বাঁকুড়াঃ , ২৫ মার্চ:- প্রথম দফার নির্বাচনে প্রচারের আজ শেষ দিন। শেষ প্রচারে মিঠুন ঝড় বাঁকুড়ার শালতোড়া বাজারে। বাঁকুড়ার শালতোড়া বিধানসভার বিজেপি প্রার্থী চন্দনা বাউরীর সমর্থনে শেষ প্রচারে রোড শো তে অংশ নিলেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন শালতোড়া সেন্টিনারি কলেজ হেলিপ্যাড এসে পৌঁছায় মিঠুন চক্রবর্তীর হেলিকপ্টার। এরপর শালতোড়া সেন্টিনারি কলেজ হেলিপ্যাড থেকে হুডখোলা গাড়িতে চেপে রোড শো এর অংশ নেন বিশিষ্ট অভিনেতা। হেলিকপ্টার থেকে নেমেই কলেজ গ্রাউন্ড থেকে রোড শো করেন শালতোড়া বাজার ঘুরে শালতোড়া বিডিও অফিসের কাছে শেষ হয় দেড় কিলোমিটারের রোড শো। এরপর মিঠুন চক্রবর্তী হেলিকপ্টারে করে তিনি পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। এই রোড শো ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিশিষ্ট এই অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে উৎসাহী মানুষজন আজ ভিড় জমিয়েছিলেন শালতোড়া বাজার এলাকায়।
Related Articles
করোনা ভাইরাসের আতঙ্কে চরম দুশ্চিন্তায় চন্ডীতলার গভেষক অর্পণ ব্যানার্জি।
হুগলি,৪ ফেব্রুয়ারি:- একদিকে যেমন গভেষণা সম্পূর্ণ করার তাগিদ, ছুটিতে বাড়ি ফিরে কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তা। তেমনই বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। কর্মস্থলে ফিরলেও আপাতত থাকতে হবে গৃহবন্দি হয়ে। তাই চরম দুশ্চিন্তায় চন্ডীতলার গভেষক অর্পণ ব্যানার্জি। গত ছয় মাস ধরে চীনের সাংহাই এর জুহুই এলাকায় জৈব রসায়ন নিয়ে গবেষনা করছেন অর্পন বাবু। পূর্বে মুম্বই আই […]
হারিট হাইস্কুলের বিজ্ঞান বিভাগের উদ্বোধনে সাংসদ রচনা।
হুগলি, ৮ জুলাই:- হুগলির দাদপুর এর হারিট হাই স্কুলের বিজ্ঞান বিভাগের উদ্বোধন হলো আজ। উদ্বোধন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধারা, পোলবা দাদপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। হারিট হাই স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে […]
বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া নির্বিঘ্নেই সম্পন্ন হল চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।
কলকাতা, ১০ জুলাই:- বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটের উপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন।বিকেল ৫টা পর্যন্ত রায়গঞ্জে ভোট পড়েছে ৬৭.১২ %, মানিকতলায় ভোট পড়েছে ৫১.৩৯ %, রানাঘাট দক্ষিণে ভোট পড়েছে ৬৫.৩৭ % ও বাগদায় ভোট পড়েছে ৬৫.১৫ %। ৪ কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৬২.৭১ শতাংশ।তবে পাঁচটার পরও ভোটের লাইনে কয়েকজন ভোটার থাকায় […]










