হাওড়া, ১১ জুলাই:- অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক পঞ্চায়েত সদস্যা। হাওড়ার নিশ্চিন্দা থানার অন্তর্গত পূর্ব আনন্দনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, স্থানীয় এক গৃহবধূকে দুষ্কৃতীদের গালিগালাজ ও কটুক্তি করা নিয়ে ওই পঞ্চায়েত সদস্যা প্রতিবাদ করেছিলেন। এর জেরে এদিন সকালে তাঁদের দোকান ভাঙচুরের পাশাপাশি ওনার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। তিন থেকে চারটি বাড়িতেও ভাঙচুর চালায় দুষ্কৃতিরা। বাইক বাহিনী এনে তান্ডব চালানো হয়। দুষ্কৃতিদের হুমকিতে রীতিমতো আতঙ্কে রয়েছে পরিবারটি। ঘটনায় কয়েকজন আক্রান্ত হন। নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা নিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকায় উত্তেজনা রয়েছে। দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনা সিসিটিভিতেও ধরা পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।
Related Articles
পুজোর গাইড ম্যাপ প্রকাশ, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির।
হুগলি, ৪ নভেম্বর:- সোমবার, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। এ দিনের বৈঠকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ বলেন, এবার কেন্দ্রীয় কমিটির আওতাধীন এ বার মোট পুজোর সংখ্যা ১৭৭। এর মধ্যে চন্দননগর থানা এলাকায় ১৪৪ এবং ভদ্রেশ্বরে ৩৩ টি। পুরসভার ভিত্তিতে চন্দননগরে ১৪২, ভদ্রেশ্বরে […]
দীর্ঘ কুড়ি বছর পর বিজয় মিছিল বামেদের।
হুগলি, ২৩ জুলাই:- কোদালিয়ায় দীর্ঘ কুড়ি বছর পর বিজয় মিছিল করলো বামেরা।কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে দুটি আসনে জয়লাভ করে সিপিএম। কোদালিয়া ২ পঞ্চায়েতের ১২০ নম্বর বুথ তৃণমূলের ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতে এবারের জয়ী হন সিপিআইএম এর তরুণ প্রার্থী শুভঙ্কর রাহা। এর আগে ২০০৩ সালে শেষবার এই বুথ বামেরা জিতেছিলো। গত বিধানসভায় একাধিক তরুণ যুবক […]
লকডাউন কে উপেক্ষা , মালদায় গ্রেফতার ১৪।
মালদা,৩০ এপ্রিল:- একদিকে গ্রীন জোন থেকে অরেঞ্জ জোন এ পরিণত হয়েছে মালদা জেলা এর ফলে জেলা পুলিশের মধ্যে তৎপরতা দেখা দিয়েছে লকডাউন কে সঠিকভাবে রূপায়িত করতে। এই উদ্দেশ্যেই আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এ তুলসিহাটা এলাকায় নাকা চেকিং শুরু করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এদিন আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচল গামি ৮১ নম্বর […]








