ব্যারাকপুর, ১৬ এপ্রিল:- বিজেপি প্রার্থীর সমর্থনে শুক্রবার দুপুরে ব্যারকপুরে রোড শো করলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। এদিন স্বরাষ্ট্র মন্ত্রী ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ চন্দ্রমনি শুক্লাকে সঙ্গে নিয়ে পরিবর্তন যাত্রার রথে চেপে মসজিদ মোড় থেকে ব্যারাকপুর-বারাসাত রোড ধরে অমলা সিনেমা পর্যন্ত রোড শোয়ে অংশ নেন। এদিন স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ অর্জুন সিং,নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি পার্থী সুনীল সিং। এদিন রোড শো চলাকালীন রাস্তার দু’ধারে কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল রীতিমত নজর কারার মত। এদিনের রোড শো চলাকালীন দলীয় কর্মী-সমর্থকদের প্রয়াত যুব নেতা মনিশ শুক্লার নামে জয়ধ্বনি দিতে দেখা যায়।
Related Articles
হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের কমিটি ঘোষণা।
হুগলি, ১২ এপ্রিল:- ঘোষণা করা হলো একসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলার সবকটি সংগঠনের জেলা কমিটি। বুধবার চুঁচুড়া খাদিনামোর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে জেলার মাদার, যুব, মহিলা এবং শ্রমিক সংগঠনের কমিটি ঘোষণা করা হয়। শুরুতে ৮২ জনের জেলা কমিটি ঘোষণা করেন মাদার সংগঠনের সভাপতি অরিন্দম গুইন্। একইসঙ্গে জেলা যুব তৃণমূল কংগ্রেসের ৫০ জনের জেলা […]
চুক্তি ভিত্তিক শিক্ষকদের বিকাশ ভবনের সামনে বিক্ষোভ।
. প্রদীপ সাঁতরা,১৯ ফেব্রুয়ারি:- বিকাশ ভবনের ছয় তলায় শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির দফতরের বাইরে বসে বিক্ষোভ। বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক চুক্তি ভিত্তিক শিক্ষক সমিতির বেশ কিছু শিক্ষক। বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ।খবর পেয়ে উত্তর থানার পুলিশ এসে তিন জনের সাথে কথা বলে গেছেন আধিকারিকদের সাথে।কল্যাণ সরকার (সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক চুক্তি ভিত্তিক শিক্ষক সমিতি) জানান, পশ্চিমবঙ্গ […]
আবারও ভয়াবহ আগুন ডানকুনিতে।
হুগলি, ৬ জুন:- ডানকুনিতে আবারও ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুন যেনো পিছু ছাড়ছে না ডানকুনির। প্রায়ই কোন না কোন কারখানায় আগুন লাগার ঘটনায় উঠছে প্রশ্ন। এদিন সকালে একটি আলুর চিপস্ এর কারখানায় ভয়াবহ আগুন লাগে। সম্পূর্ণ এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডানকুনি থানার পুলিশ ও দমকল। দমকলের […]








