হুগলি , ২৯ মার্চ:- হোলির দিন রঙের উৎসবের মাতলেন চাঁপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিং গতকাল দোল এবং আজ হোলির দিন চম্পদনীর বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সঙ্গে রঙের উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবে মেতে ওঠেন। দীলিপবাবু জানান এবং হোলি এবং দোল সম্প্রীতির এক বড় উৎসব এই উৎসবে আবালবৃদ্ধবনিতা সবাই মেতে উঠেছেন, আমিও আমার বিধানসভা কেন্দ্র চাঁপদানির বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম। এবং ভগবানের কাছে তাদের সুখ এবং শান্তির জন্য প্রার্থনা করলাম। প্রার্থী নিজেই ঢোল বাজিয়ে হোলির সঙ্গীতে মেতে ওঠেন কর্মীদের সঙ্গে। তিনি বলেন আমাদের লন্ডন,প্যারিস চাই না। পশ্চিম বাংলায় আমরাই সোনার বাংলা গড়বো, পশ্চিমবঙ্গের সংস্কৃতি ফিরিয়ে আনব। এই দিল উৎসবে যেভাবে মানুষের সাড়া পেয়েছি তাতে জেতা শুধু সময়ের অপেক্ষা। চাঁপদানির মানুষের ওপর আস্থা আছে তারা আমাকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জিতিয়ে বিধায়ক করবে। আগামী ২ রা মে এই হোলিকে ছাপিয়ে যাবে। সেদিন অকাল হোলি হবে।
Related Articles
পাত্রসায়র জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে পঞ্চাশটি হাতির দল, ক্ষতির মুখে আলু চাষীরা।
বাঁকুড়াঃ ,২৪ জানুয়ারি:- ফের হাতির উপদ্রপে রাতের ঘুম ছুটেছে পাত্রসায়র রেঞ্জের জঙ্গল লাগোয়া সাধারণ মানুষদের। পাশাপাশি ব্যাপক ক্ষতির মুখে আলু চাষীরা। বনদপ্তর সূত্রে জানতে পারা যায় ,মেদিনীপুর থেকে জয়পুর হয়ে পাত্রসায়র জঙ্গলে প্রবেশ করে হাতির দলটি। এই মুহূর্তে পাত্রসায়র রেঞ্জের কুসদ্বীপ বিটের কেয়াডহরি জঙ্গলে অবস্থান করছে হাতি গুলি। রবিবার ভোর বেলায় হাতি গুলি পাত্রসায়র জঙ্গলে […]
প্রিয়জনকে হারিয়ে চোখে জল বিরুষ্কার !
স্পোর্টস ডেস্ক,৬ মে:- করোনা পরিস্থিতিতে ভারত অধিনায়কের পরিবারে দুঃসংবাদ। প্রিয়জনকে হারালেন বিরাট কোহলি। রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন তিনি। মন খারাপ অনুষ্কারও। লকডাউনে মাঝে এমন একটা দুঃসংবাদ আসবে বিরাট কোনও ভাবেই আন্দাজ করেননি। শেষ পর্যন্ত ১১ বছরের বন্ধুত্বের অবসান। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন বিরাট কোহলি। কারণ কোহলিকে ছেড়ে চলে গেল তাঁর প্রিয় […]
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো বিশিষ্ট সমাজসেবীর
হুগলি ,২৭ ডিসেম্বর:- করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো হিন্দমোটরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী গিরিধারী লাল বাজোরিয়ার। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। জীবিত অবস্থায় বিশিষ্ট সমাজসেবী গিরিধারী বাবু হুগলি জেলা আগারবাল সমাজের সভাপতি ছিলেন। এছাড়াও হিন্দমোটর আগারবাল সম্মেলন ও যুব গোষ্ঠীর সভাপতি ছিলেন। সারা বছর বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত ছিলেন গিরিধারী লাল বাজোরিয়া। […]






