হাওড়া, ১৯ আগস্ট:- গতকাল দুয়ারে সরকার এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম তোলা নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, আজ সকালে হাওড়া পুরসভার তরফ থেকে এই প্রকল্পের সুবিধা মানুষ যাতে সহজে পায় তার সুব্যবস্থা করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথীর পাশাপাশি এবার লক্ষীর ভান্ডার প্রকল্প ঘিরেও সাধারণ মানুষের মধ্যে তুমুল উৎসাহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই হাওড়ার বিভিন্ন […]
জেলা
সরকারি সার্কিট হাউসে অবাধেই চলছে বৃক্ষ নিধন।
সুদীপ দাস, ১৮ আগস্ট:- সরকারি সার্কিট হাউজে অবাধেই চলছে বৃক্ষ নিধন। যা নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। চুঁচুড়া নতুন ডিএম অফিসের সামনেই রয়েছে সরকারী সার্কিট হাউজ। যার এক পাশে রয়েছে জেলা পুলিশ কর্তাদের আবাসন। সার্কিট হাউজ ও পুলিশ আবাসনের পিছন দিকে বলছে গাছ কাটা। বিগত প্রায় সপ্তাহখানেক ধরে গাছ কাটা চলছে। সরকারি […]
বেলুড় স্টেশন রোড এলাকায় আগুন।
হাওড়া, ১৮ আগস্ট:- বেলুড় স্টেশন রোডের জুটমিলের শ্রমিক আবাসন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার সেখানে রাস্তা তৈরির সময়ে হঠাৎই আগুন লেগে যায়। বেশ কয়েকটি পিচের ড্রামে পরপর আগুন লাগে। পাশের দুটি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিন স্থানীয় মানুষ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের […]
হুগলি জেলাজুড়ে রীতি মেনেই ঝুলন যাত্রার পুজোপাঠ অনুষ্ঠিত হচ্ছে।
মহেশ্বর চক্রবর্তী, ১৮ আগস্ট:- রাধা ও কৃষ্ণের লীলা হল ঝুলনযাত্রা। এদিন নবদ্বীপ, মায়াপুর, মথুরা, বৃন্দাবন সহ গোটা দেশের বিভিন্ন স্থানে শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে এই উৎসব। মথুরা-বৃন্দাবনের মতোই বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন। সেই মতো এদিন হুগলি জেলাজুড়ে মর্যাদার সাথে রীতি মেনে ঝুলন যাত্রার পুজোপাঠ হয়। শুধুমাত্র রাধাকৃষ্ণের যুগলবিগ্রহ দোলনায় স্থাপন করে হরেক আচার অনুষ্ঠান […]
আহত ওবিসি মোর্চার সভাপতিকে দেখতে হসপিটালে সাংসদ।
সুদীপ দাস, ১৮ আগস্ট:- বিজেপির ওবিসি মোর্চার হুগলী জেলার সভাপতি জয়রাজ পালকে দেখতে বুধবার দুপুরে চুঁচুড়া হাসপাতালে উপস্থিত হলেন হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। মঙ্গলবার জয়রাজকে অ্যম্বুলেন্সে করে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করে মগরায় কুন্তি নদীর ব্রিজের উপর ফেলে রাখার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পরে স্থানীয়রা চিনতে পেরে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। বিজেপি সূত্রে খবর, […]
স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে প্রবীণ নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করালেন আরামবাগের পৌর প্রশাসক।
আরামবাগ, ১৮ আগস্ট:- দ্রুত স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে এক প্রবীন নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী। জানা গিয়েছে, আরামবাগ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘিয়া গ্রামের বাসিন্দা নাম রবীন্দ্রনাথ রবিন্দ্রনাথ পাকড়ে।বয়স ৬৫ বছর। বর্তমানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হার্টের সমস্যায় পড়েছেন। সরকারি হাসপাতালের শয্যা না থাকায় সমস্যায় পড়েছিলেন তিনি। এমন কি স্বাস্থ্য সাথী […]
নিকাশি ব্যাবস্থার উন্নতির দাবিতে বৈদ্যবাটি পৌরসভায় বিক্ষোভ বাসিন্দাদের।
হুগলি, ১৮ আগস্ট:- বৈদ্যবাটি পুরসভার গেট আটকে বিক্ষোভ পুর নাগরিকদের।২৩ নং ওয়ার্ডের তেঁতুলতল ধান মাঠ এলাকায় গত তিন বছর ধরে নিকাশি বেহাল। নর্দমার জল উপচে রাস্তাঘাট জলমগ্ন হয়ে থাকে। নরক যন্ত্রনা ভোগ করতে হয় ওই এলাকার বাসিন্দাদের। রাস্তা দিয়ে কোনো গাড়ি এ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বলে অভিযোগ বাসিন্দাদের।বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেও কোনো লাভ হয়নি। […]
বৈদ্যবাটি পৌরসভায় প্রশাসনিক মণ্ডলীতে পুনরায় বহাল সুবীর ঘোষ।
হুগলি, ১৮ আগস্ট:- গতকাল সারা রাজ্যের বিভিন্ন পৌরসভা গুলির প্রশাসনিক পদে ব্যাপক রদবদল হয়েছে। হুগলির শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষের নাম প্রশাসনিক মন্ডলীর তালিকা থেকে বাদ গিয়েছিল, এর ফলে এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা নেমে এসেছিল। তাদের বক্তব্য শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর সুবীর ঘোষ একজন প্রকৃত সমাজসেবী। […]
কোভিড বিধি মেনে আজ থেকে খুলে গেলো বেলুড় মঠ।
হাওড়া, ১৮ আগস্ট:- কোভিড বিধি মেনে আজ ১৮ আগস্ট বুধবার সকাল থেকে খুলে গেলো বেলুড় মঠ। স্বভাবতই মঠ খোলায় ভক্ত ও দর্শনার্থীরা খুশি। সকাল ৮টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৪-৩০মিঃ থেকে ৫-৪৫ মিঃ পর্যন্ত বিধি মেনেই মঠে প্রবেশ করতে হবে। তবে মঠে প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধি নিষেধ মেনে চলতে হবে প্রত্যেক দর্শনার্থীকে। মঠের প্রধান […]
হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে প্রায় ৯১ লক্ষ টাকা মূল্যের গয়না উদ্ধার , গ্রেফতার এক।
হাওড়া, ১৮ আগস্ট:- নাকা চেকিংয়ের সময় হাওড়া স্টেশনের পুরানো কমপ্লেক্সের ১১ নম্বর গেটে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করল রেল পুলিশ। গতকাল ওই ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৩ কেজি ১০০ গ্রাম রুপো এবং ১কেজি ৯৪০ গ্রাম সোনা। যার আনুমানিক মূল্য প্রায় ৯১ লাখ টাকা। ধৃতের নাম রজত গুপ্তা। তিনি লিলুয়া থানা এলাকার বাসিন্দা। তাঁর কাছ […]

