হুগলি, ৮ জুন:- প্রাকৃতিক বিপর্ষয়ে ক্ষতিগ্রস্হ পরিবারদের হাতে সরকারি আর্থিক ক্ষতিপূরণের দু লক্ষ টাকার চেক ও ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল সিঙ্গুর ব্লকের সভাকক্ষ থেকে। রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়ক ড: করবী মান্না, সিঙ্গুর ব্লক আধিকারিক পার্থ বন্দোপাধ্যায় উপস্থিত ছিলেন। গত ৬ ই জুন সিঙ্গুরের খাঁসেরভেড়ি গ্রামের দীপা দাস ও ৭ ই জুন অর্থাৎ গতকাল নসিবপুরের সুস্মিতা কোলের বজ্রাঘাতে মৃত্যু হয়। সরকারি ক্ষতিপূরণ পেয়ে মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছে পরিবাররা। আর্থিক ক্ষতিপূরণের সাহায্য নিয়ে মেয়ে কে পড়াশোনা শিখিয়ে মানুষ তৈরি করবো। পাশাপাশি বিপর্যয়ের থেকে মানুষকে বাঁচাতে সিঙ্গুর থানার তরফে এলাকায় মাইকিং করা হয়।
Related Articles
চন্দননগর বলরামপুরে প্রতিষ্ঠা করা হলো বাবা লোকনাথের মন্দির।
হুগলি, ৩০ আগস্ট:- জন্মাষ্টমীর সকালের চন্দননগরের বলরামপুরে প্রতিষ্ঠা করা হলো বাবা লোকনাথের একটি অনিন্দ্যসুন্দর মন্দির। এ ব্যাপারে বলতে গিয়ে মন্দিরের প্রতিষ্ঠাতা উত্তম দাস জানালেন আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, এই পবিত্র দিনে আমাদের এই মন্দির উদ্বোধন হলো এটা আমাদের কাছে ভগবানের আশীর্বাদ স্বরূপ। উত্তমবাবু জানান গত আড়াই বছর ধরে চেষ্টা করে ঈশ্বরের কৃপায় বাবা লোকনাথের আশ্রম […]
লিলুয়া-কান্ডে ধৃত যুবককে তোলা হল আদালতে। রাতে অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। উদ্ধার হয় ধারাল অস্ত্র।
হাওড়া,১৯ ফেব্রুয়ারি:- মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার লিলুয়ায় জনবহুল বাজারে ঢুকে ধারাল অস্ত্র হাতে তান্ডব চালায় এক যুবক। আচমকা ওই ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় চারজন জখম হন। এদের মধ্যে একজন গুরুতর জখম অবস্থায় শিবপুরের জৈন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় লিলুয়া স্টেশন সংলগ্ন […]
পারিবারিক অশান্তির জেরে হাওড়ার নিশ্চিন্দায় বৃদ্ধা মাকে কাটারির কোপ মেরে আত্মঘাতী বড় ছেলে।
হাওড়া , ৩০ অক্টোবর:- পারিবারিক অশান্তির জেরে হাওড়ার নিশ্চিন্দায় বৃদ্ধা মাকে কাটারির কোপ মেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বড় ছেলে। বৃদ্ধা মায়ের চিকিৎসা চলছে হাসপাতালে। জানা গেছে, পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধ মাকে এলোপাতাড়ি কাটারির কোপ মারে বড় ছেলে। পরে নিজেও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বড় ছেলে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে […]






