হুগলি, ১১ জুলাই:- গাড়িতে বসে টোপর মাথায় বর। কিন্তু তেল নেই গাড়িতে। কি করা যায় ? গাড়ির বনেটে দড়ি বেঁধে সেই গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন কিছু মানুষ। যার পুরোভাগে রয়েছেন বিধায়ক কাঞ্চন মল্লিক! এদিন দুপুরে উত্তরপাড়া শিবতলায় উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেস এরকম অভিনব ভাবেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালো। আসলে একটা সময় যখন এত যানবাহন ছিল না তখন লোকে পশুচালিত গাড়ি ব্যবহার করতো। মানুষ বিবাহ ও করতে যেত গরুর গাড়ি চেপে। এদিন উত্তরপাড়ায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সেরকম চিত্রই তুলে ধরা হয়।
Related Articles
আমফানের আস্ফালনে তছনছ যুবভারতী, সমবেদনা ভিকুনার, ক্ষতিগ্রস্ত ইডেনও।
স্পোর্টস ডেস্ক ,২৩ মে:- একদিকে করোনার আতঙ্ক, তারই মধ্যে রাজ্যে দাপট দেখালো ঘূর্ণিঝড় আমফান। কয়েক ঘণ্টার ঝড়ে রীতিমতো তছনছ করে দিল রাজ্যের কয়েকটি জেলাকে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স, যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু করে ময়দানের অধিকাংশ ক্লাব তাবু।যুবভারতী স্টেডিয়ামে ক্ষতির পরিমাণটা অনেকটাই বেশি। যুবভারতী স্টেডিয়ামের প্র্যাকটিস মাঠের বাতিস্তম্ভ উড়ে গিয়েছে। ২০১৭ […]
বৃহস্পতিবার শুরু লা-লিগা, ফুটবল উত্তেজনা চড়ছে স্পেনে ।
স্পোর্টস ডেস্ক, ১০ জুন:- বৃহস্পতিবার রাতে ইউরোপের দ্বিতীয় দেশে ফুটবলযজ্ঞ শুরু হতে চলেছে। সেভিয়া বনাম রিয়াল বেতিস ম্যাচ দিয়ে স্প্যানিশ লা-লিগায় বন্ধ দরজা খুলতে চলেছে। ভারতীয় সময় রাত ১.৩০ মিনিটে এই ম্যাচ দেখা যাবে। এর আগে জামার্নির বুন্দেসলিগা ও দক্ষিণ কোরিয়ার কে লিগে ঢাকে কাঠি পড়েছে। কোভিড পরবর্তী সময় তৃতীয় লিগ হিসেবে এবার লা-লিগা শুরুর […]
প্রয়াত ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি
স্পোর্টস ডেস্ক, ১৫ অক্টোবর:- চলে গেলেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক কিশোর ভিমানি । করোনায় সংক্রমিত হয়ে গত একমাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে। তাঁর মৃত্যুতে রাজ্য তথা দেশের সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। তিনি রেখে গেলেন স্ত্রী রীতা ভিমানি ও পুত্র গৌতম ভিমানিকে। ‘দ্য স্টেটসম্যান’-এর হয়ে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন কিশোর ভিমানি। সবরকম […]






