ধোনির জাতীয় দলে অন্তর্ভুক্তির এই কাহিনি প্রায় সকলেরই জানা। তবে […]








