হাওড়া , ২৯ মার্চ:- হোলির সকালে পদযাত্রা করলেন ডোমজুড় কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন নিশ্চিন্দার বামনডাঙ্গা থেকে গোলাঘোরা পর্যন্ত পদযাত্রা করেন তিনি। গেরুয়া আবির মেখে প্রচার সারেন তিনি। জনসংযোগ করেন এলাকার মানুষের সঙ্গে। অন্যদিকে, এদিন সকালে উত্তর হাওড়ার নতুন মন্দিরে হোলি উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম চৌধুরী।
Related Articles
অনেকটাই নিয়ন্ত্রণে কোভিড, বুধবার ২৩ ফেব্রুয়ারী থেকে ফের খুলছে বেলুড় মঠ।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- কোভিড পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে আসায় আগামী আগামী ২৩শে ফেব্রুয়ারি বুধবার থেকে সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠের দরজা। প্রায় দেড় মাস পরে আবার খুলতে চলেছে বেলুড় মঠ। গত ২৬ ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি পালনের পর ২৭ তারিখ থেকে ক্রমবর্ধমান কোভিডের প্রকোপ এবং বেলুড় মঠে প্রচুর জনসমাগম লক্ষ্য […]
নিম্নচাপের জেরে উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস ।
কলকাতা , ২০ সেপ্টেম্বর:- গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন রাজ্যের উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় আগামীকাল থেকে শুরু হতে চলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রস্তাবিত উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত রাখা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলার আধিকারিকদের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৯ […]
জমি জায়গা নিয়ে বিবাদের জেরে সুপারি দিয়ে খুনের চেষ্টা , ঘটনায় গ্রেপ্তার ২।
হুগলি, ১০ ডিসেম্বর:- সুপারি দিয়ে খুনের চেষ্টার অভিযোগে সুপারি কিলার সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল চণ্ডীতলা থানার পুলিশ। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল চণ্ডীতলা থনার ভুতোদিঘী গ্রামে। পুলিশ জানিয়েছে ধৃতরা হল অমল মহুরি ও বাবন দে। অমলের বাড়ি চণ্ডীতলায়। বাবানের বাড়ি রিষড়া থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। […]










