পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল:- আর এই আগুনে পুড়ে মৃত্যু হল এক চালকের। আর অল্পের জন্য প্রাণে বাঁচেন খালাসি। ঘটনায় জানা যায় বৃহস্পতিবার ভরসন্ধ্যায় খড়্গপুরের দিক থেকে ওড়িশার দিকে যাচ্ছিল দুটি চাল ও সিমেন্ট বোঝাই লরি।আর সিমেন্ট বোঝাই লরিটি সামনে থাকায় তাকে ওভারটেক করতে গিয়ে চাল বোঝাই লরিটি সিমেন্ট বোঝাই লরির পেছনে সজোরে ধাক্কা মারে। আর তখনই আগুন লেগে যায় চাল বোঝাই লরিটিতে।আর ওই আগুনে পুড়ে মৃত্যু হয় লরির চালকের। কোনোরকম বরাতজোরে প্রাণে বাঁচে খালাসি। আর এই ঘটনায় ৬০ নম্বর জাতীয় সড়কের দাঁতনের সস্তা নগর এলাকায় দাউদাউ করে জ্বলতে থাকে চাল বোঝাই লরিটি। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দাঁতন থানার পুলিশ। অবস্থা বেগতিক দেখে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টা খানেক এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে গাড়ির প্রায় সমগ্র অংশ পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা গেছে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা।
Related Articles
পুলিশের বিশেষ অভিযানে পাঁচলা থেকে উদ্ধার গাঁজা।
হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং রাজাপুর থানার বিশেষ তল্লাশিতে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের পাঁচলা মোড় থেকে উদ্ধার হলো প্রায় ২৮ প্যাকেট গাঁজা। সূত্র মারফত জানা গেছে, এদিন পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একটি কালো প্রাইভেট গাড়িতে ওড়িশার দিক থেকে গাঁজা নিয়ে আসা হচ্ছে। আর এরপরই পুলিশের বিশেষ […]
রাজ্যের প্রথম দফার নির্বাচনে কমিশনের বিশেষ নজর পুর্ব মেদিনিপুর এবং পুরুলিয়া।
কলকাতা, ১৭ মার্চ:- রাজ্যের প্রথম দফার নির্বাচনে কমিশনের বিশেষ নজর পুর্ব মেদিনিপুর এবং পুরুলিয়া। দফার নির্বাচনের আগে 25 শে মার্চের মধ্যে কয়েকদিনের মধ্যেই 230 কম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢুকতে চলেছে। তার মধ্য পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলা তে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। 230 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বাংলাদেশ 74 কোম্পানি এবং পূর্ব মেদিনীপুরে […]
বিধানসভার অধ্যক্ষের তোলা বেশ কিছু অভিযোগ খারিজ রাজভবনের।
কলকাতা, ৮ নভেম্বর:- রাজ্য বিধানসভায় সম্প্রতিক কালে পাস হওয়া বিভিন্ন বিল রাজ্যপালের অনুমোদনের জন্য আটকে রয়েছে বলে রাজ্য সরকার ও বিধানসভার অধ্যক্ষের তোলা অভিযোগ রাজভবন খারিজ করে দিয়েছে। রাজ্যের তরফে যে ২২ টি বিল রাজভবনে পড়ে থাকার অভিযোগ তোলা হয়েছে তার একটিও আটকে রাখা হয়নি বলে রাজভবনের তরফে পাল্টা বিবৃতি দিয়ে জানানো হয়েছে। অভিযোগ পর্যালোচনা […]








