হুগলি , ২৯ মার্চ:- উত্তরপাড়া কোতরং পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মাখলা ইটভাটার খালে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার। সোমবার সকালে স্থানীয়রা ইটভাটার ওই খালে যুবকের মৃতদেহ পানার মধ্যে আটকে থাকতে দেখেন। স্থানীয়রা উত্তরপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় জোয়ারের সময় মৃতদেহটি গঙ্গা হয়ে খালের মধ্যে দিয়ে ওই জায়গায় এসে আটকে যায়। মৃতের শরীরে পচন ধরে গিয়েছিল। পুলিশ মৃতের পরিচয় জানার চেষ্টা করছে। উত্তরপাড়া থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করেছে।
Related Articles
বিদেশি ক্রিকেটারদের সংকটে আইপিএল! আতঙ্কে কেকেআর ।
স্পোর্টস ডেস্ক , ২৯ জুলাই:- আইপিএল শুরু হলেও কপালে চিন্তার ভাঁজ নাইট শিবিরে। কারণ আইপিএল শুরুর আগেই শুরু হয়ে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। ১৮ অগস্ট থেকে শুরু সিপিএল। প্রথম দিনে ট্রিনবাগো নাইট রাইডার্সের প্রতিপক্ষ গায়ানা আমাজন ওয়ারিয়র্স। আর বার্বাডোজ মুখোমুখি হবে সেন্ট কিটসের। টুর্নামেন্ট শেষ হবে ১২ সেপ্টেম্বর। আর এই টুর্নামেন্টে খেলার কারণে প্রথম ম্যাচ […]
হাওড়ায় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বাস পিষে দিলো দুই পথচারীকে।
হাওড়া, ১৪ নভেম্বর:- হাওড়া ব্রিজের অ্যাপ্রোচ রোডে দুর্ঘটনা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। শিয়ালদহ থেকে হাওড়াগামী একটি বেসরকারি বাস হাওড়া ব্রিজ পার করে হাওড়ার দিকে ঢোকার সময় অ্যাপ্রোচ রোডে নিয়ন্ত্রণ হারায়। এই ঘটনায় দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান। এবং এক পথচারী গুরুতর জখম হন। ট্রাফিক পুলিশ এদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকেরা দুজনকে […]
করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৬ জানুয়ারি:- রাজ্য মন্ত্রিসভার বৈঠক আজ মুখ্যমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের সতর্ক করে দেন। চন্দ্রিমা ভট্টাচার্য, মনোজ তেওয়ারি, বেচারাম মান্না, শশী পাঁজা, রথিন ঘোষ, অরূপ রায়, মলয় ঘটক এই আটজন মন্ত্রী সশরীরে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যদের এলাকায় থাকতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। এলাকায় করোনা বিধি পালন, কনটেইনমেন্ট […]










