এই মুহূর্তে জেলা

দোলের সকালে হাওড়ায় বিজেপি প্রার্থীদের প্রচার। প্রচারে বাম প্রার্থীও।

হাওড়া , ২৮ মার্চ:- দোল পূর্ণিমার সকালে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্র এলাকায় প্রচার করেন। রবিবার সকাল থেকে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। মন্দিরে পুজো দেন। বনবিহারী বসু রোড সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন বিজেপি প্রার্থী। তিনি জনসংযোগের পাশাপাশি সকলকে দোল ও হোলির শুভেচ্ছা জানান। সঞ্জয় সিং […]

এই মুহূর্তে জেলা

যুবকের মৃত্যু , হাসপাতালে বিক্ষোভ।

হাওড়া , ২৮ মার্চ:- এক যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়া ঘুসুড়ির টি এল জয়সওয়াল হাসপাতালে। সন্তোষ প্রধান নামের ওই যুবক আজ জলে ডুবে যায়। তাকে হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ ওঠে।এরপর চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করলে উত্তেজনা ছড়ায়।এলাকার প্রায় শ’খানেক মানুষ জড়ো হয় হাসপাতালে। বিক্ষোভ দেখাতে শুরু করে। […]

এই মুহূর্তে জেলা

মানুষের আবেগকে উস্কে দিয়ে বসন্ত উৎসবে সামিল বন্ধুমহল।

হুগলি , ২৮ মার্চ:- দোল উৎসব পালনের মধ্যে দিয়ে সম্প্রিতীর বার্তা দিল শ্রীরামপুর চাতরার স্বেচ্ছাসেবী সংগঠন চাতরা বন্ধুমহল ক্লাব।রবিবার এলাকার সাতটি সামাজিক সংস্থাকে একত্রিত করে দোল উৎসব পালন করে আবীর খেলায় মেতে ওঠে স্থানীয়রা।করোনা কালে স্বাস্থ্যবিধি মেনেই উৎসবে গা ভাসান আট থেকে আশি। ক্লাবের উদ্যোক্তা শান্ত্বনু কুমার বাগ বলেন, দোল নিয়ে আমাদের মধ্যে একটা ভাবাবেগ […]

এই মুহূর্তে জেলা

খেলা হবে স্লোগানে বসন্ত উৎসবে সামিল স্বামী স্ত্রী।

হুগলি , ২৮ মার্চ:- আট থেকে আশি সকলেই সাথে আবির ও রঙ খেলে বসন্ত উৎসবে সামিল স্বামী স্ত্রী। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না ও হরিপাল বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী ডা:করবী মান্না। এদিন রতনপুরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে খেলা হবে স্লোগানে উৎসবে সামিল দুজনেই। দোলে সম্প্রীতির বার্তা প্রার্থী বেচারাম মান্নার।

এই মুহূর্তে জেলা

চাঁপদানির মানুষ পদ্মফুলে ভোট দেবার শুধু অপেক্ষায় আছে – দিলীপ সিং।

হুগলি , ২৮ মার্চ:- চাঁপদানি বিধানসভা কেন্দ্রের জনগণ আগামী ১০ তারিখের জন্য অপেক্ষা করছে ঐদিন এখানকার ভোটাররা পদ্মফুল চিহ্নে বোতাম টিপে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করবে। এ ব্যাপারে তিনি ২০০ শতাংশ নিশ্চিত। আজ শ্রীরামপুর প্রভাস্নগর এলাকায় ভোট প্রচার করতে এসে এভাবেই বক্তব্য রাখলেন চাঁপদানি কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সিং। তিনি বলেন আমার বিধানসভা কেন্দ্রে […]

এই মুহূর্তে জেলা

বিজেপিকে দাঙ্গাবাজ , দুঃশাসনের দল বলে আক্রমণ মমতার , দলবদলুদের তীব্র কটাক্ষ হাওড়ার জনসভায়।

হাওড়া , ২৭ মার্চ:- কয়েকজন মীরজাফর আছেন। তাদের খাইয়ে-পরিয়ে মানুষ করেছি। এখন খাল কেটে কেউটে হয়েছে। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নে তারা কেউই ছিলনা। আজ তারা অনেক কিছু বলছে। শনিবার হাওড়ার ডুমুরজলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এসে নাম না করে দলবদলু’দের এইভাবেই কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, এবারের নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে ৩০০ […]

এই মুহূর্তে জেলা

বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীকে বিষাক্ত আবির মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে , অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থীর।

সুদীপ দাস , ২৭ মার্চ:- বসন্ত উৎসবে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির চোখ লক্ষ্য করে বিষাক্ত আবির ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর কালিতলা এলাকায় প্রচারে যান চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখানেই স্থানীয়দের অনুরোধে বসন্ত উৎসবে শামিল হতে তিনি এগিয়ে যান। লকেট চ্যাটার্জির অভিযোগ এরপরই তৃণমূলের […]

এই মুহূর্তে জেলা

চাঁপদানি বিধানসভার তৃণমূল প্রার্থীর হলফনামায় দেখানো সম্পত্তির হিসাব নিয়ে প্রশ্ন বিজেপি প্রার্থীর।

হুগলি , ২৭ মার্চ:- চাঁপদানি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিন্দম গুঁইনের হলফনামায় দেওয়া সম্পত্তির হিসাব নিয়ে প্রশ্ন তুললেন ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী দিলীপ সিং। বিজেপি প্রার্থীর অভিযোগ ২০১৫ সালে পৌরসভার হলফনামায় যা ছিল ২০২১ সালে তার সম্পতি দশগুন বৃদ্ধি পেয়েছে। দিলীপ সিং দাবি করছেন এই পাঁচবছরে হোটেল সহ একাধিক জায়গায় ফ্লাট রয়েছে তার। কোন জাদুবলে […]

এই মুহূর্তে জেলা

মেদিনীপুর চার্চ স্কুলে হাতাহাতিতে জড়িয়ে গেল বিজেপি তৃণমূল!

মেদিনীপুর, ২৭ মার্চ:- মেদিনীপুর বিধানসভার অন্তর্গত শহরের চার্চ স্কুলে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপিকে ভোট দেওয়ার জন্য এক মহিলা প্রথম থেকেই ভোটারদের প্রভাবিত করেছিলেন, তাই তারা বুথের মধ্যে ঢুকে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানায়। অপরদিকে বিজেপির দাবি তৃণমূল কংগ্রেসের বহিরাগতরা কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে বুকের মধ্যে […]

এই মুহূর্তে জেলা

বেহাল সেতু সারাইয়ের দাবীতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের।

বাঁকুড়া , ২৭ মার্চ:- গ্রামের দীর্ঘদিন ধরে বেহাল সেতু সারাইয়ের দাবীতে ভোট বয়কট করলেন ছাতনা বিধানসভার জামথোল গ্রামের বাসিন্দারা। এখানকার জামথোল সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ছয়শো ভোটার ভোট বয়কট করলেন। সেক্টর অফিস থেকে নির্বাচন দপ্তরের আদিকারিকরা ভোট দেওয়ার জন্য অনুরোধ করলেও তাতে কাজ হয়নি। গ্রামের মানুষ পালটা প্ল্যাকার্ড নিয়ে নো ব্রীজ,নো ভোট স্লোগান তোলেন। […]