হাওড়া , ২৫ মার্চ:- দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো হাওড়া সাঁকরাইল থানা এলাকার পোদরার একটি মোবাইলের দোকানে। গত ২১ মার্চ গভীর রাতে ওই দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। সেখান থেকে দামি মোবাইল এবং বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। ওই দোকানের মালিক ভিম কুমার সিং জানান, তাঁর দোকান থেকে নগদ ৭৫ হাজার ৬০০ টাকা এবং ৫৫ টি মোবাইল নিয়ে পালায় দুষ্কৃতীরা। ওই মোবাইলের আনুমানিক মুল্য প্রায় ৮ লক্ষ ১৬ হাজার টাকা। তাঁর দোকানে থাকা সিসি ক্যামেরা থেকে দুষ্কৃতীদের গোটা অপারেশনের ঘটনা জানা গেছে।এই ঘটনার পরদিন ভীমবাবু সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি দেখে দোষীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
Related Articles
প্রয়াণ দিবসে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধায় স্মরণ করা হলো হাওড়ায়।
হাওড়া , ২৯ জুলাই:- প্রয়াণ দিবসে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধায় স্মরণ করা হলো হাওড়ায়। আজ ২৯ জুলাই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন বি.গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন অ্যাসোসিয়েশনের সদস্যরা এক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেন। সকাল থেকে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রধান […]
ভূয়ো মাধ্যমিক পরীক্ষার্থী ধরা পড়ল চন্ডীতলায়!
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- চন্ডীতলা গরলগাছা গার্লস হাইস্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরিক্ষকদের। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য। জানা গেছে কুমিরমোরা আর কে এন হাইস্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন ওই তরুনী। পরীক্ষার্থী ভূয়ো জানতে পারার পরই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চন্ডীতলা থানার পুলিশ। তরুনীর পরিচয় কি? কার […]
সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে রোড রেস হাওড়ায়।
হাওড়া, ২৩ জানুয়ারি:- সোমবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে হাওড়ার শলপ নেতাজি সংঘের উদ্যোগে রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডোমজুড় থানার সামনে থেকে বিধায়ক কল্যাণ ঘোষ ও থানার আইসি শুভজিত মজুমদার পতাকা নাড়িয়ে প্রতিযোগিতার শুভ সৃচনা করেন। অংশগ্রহণকারী প্রতিযোগিরা ডোমজুড় থেকে প্রায় ছয় কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে শলপে পৌঁছান। রাজ্যের […]








