এই মুহূর্তে জেলা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ গঙ্গারামপুরে।

জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর, ১০ জুলাই:- সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে কেন্দ্রের পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দু’দিনব্যাপী গঙ্গারামপুর চৌপথিতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শনিবার রাজ্য তৃণমূল কংগ্রেস ও দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাসের নির্দেশ ক্রমে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কেন্দ্রের বিজেপি […]

এই মুহূর্তে জেলা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বেলুড়ে মোষের গাড়িতে চড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে আন্দোলনে তৃণমূলের প্রাক্তন পুরপিতা।

হাওড়া, ১০ জুলাই:- পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে হাওড়ার বেলুড়ে মোষের গাড়িতে চড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে আন্দোলনে সামিল হলেন তৃণমূলের প্রাক্তন পুরপিতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রাজ্য জুড়ে আজ ও আগামীকাল পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। হাওড়া শহর জুড়ে এই কর্মসূচি নিয়েছে তৃণমূল। শনিবার সকালে বেলুড়ে ৫৯ […]

এই মুহূর্তে জেলা

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, হাওড়ায় বাইককে খাটে তুলে প্রতীকী শবযাত্রা করল তৃণমূল। পোড়ানো হলো মোদীর কুশপুতুল।

হাওড়া, ১০ জুলাই:- হাওড়াতেও পেট্রোলের দাম সেঞ্চুরি করেছে। সেই পরিস্থিতিতে আমজনতার সাধের ব্যক্তিগত পরিবহন মোটরবাইকও মারা গেছে পেট্রোলের দামের চাপে। সেই ‘মৃত’ বাইকের শেষকৃত্যের আয়োজন করল তৃণমূল। বাইককে খাটে তুলে, তার শবযাত্রা করে প্রতীকী প্রতিবাদ দেখাল তৃণমূল। পাশাপাশি প্রধানমন্ত্রীর কুশপুতুলও পোড়ানো হলো। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির কারণে শনিবার সকালে হাওড়ার ১১৭ নম্বর জাতীয় […]

এই মুহূর্তে জেলা

রথ নয়, মাহেশে অশ্বের পিঠে চেপে মাসীর বাড়ি যাবে নারায়ন শীলা !

সুদীপ দাস, ১০ জুলাই:- আগামী ১২ তারিখে রথযাত্রা। তার আগেই ৬২৫ বছরে শ্রীরামপুর মাহেশের রথযাত্রার প্রাকলগ্নে নবযৌবন উৎসব অনুষ্ঠিত হলো। কথিত আছে স্নানযাত্রার দিন প্রভুকে স্নান করানোর পর জগন্নাথ দেবের জ্বর আসে এবং কবিরাজ এসে সে তার শুশ্রূষা করেন। এরপর মহাপ্রভুর অঙ্গরাগ হয় অর্থাৎ বিগ্রহের নুতন ভাবে রং করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সেই উৎসবের […]

এই মুহূর্তে জেলা

এবার জনতার দুয়ারে পুলিশ।

হুগলি, ১০ জুলাই:- জনতার দুয়ারে পুলিশ। আমজনতার সাথে পুলিশের সুসম্পর্ক বজায় রাখতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পরিচালনায় কামারকুণ্ডুতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। কোলকাতা শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা শিবিরে চোখ পরীক্ষার পর রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন ও চশমা দেওয়া হবে। আজ এই শিবিরের উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ। সঙ্গে উপস্থিত […]

জেলা এই মুহূর্তে

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ কর্মসূচি।

হাওড়া, ১০ জুলাই:- পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আজ ও আগামীকাল প্রতিটি বিধানসভা কেন্দ্র ব্যাপী বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়েছে তৃণমূল। এই ইস্যুতে শনিবার সকালে হাওড়ায় শিবপুর বড়ো ঘড়ির মোড়ে এক অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেয় তৃণমূল। ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান […]

এই মুহূর্তে জেলা

পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আরামবাগে বিক্ষোভ তৃণমূলের।

আরামবাগ, ১০ জুলাই:- পেট্রোল ও ডিজেলসহ রান্নার গ্যাসের দাম ক্রমশ বেড়েই চলেছে। এর প্রতিবাদে হুগলির আরামবাগ শহর তৃনমুল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। এদিন আরামবাগের গৌরহাটি মোড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে তৃনমুল। আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দীর নেতৃত্বে এই প্রতিবাদ আন্দোলন চলে। উল্লেখ্য সারা রাজ্য জুড়েই তৃনমুল […]

এই মুহূর্তে জেলা

কাকিমাকে মারধরের অভিযোগ ভাসুরপো’র বিরুদ্ধে। চাঞ্চল্য হাওড়ার গোলাবাড়িতে।

হাওড়া, ৯ জুলাই:- পারিবারিক অশান্তির জেরে কাকিমাকে মারধরের অভিযোগ উঠল ভাসুরের ছেলের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার সীতানাথ বোস লেনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত মহিলাকে ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। মারের চোটে মাথায় গুরুতর আঘাত লাগে কাকিমার। এই ঘটনায় খুনের চেষ্টার অভিযোগ তুলেছেন আহত মহিলার পরিবার। পেশায় ফ্রিল্যান্স অভিনেত্রী মেয়ের […]

এই মুহূর্তে জেলা

ইন্টারনেট বিভ্রাট , অনলাইনের সমস্ত কাজ বন্ধ হুগলী-চুঁচুড়া পুরসভায়।

সুদীপ দাস, ৯ জুলাই:- ইন্টারনেট বিভ্রাট, জন্ম-মৃত্যু শংসাপত্র থেকে অনলাইনের সমস্ত কাজ বন্ধ হুগলী-চুঁচুড়া পুরসভায়। গত ৫তারিখ থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এই পুরসভায়। বর্তমানে যেখানে সাধারন পরিষেবা দিতে পুরসভার অধিকাংশ ক্ষেত্রেই ভরসা অনলাইন সেখানে ইন্টারনেট না থাকায় পরিষেবার কাজ প্রায় শিকেয় উঠেছে। বিশেষ করে জন্ম-মৃত্যুর শংসাপত্র নিতে এসে প্রতিদিনই ফিরে যেতে হচ্ছে সাধারন মানুষকে। তিনতলা […]

এই মুহূর্তে জেলা

জাল ভ্যাকসিনের পর জাল ওষুধ , উত্তেজনা পান্ডুয়ায় !

সুদীপ দাস, ৯ জুলাই:- রাজ্যে ভূয়ো কারবারীদের রমরমা। এবারে এলাকায় চিকিৎসক হিসাবে পরিচিত এক ওষুধ ব্যাবসায়ীর মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির চক্র হাতেনাতে ধরা পরলো। অভিযুক্ত ওই ব্যাবসায়ী আপাতত পুলিশ হেফাজতে। ধৃতের নাম মনোজ পালিত (৫০)। বহুদিন ধরেই মনোজ মেয়াদ উত্তীর্ণ ওষুধের এক্সপায়েরি ডেট অ্যাসিড দ্বারা তুলে দিয়ে নতুন ডেট বসিয়ে বিক্রি করতেন বলে অভিযোগ। স্থানীয় […]