ব্যারাকপুরঃ , ২৫ মার্চ:- বরানগর বিধানসভা কেন্দ্রের তারকা বিজেপি পার্থী পার্নো মিত্রের নির্বাচনী প্রচার ঘিরে মানুষের জনজোয়ার। বুধবার বিকেলে অভিনেত্রী বিজেপি পার্থী পার্নো মিত্র বরানগর কালীতলা মাঠ থেকে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার শুরু করেন। এদিন এই তারকা বিজেপি প্রার্থীর বর্ণাঢ্য পদযাত্রাটি কালীতলা মাঠ থেকে শুরু হয়ে দেশবন্ধু রোড ধরে জি এল টি রোড হয়ে বিটি রোড টবিন রোড ধরে,এস বি মোড় হয়ে নোয়াপাড়ার ৩৪ সি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। প্রচার চলাকালীন রাস্তার দুই ধারে সেলিব্রেটি বিজেপি প্রার্থীকে এক ঝলক চোখের দেখা দেখতে মানুষের ভিড় উপচে পড়ছিল। সেই ভিড় সামাল দিতে পুলিশকে এদিন রীতিমত হিমশিম খেতে হয়। এদিন প্রচার শুরুর আগে বিজেপি পার্থী পার্নো দক্ষিনেশ্বর মন্দিরে পুজোও দেন। যদিও এখন দেখার বিষয় অভিনেত্রী পার্নো তার প্রধান প্রতিদন্দী বরানগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দুঁদে রাজনীতিবিদ তাপস রায়কে কতটা চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে পারেন।
Related Articles
আনুষ্ঠানিক ভাবে ইস্টবেঙ্গলের নতুন লোগো প্রকাশ
স্পোর্টস ডেস্ক , ১৮ অক্টোবর:- সরকারি ভাবে ইস্টবেঙ্গলের নতুন লোগো প্রকাশ করল শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। সেই সঙ্গে স্পষ্ট হয়ে গেল, এসসি ইস্টবেঙ্গল নামেই আসন্ন আইএসএলে মাঠে নামতে চলেছে লাল-হলুদ শিবির। আইএসএলের সরকারি ওয়েবসাইটেও লাল-হলুদের নতুন লোগো প্রকাশিত হবে। তারপরই গোয়ায় দলের সঙ্গে যাওয়া ফুটবলারদের নাম সরকারি ভাবে প্রকাশ করা হবে এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। শনিবার […]
পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট কমানোর দাবিতে বিজেপির অবস্থান বিক্ষোভ।
হুগলি, ২৫ নভেম্বর:- অবিলম্বে রাজ্যে সরকারকে পেট্রল, ডিজেলের উপর ভ্যাট কমাতে হবে এই দাবিতে শেওড়াফুলি ফাঁড়ির সামনে হাতে প্লাকার নিয়ে অবস্থান বিক্ষোভে বসলো বিজেপির কর্মীরা। প্রায় দেড় ঘন্টা ধরে চলে অবস্থান বিক্ষোভ। শ্রীরামপুর সাংঘঠনিক জেলা সভাপতি শ্যামল বসু বলেন প্রতি নিয়ত মানুষের জন্য আমরা আন্দলোন করছি। কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলি পেট্রেল, ডিজেলের উপর ভ্যাট কমিয়েছে।কিন্তু রাজ্য […]
এরাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের তৈরি বাড়ির ফলক আবাস যোজনা লেখার বাধ্যতামূলক নির্দেশ।
কলকাতা, ১২ জানুয়ারি:- রাজ্য সরকার পুর এলাকায় কেন্দ্রীয় প্রকল্পে তৈরি বাড়ির ফলক পরিবর্তন করে বাধ্যতামূলক ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখার নির্দেশ দিয়েছে। নামকরন বদল না হলে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ থেকে সংশ্লিষ্ট পুরসভা বঞ্চিত হতে পারে বলে রাজ্য নগরউন্নয়ন সংস্থার তরফে পুরসভাগুলিকে পাঠানো চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য এই প্রকল্পে একটি বাড়ির জন্য বরাদ্দ […]








