হাওড়া, ১৫ এপ্রিল:- কাকিমাকে খুন করে পলাতক ভাইপো। বুধবার রাতে হাওড়ার নাজিরগঞ্জের ঘটনায় চাঞ্চল্য। ভাইপোর হাতে খুন হন কাকিমা। কাকিমাকে খুন করে ফেরার ভাইপো। বুধবার রাতে ওই ঘটনা ঘটে নাজিরগঞ্জের নিমতলা পাঁচপাড়ায়। কাকিমা সুজাতা দাসকে(৩৫) খুন করে বাড়ি থেকে পালিয়ে যায় ভাইপো ভাস্কর দাস। পরিবার সূত্রে জানা গেছে, ভাস্করের মা ছোটোবেলায় মারা যান। তারপর থেকেই […]
জেলা
করোনার বিরুদ্ধে শেওরাফুলিতে প্রচারে অরিন্দম।
হুগলি , ১৫ এপ্রিল:- ভোট পর্ব মিটতেই করোনা সংক্রমণের মোকাবিলায় রাস্তায় নামলেন চাঁপদানী কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন। বৃহস্পতিবার বাংলা নববর্ষের সকালে চাতরা শীতলাতলা মন্দিরে পুজো দিয়ে লাড্ডু বিলি করে মানুষের মধ্যে মাস্ক বিলি করেন। অরিন্দম বলেন, করোনা সংক্রমণের তীব্রতা বাড়তে থাকায় সচেতনতাই একমাত্র হাতিয়ার। তাই নতুন বছরে সবাই যাতে মাস্ক পড়ে রাস্তায় বের হয় […]
চৈত্র সেলের ভীড়ে ক্রেতাদের মুখে উধাও মাস্ক। রাস্তাঘাটে মাস্ক বাধ্যতামূলক করতে পথে হাওড়া সিটি পুলিশ।
হাওড়া , ১৪ এপ্রিল:- রাত পোহালেই কাল পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ। এই উপলক্ষে বুধবার সকাল থেকেই হাওড়ার মার্কেট, শপিং মল সহ ফুটপাতের দোকানিগুলিতে বছর শেষের চৈত্র সেলে ক্রেতাদের ভীড় উপচে পড়ল। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এদিনও তেমনভাবে করোনা সতর্কতা চোখে পড়ল না। অধিকাংশ ক্রেতার মুখেই ছিল না মাস্ক। কেউ মানলেন না সামাজিক দূরত্ব বিধি। অগত্যা […]
সোনাকানিয়া বালি মেলায় জমজমাট ভীড়।
পশ্চিম মেদিনীপুর , ১৪ এপ্রিল:- বুধবার চৈত্র সংক্রান্তি। প্রতি বছর এই দিনটিতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার সোনাকানিয়ায় প্রিয় সূবর্ণরেখার বালুচরে বসে বালিমেলা। এই সূবর্ণরেখা এখানে অনেকটা বাংলা ওড়িশার সীমান্ত রেখার মতো কাজ করে। গত বছর করো-না পরিস্থিতির জন্য এই মেলা অনুষ্ঠিত হতে পারে নি। কিন্তু এবছর এই মেলায় মানুষের ঢল নামল। পাশাপাশি দুই রাজ্যের […]
জয় শ্রী রাম না বলায় কষিয়ে চড় চুঁচুড়ায়।
সুদীপ দাস , ১৪ এপ্রিল:- জয় শ্রী রাম না বলায় কষিয়ে চড় মোয়াজ্জেনের গালে। বুধবার ভোররাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার চকবাজার চৌমাথায়। আক্রান্ত ওই মোয়াজ্জেনের নাম মহঃ সুফিউদ্দিন(৫৪)। বাড়ি চকবাজার কাঠগোলা লেনে। তিনি চলবাজার মসজিদের মোয়াজ্জেন। বুধবার শুরু হয়েছে রোজা মাস। রোজার নামাজের জন্য এদিন ভোরেই তিনি সাইকেল নিয়ে মসজিদের দিকে রওনা দেন। ভোর সাড়ে […]
শেষ লগ্নের প্রচারে কামারহাটির জোট প্রার্থীর সমর্থনে বিমান বসু।
ব্যারাকপুর , ১৪ এপ্রিল:- বুধবার সকালে কামারহাটির সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম পার্থী সায়নদ্বীপ মিত্রের হয়ে শেষ প্রচারে অংশ নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা সংযুক্ত মোর্চার আয়বাহক বিমান বসু। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পার্থী সায়নদ্বীপকে সঙ্গে নিয়ে হুড খোলা জিপে চেপে বেলঘরিয়া বাদামতলা মোড় থেকে প্রচার শুরু করে ফিডার রোড ধরে আড়িয়াদহের নওদাপাড়া ৩৪ নম্বর বাস […]
শীতলকুচিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী।
শীতলকুচি , ১৪ এপ্রিল:- আজ শীতলকুচিতে গুলিতে নিহতদের পরিবারের মানুষের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিহত ৫ জনের পরিবারের মানুষদের সঙ্গে কথা বলেন ও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাঁচ জনের মৃত্যুর প্রকৃত তদন্ত ও বিচারের দাবি জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভোট মিটে গেলে রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত করা […]
স্বামীর আত্মহত্যার দৃশ্য ক্যামেরাবন্দী করে জেল হেফাজতে গেল স্ত্রী।
হাওড়া , ১৩ এপ্রিল:- স্ত্রীর মোবাইলে অন্য পুরুষের সঙ্গে নিজের স্ত্রীর ছবি দেখে আত্মঘাতী যুবক। আর সেই আত্মহত্যার ভিডিও করলেন স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়ায় বালির তর্ক সিদ্ধান্ত লেনে। যুবকের মৃত্যুর দু’দিন পর উদ্ধার হয় মোবাইল। মোবাইল দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশের। মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে বালি থানার পুলিশ সোমবার বিকেলে গ্রেফতার […]
ভোট মিটতেই করোনা সচেতনায় হুগলী জেলা প্রশাসন।
সুদীপ দাস , ১৩ এপ্রিল:- ভোট মিটতেই করোনা সচেতনায় হুগলী জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া ঘড়ির মোড় থেকে কোভিড বিধি মানার জন্য সাধারন মানুষকে সচেতন করেন সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলি, এসিপি ১ পলাশ ঢালি, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। এদিন মাইক প্রচার তো ছিলোই পাশাপাশি ঘড়ির মোড়ের দোকানগুলিতে ঘুরে সাধারন মানুষকে সচেতন করেন। […]
এলাকার পুরুষরাই আজ ভোলেবাবা , ১০৩ বছর ধরে এটাই রীতি কালিতলায় !
সুদীপ দাস , ১৩ এপ্রিল:- কারোর বয়স মাত্র ২৫, কেউবা ৭০, নীল পুজোর দিন এলাকার পুরুষদেরই ভগবান শিব ভেবে মাথা ধুইয়ে দেয় স্থানীয় মহিলারা। হুগলীর ব্যান্ডেল বালিমোড় কালিতলা গৌরাঙ্গ সমিতির গাজন উৎসব এবার ১০৩ বছরে পরলো। প্রত্যেকবছর চৈত্র মাসের শেষ তিনদিন এখানে মহাসমারোহে বিভিন্ন দেবদেবীর আরাধনা হয়। যার শুভারম্ভ ঘটে নীল পুজোর দিন। রীতি মেনে […]

