হাওড়া, ১১ জুলাই:- কোভিড পরিস্থিতিতে ডোমজুড়ে বেশ কিছু বাজার আজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। রবিবার সকালে সেইমতো হাওড়ার ডোমজুড়ের সলপ বাজার পুলিশ বন্ধ করতে গেলে বিক্রেতা ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ঝামেলা শুরু হয়ে যায়। এরপর বাজারের ব্যবসায়ীরা হাওড়া আমতা রোড কিছুক্ষণ অবরোধ করেন। ব্যবসায়ীদের অভিযোগ, আজ এখানে বাজার যে বন্ধ থাকবে তা তারা জানতেন না। পুলিশ আগাম তাদের জানায়নি। পুলিশ গতকাল কাটলিয়া পর্যন্ত মাইকে প্রচার করে বাজার বন্ধের কথা জানালেও সলপের ব্যবসাদাররা তা জানতেন না। ফলে ব্যবসায়ীরা সকলেই বহু টাকার আনাজ, ফল, মাছ, মাংস কিনে এনেছিলেন বাজারে বিক্রির জন্য। এখন বাজার বন্ধ করে দেওয়া হলে প্রচুর টাকার আর্থিক ক্ষতি হবে তাঁদের। পরে স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষ প্রশাসনের সঙ্গে কথা বলেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
Related Articles
সাঁকরাইল এ তৃণমূল বিজেপি সংঘর্ষ।
হাওড়া, ১০ এপ্রিল:-সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের ২৮১ নং বুথ কন্যামনি স্কুলের বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির মন্ডল সভাপতি দীর্ঘক্ষণ দলের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের নেতারা মন্ডল সভাপতিকে জায়গা ছাড়তে বলেন। সেই নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পরিস্থিতি সামাল দেয়। Post Views: 435
রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তবর্তী অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ।
হাওড়া, ২৯ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তী অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট। শুক্রবার থেকেই তাঁর হাতে অন্তর্বর্তী অধ্যক্ষের দায়িত্ব তুলে দেওয়া হয়। বেলুড় মঠ সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যে নতুন অধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। Post Views: 412
আগামী ২২শে জানুয়ারী চন্দননগর পুরনিগমে নির্বাচন।
সুদীপ দাস , ২৭ ডিসেম্বর:- আগামী ২২শে জানুয়ারী চন্দননগর পুরনিগমে নির্বাচন। হুগলীর জেলার একটি মাত্র পুরনিগম হলো এই চন্দননগর। চন্দননগর পুরনিগমে মোট আসন সংখ্যা ৩৩টি। একদা বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই পুরনিগম ২০১০ সালে তৃণমূল দখল করে। ২০১৫ সালে ২য় বার দখল করার পর শুরু থেকেই গোষ্ঠী কোন্দল নিয়ে চাপানউতোর শুরু হয় পুরনিগমে। দুবছরের […]








