হাওড়া , ২৪ মার্চ:- বুধবার বিকেলে মধ্য হাওড়ার ২৭ নং ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার করেন সংযুক্ত মোর্চা সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী পলাশ ভান্ডারী। এদিন বিকেল ৫টা নাগাদ চৌধুরী বাগানের বিহারী লাল চক্রবর্তী লেন থেকে কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচার শুরু হয়। বাম ও কংগ্রেস কর্মীরা যৌথভাবে এই প্রচারে নামেন। সিপিএমের প্রাক্তন বিধায়ক অরূপ রায় থেকে শুরু […]
জেলা
দলত্যাগী বিজেপি নেতার মান ভাঙাতে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী শ্রীরামপুরে।
হুগলি , ২৪ মার্চ:- দলের শীর্ষ নেতার কথা মেনে নিয়ে দলে থাকার সিদ্ধান্ত নিলেন বিজেপির রাজ্য নেতা ভাস্কর ভট্টাচাৰ্য। বুধবার বিকালে ভাস্কর বাবুর শ্রীরামপুরের বাড়িতে আসেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মোর্য। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি ক্ষুব্ধ হয়ে গত ১৬ই মার্চ দলের সমস্ত পদ থেকে পদত্যাগের চিঠি দেন রাজ্য […]
বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের সমর্থনে প্রচারে ঝড় তুললেন অর্জুন সিং।
হুগলি , ২৪ মার্চ:- উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের সমর্থনে এদিন কোন্নগরের কানাইপুরে এসে প্রচারে ঝড় তুললেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন কানাইপুরের ওয়ারলেস মাঠ এলাকা থেকে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালকে সাথে নিয়ে হুডখোলা গাড়ি করে কর্মী সমর্থকদের সাথে ভোটের প্রচার সারেন বিজেপি সাংসদ অর্জুন। এদিন বিজেপির প্রার্থী ও সাংসদের ভোট প্রচারে বিজেপির […]
সাতসকালে ঢাকঢোল বাজিয়ে অভিনব প্রচার সারলেন তৃণমূলের যুব প্রার্থী অরিন্দম গুঁইন।
হুগলি , ২৪ মার্চ:- বুধবার সাতসকালে ঢাকঢোল বাজিয়ে অভিনব প্রচার সারলেন তৃণমূলের যুব প্রার্থী অরিন্দম গুঁইন। এদিন অরিন্দম বাবু প্রচার করেন তার বিধান সভা এলাকার বড় বাগানে। প্রার্থী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিষয়গুলি ভোটারদের কাছে তুলে ধরেন। আজকের এই অভিনব প্রচার দেখতে বহু মানুষ রাস্তায় বেরিয়ে প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন। […]
দিনহাটার ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব কমিশনের।
কোচবিহার, ২৪ মার্চ:- কোচবিহারের দিনহাটার ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। কিভাবে এই ঘটনা ঘটল আগামীকাল সকালের মধ্যে সেই নিয়ে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য বিজেপির শহর মন্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ ঘিরে আজ দিনহাটার ডাকবাংলো পারা রণক্ষেত্রের চেহারা নেয়। এই […]
বাঁকুড়া বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্চিতা বিদের সমর্থনে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বাঁকুড়াঃ, ২৪ মার্চ:- বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্চিতা বিদের সমর্থনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর স্টেডিয়ামে একটি জনসভা করেন। বিষ্ণুপুর স্টেডিয়ামের মাঠে হেলিকপ্টার থেকে সরাসরি হুইলচেয়ারে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এলেন জনসভা মঞে। জনসভা মঞে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিষ্ণুপুর মিউজিয়ামে প্রাচীন আমলের বহু পুঁথি সংগ্রহ করা রয়েছে। সংরক্ষিত ওই পুঁথিগুলি ডিজিটালাইজ করে […]
বালি বোঝাই ডাম্পারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আহত ৯ জন।
হুগলি, ২৪ মার্চ:-বালি বোঝাই ডাম্পারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে আহত ৯ জন। ঘটনা গোঘাটের গোবিন্দপুরে এলাকায়। জানা গেছে কোতুলপুরের দিক থেকে বালি বোঝাই ডাম্পার টি এবং আরামবাগের দিক থেকে একটি ধান বোঝাই লরি দ্রুত গতিতে যাচ্ছিল কোতুলপুর এর দিকে । গোঘাটের গোবিন্দপুর এলাকায় বাস স্টপ এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনার জেরে […]
কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছেন রাজীব।অভিযোগ তৃণমূল প্রার্থীর।
হাওড়া , ২৪ মার্চ:-বাইরে থেকে লোক এনে ডোমজুড় কেন্দ্রে গুন্ডামি করা হচ্ছে। এবং কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট করতে চাইছেন বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ। বুধবার সকালে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ প্রচারে বেরিয়ে এই অভিযোগ করেন। এদিন সকালে সাঁপুইপাড়া নিশ্চিন্দার পূর্ব আনন্দনগরে লোকনাথ মন্দিরে […]
লিলুয়ায় জাতীয় সড়কে দুর্ঘটনা। দুধের গাড়ির চালকের মৃত্যু। জখম খালাসি।
হাওড়া , ২৪ মার্চ:-বুধবার সাতসকালেই হাওড়ার লিলুয়ায় জয়পুর বিল এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় দুধের গাড়ির চালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক খালাসি। পুলিশ সূত্রে জানা গেছে, আমুল দুধের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুধের গাড়ির চালকের মৃত্যু হয়। বেশ কিছুক্ষণ কেবিনের মধ্যেই আটকে ছিল মৃত চালকের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে […]
টোল বসানোকে কেন্দ্র করে কোতুলপুর এর জয়রামবাটিতে ধুমধুমার।
বাঁকুড়া , ২৩ মার্চ:- জয়রামবাটি পেরিয়েই বসেছে চেকপোস্টের নাকা পয়েন্ট আর ঠিক সেই নাকা পয়েন্ট এর আগেই নতুন করে দেখা দিলো টোল প্লাজা। এখানে কোন লরি যাতায়াত করলেই তাদের কাছ থেকে আড়াইশো টাকা করে আদায় করা হচ্ছিল এরকমি অভিযোগ তুলল ট্রাক অ্যাসোসিয়েশন পক্ষ থেকে। হয়েছে নতুন পাকা ঘর তাতে রয়েছে দুটি কম্পিউটার এবং সিসি ক্যামেরা […]

