হুগলি , ৪ মে:- ২ রা মে দিনভর টানটান উত্তেজনার মধ্যে ঘোষণা হয় ২১ এর নির্বাচনের ফলাফল। ফলপ্রকাশের পরেই গোঘাট জুড়ে সন্ত্রাসের আবহাওয়া। আজ সকালে গোঘাটের শাওড়া এলাকায় তৃণমূলের হাতে আক্রান্ত হল বিজেপি। ভাঙচুর করা হয় বিজেপি কর্মীদের বাইক ও ঘর-বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গোঘাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে আরামবাগ হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও করে পুলিশ।
Related Articles
পোলবা থানায় বিজেপির বিক্ষোভে সামিল অগ্নিমিত্রা পাল।
হুগলি , ২৯ জানুয়ারি:- তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষনের পর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে হুগলির পোলবা থানার সুগন্ধ্যার কিশোরি দিশা দাস অধিকারী(১৬)। টানা প্রায় ৪০দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার ভোরে হার মেনেছে দিশা। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা বরুন সাঁতরার ছেলে সুমন গ্রেপ্তার হলেও বাকি অভিযুক্তরা পলাতক। আজ পোলবা থানায় বাকিদের গ্রেপ্তারের দাবীতে […]
শ্যামপুরে দিনেদুপুরে জুয়েলারি দোকানে লুট।
হাওড়া, ১৭ জানুয়ারি:- বুধবার দুপুরে হাওড়া শ্যামপুর থানা এলাকার শশাটি বাজারের কাছে একটি সোনার দোকানে দুষ্কৃতিরা দোকান মালিকের মাথায় পিস্তল ঠেকিয়ে লক্ষাধিক টাকার গহনা নিয়ে চম্পট দেয়। জানা গিয়েছে এদিন দুপুর বারোটা নাগাদ ২ জন দুষ্কৃতী বাইকে চেপে আসে। তারা বাংলা ও হিন্দিতে কথা বলতে বলতে দোকানে ঢুকে কিছু রূপোর জিনিস কেনে। পরে আবার ফিরে […]
জল জমা সহ বিভিন্ন ইস্যুতে বামেদের পথ অবরোধ হাওড়ায়।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- সোমবার সপ্তাহের প্রথম দিনে রাস্তা সারাই, হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে জমে থাকা জল দ্রুত নিষ্কাশন, কোভিড টিকাকরনে স্বচ্ছতা সহ একাধিক দাবিতে ব্যাঁটরার চ্যাটার্জিপাড়া মোড়ে রাস্তা অবরোধ করেন বামকর্মী ও সমর্থকরা। দীর্ঘদিন ধরেই হাওড়ার পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বহু এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। বারে বারে প্রশাসনকে জানানো হলেও ফল হয়নি কিছুই। পাশাপাশি গত প্রায় […]










