হুগলি , ৩১ জানুয়ারি:- পিকনিকে জয় শ্রী রাম গান বাজানোকে কেন্দ্র করে ধুন্দুমার। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর বলাগড় থানার সবুজ দ্বীপে। এদিন বলাগরের পিকনিক স্পট সবুজ দ্বীপে বনভোজনের আয়োজন করে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। সেখানে জয় শ্রী রাম গান বাজানো হয়। অভিযোগ এলাকার তৃণমূল নেতারা সেসময় চড়াও হয় বিজেপির উপর বন্ধ করতে বলা হয় গান। অভিযোগ গান না বন্ধ করায় বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করে তৃণমূলের লোকজন। রাতে এবিষয়ে বলাগড় অভিযোগ দায়ের করলেও পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। এর প্রতিবাদের এখন বলাগড়ের জিরাট বাসস্ট্যান্ডে পথ অবরোধে সামিল হয়েছে বিজেপি। এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদবের অভিযোগ বিজেপি কর্মীরাই নাকি সেখানে মাতব্বরি করছিলো।
Related Articles
বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে।
শান্তিপুর, ২৭ এপ্রিল:- জল সাজা থেকে গায়ে হলুদ, এরপর ছাদনা তলায় বিয়ের পিঁড়িতে বসা, সারা এলাকা জুড়ে বাজে বিয়ের সানাই, আর আর বিয়ে বাড়িতে ভোজ হবেনা তা কি হয়। শতাধিক মানুষ খেলেন বিয়ের নেমন্তন্ন। ভাবছেন এই তীব্র তাপপ্রবাহে কার বিয়ে, কার আবার এ যে ব্যাঙের বিয়ে। নদীয়ার শান্তিপুর থানার মোড় সংলগ্ন পাঁচ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু […]
ঝাড়খন্ডের গিরিডি থেকে হাওড়ায় ফিরে খুন যুবক।
হাওড়া, ২২ মে:- কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের গিরিডি থেকে হাওড়ায় ফিরেছিলেন পেশায় রাজমিস্ত্রি বাবলু সিংহ। রবিবার সকালে তাকে ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া থানার পুলিশ। জানা গেছে, হাওড়ার আই আর বেলিলিয়াস লেনের একটি বাড়িতে কয়েকজন রাজমিস্ত্রি ভাড়া থাকতেন। একই সঙ্গে থাকতেন তারা। এদের মধ্যে দুজন দেশের বাড়িতে গিয়েছেন। বাবলু একাই বাড়িতে ছিলেন বলে […]
এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল চন্দননগর আদালত।
প্রদীপ বসু, ১৯ আগস্ট:- পকসো কেসের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ নির্দেশ দিল চন্দননগর মহাকুমা আদালত।ঘটনা প্রসঙ্গে জানা যায় ১২ ১১ ২০১৯ তারিখে চন্দননগর কলুপুকুর চৌমাথা এলাকায় একটি চার বছরের মেয়ে রাস্তার পাশে খেলছিল। ওই সময় বংশী সাউ এর ছেলে ৪৮ বছরের অমৃত সাউ শিশুটিকে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে। এরপর মেয়েটির […]









