সুদীপ দাস , ২৯ মার্চ:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরে তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে বিশাল মিছিল করে ভোটের প্রচার সারলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী। এদিন কোন্নগর বাগখাল থেকে সাধুর ঘাট অবধি বিশাল মিছিল করে ভোটের প্রচার সারেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী ও প্রার্থী কাঞ্চল মল্লিক। মিছিল থেকে স্লোগান ওঠে পদ্ম ফুল পিষে দেব জোড়া ফুলে ভরিয়ে দেব। এছাড়াও প্রবীর ঘোষালের নাম করে স্লোগান ওঠে আয়রে প্রবীর খেলবি আয় আয়রে গদ্দার খেলবি আয়, এই মাটিতেই খেলা হবে। এদিন তৃণমূলের মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা।
Related Articles
হাওড়ার সাপুইপাড়ায় প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব।
হাওড়া, ৩ সেপ্টেম্বর:- হাওড়ার পশ্চিম শান্তিনগর সাঁপুইপাড়ায় প্রকাশ্যে চলে এলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। রবিবার সকালে তৃণমূল নেতা তারক দাসের বাড়িতে হামলা চালায় দলেরই অপর গোষ্ঠীর লোকজন। তবে যার বিরুদ্ধে হামলার অভিযোগ তিনি আগে বিজেপি করতেন বলে তারকবাবুর অভিযোগ। সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং এরপরই এই হামলা। তবে কি কারণে আজকের ঘটনা তা […]
হাওড়া ষ্টেশন থেকে আবারও উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না। ধৃত ১।
হাওড়া, ১৬ নভেম্বর:- হাওড়া ষ্টেশন থেকে আবারও উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না। ধৃত ১। আরপিএফ এর হাতে ধরা পড়েন ওই ব্যক্তি। উদ্ধার হয় নগদ প্রায় ১১ লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার জিনিস যার বর্তমান বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। আরপিএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সিপিডিএস এর টিম হাওড়া স্টেশনে নজরদারি […]
ডোমজুড়ে ফের সিবিআইয়ের তদন্তকারী দল।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- ভোট-পরবর্তী অশান্তির তদন্তে ফের হাওড়ায় সিবিআইয়ের তদন্তকারী দল। সোমবার সকালে সিবিআই আধিকারিকরা ডোমজুড়ের রাজীবপল্লীতে আসেন। সেখানে আক্রান্ত কয়েকজনের সঙ্গে কথা বলেন। এরপর ওই এলাকা থেকে ৬ জনকে আটক করে ডোমজুড় থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেস নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গেছে। Post Views: 699









