বাঁকুড়া , ৯ মার্চ:- এই পার্টির প্রার্থী মানছি না মানবো না, হরকালী প্রতিহার কে মানছি না মানবো না। এই দাবি নিয়েই কোতুলপুরেও পড়ল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার। গোটা কোতুলপুর জুড়েই এই পোস্টার পড়েছে। যা নিয়ে গোটা কোতুলপুর জুড়ে শুরু হয়েছে তুমুল চর্চা। কে বা কারা এই পোস্টার দিল তা এখনো স্পষ্ট নয়। তবে বিজেপি এই বিষয়ে তৃণমূলের দিকেই আঙ্গুল তুলছে। এক বিজেপি নেতা বলেন আমাদের পার্টির ইমেজ নষ্ট করার জন্য এবং আমাদের প্রার্থীর ইমেজ নষ্ট করার জন্য তারা এইরূপ কাজ করেছেন। এই বিষয়ে কোতুলপুর এ তৃণমূল প্রার্থী সঙ্গীতা মালিক বলেন বিজেপি হল একটি ভেকধারী পার্টি। তাদের দলের মধ্যেই প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এইরূপ ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূল কোন ভাবে জড়িত নয়। বিজেপি প্রার্থী হরকালি প্রতিহার বলেন,এটা তৃণমূলের চক্রান্ত।
Related Articles
পর্যাপ্ত পরিমাণ টিকার যোগান নিশ্চিত করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলো মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৮ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণের লাগামছাড়া ঊর্ধ্বগতির প্রেক্ষিতে পর্যাপ্ত পরিমাণ টিকা, জরুরি ওষুধ ও অক্সিজেনের যোগান নিশ্চিত করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আজ চিঠি লিখেছেন। সার্বিক টিকাকরণের উদ্দেশ্যে রাজ্য সরকার কেন্দ্রের কাছে নিজের খরচে প্রয়োজনীয় টিকা সরাসরি কেনার ছাড়পত্র চাইলেও তা এখনও পাওয়া যায়নি বলে মুখ্যমন্ত্রী চিঠিতে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ […]
স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্য সামগ্রী বিক্রির জন্য পঞ্চায়েত দপ্তর একটি বিশেষ মার্কেটিং অ্যাপ চালু করেছে।
হাওড়া ,২৪ ডিসেম্বর:- স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্য সামগ্রী বিক্রির জন্য পঞ্চায়েত দপ্তর একটি বিশেষ মার্কেটিং অ্যাপ চালু করেছে। নিউটাউনে আজ কলকাতা সরস মেলায় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই অ্যাপের উদ্বোধন করেন। তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর পণ্যগুলি সহজে বিক্রি ছাড়াও ক্রেতারা পণ্যগুলি সম্পর্কে জানতে ও পছন্দ করতে পারবেন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে […]
প্রতিবন্ধকতাকে জয় করে সঙ্গীত শিক্ষা দিচ্ছেন শীতলকুচির কার্ত্তিক।
কোচবিহার,১৩ ফেব্রুয়ারি:- দীর্ঘ ২৭ বছর ধরে শিক্ষকতা করছেন কার্ত্তিক চক্রবতী। শীতলকুচির গোসাইরহাট বাজার লাগোয়া নিজ বাড়ীতে বেসরকারি মিউজিক কলেজ খুলে এলাকার কচিকাচাদের বিনা বেতনে তবলা, খোল, রবীন্দ্র সঙ্গীত, হারমোনিয়াম, শিখিয়ে যাচ্ছেন। জীবনে অনেক বাধা বিপওিকে তোয়াক্কা না করে সমাজকে নিজের ভেবে সেবার কাজ , সমাজের উন্নতি করনে যে কাজ তিনি করছেন তা চোখে পড়ার […]








