সুদীপ দাস , ৩১ জানুয়ারি:- বিজেপি বলে আসলে কোন দল নেই! তৃণমূল থেকে দল ভারিয়ে বিজেপিকে তৈরী করতে হচ্ছে। তৃণমূলে বাতিল যারা তাঁরা আজ বিজেপির নেতা। আবার এটাও স্পষ্ট হচ্ছে যে তৃণমূল বলেও আসলে কোন দল নেই! দল ভাঙিয়ে তৃণমূল তৈরী হয়েছিলো। যেদিন যে যেমন এদিক-ওদিক চান্স পাচ্ছেন চলে যাচ্ছেন। তৃণমূল যেমন ভাঙা বেড়া দিয়ে লোক ঢুকিয়ে অনৈতিক কাজ করছিলো, বিজেপি সেই ভাঙা বেড়ার সুযোগ নিয়ে তৃণমূল থেকে লোক ঢোকাচ্ছে। সকালে তৃণমূল, বিকেলে বিজেপি ফারাক কিছু নেই! বর্তমান রাজ্য রাজনীতিতে শাসক দল ছেড়ে একের পর এক বিজেপিতে যোগদানকে এভাবেই ব্যাখ্যা করলেন সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তী। আজ চন্দননগরে আয়োজিত বামেদের মহামিছিলে উপস্থিত হন সুজনবাবু। এদিন চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার থেকে বামেদের মহামিছিল শুরু হয়। লাল ঝান্ডা হাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে চলে। জিটি রোড ধরে এই মিছিল ভদ্রেশ্বর বাবুবাজারে গিয়ে সমাপ্ত হয়।
Related Articles
দল মানে মা ,দলের মা মমতা বন্দ্যোপাধ্যায় , বিশ্বাসঘাতকতা মানে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা -অভিষেক।
ডায়মন্ডহারবার , ২৯ নভেম্বর:- ২০২১-কে সামনে রেখে ময়দানে নেমে পরল তৃণমূল কংগ্রেস। আজ, রবিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম নামলেন ময়দানে৷ খোলাখুলি বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। রবিবার নিজের লোকসভা কেন্দ্রে সভায় বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দুপুর ২টোর সময় মুচিশা হাইস্কুল মাঠে শুরু জনসভায় তিনি বলেন, বাংলায় তৃণমূলকে আটকানো বিজেপির কাজ নয়৷ এবং […]
বিধি মেনে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
কলকাতা, ৪ জানুয়ারি:- সব রকম করোনা বিধি মেনে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৭ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উৎসবের সূচনা করবেন। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে এবার চলচ্চিত্র উৎসবে তাঁর পরিচালিত ছবি অরণ্যের দিনরাত্রি দেখানো হবে উদ্বোধনী ছবি হিসেবে। মঙ্গলবার শিশির মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে […]
ত্রাণ না পেয়ে রাস্তা অবরোধ চন্ডীতলার কলাছড়ায়।
চিরঞ্জিত ঘোষ,২২ এপ্রিল:- লকডাউন এ পর্যাপ্ত ত্রাণ না পেয়ে হুগলির চন্ডীতলা দুই কলাছড়া পঞ্চায়েতের মালোপাড়ায় গ্রামবাসীরা টিএনজি মুখার্জী রোড হঠাৎই বাঁশ লাঠি ফেলে অবরোধ শুরু করে স্থানীয় মানুষ। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় চন্ডীতলা থানার পুলিশ এসে অবরুদ্ধ তোলে। এলাকাবাসীর দাবি প্রশাসন থেকে তাদের কোন চাল ডাল দেওয়া হচ্ছে না। রাজনৈতিক ভাবে তারা কোনো সাহায্যই পাচ্ছে না, […]







