আরামবাগ, ২০ আগস্ট:- কেন্দ্রীয় সরকার সোনার গহনার ওপর হলমার্ক বাধ্যতামূলক করায় স্বর্নশিল্পী ও স্বর্ন ব্যবসায়ীরা সারা দেশ জুড়ে বন্ধ ডাকতে চলছে। আগামী ২৩ শে আগষ্ট সারা দেশ জুড়ে স্বর্নশিল্পী ও স্বর্ন ব্যবসায়ীরা বনর্ধে সামিল হবেন বলে জানা গিয়েছে। আর এই বনর্ধে আরামবাগের স্বর্ন শিল্পী ও ব্যবসায়ীরাও বনর্ধে সামিল হচ্ছেন। এই জন্য মাইকিং প্রচার করে আরামবাগ স্বর্নশিল্পী সমিতি। এদিন আরামবাগ শহর জুড়ে মাকিং প্রচার হয়। স্বর্নশিল্পীদের দাবী সরকার পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই হলমার্ক বাধ্যতামুলক করেছে। এটা মেনে নেওয়া গেলেও HUID অর্থা হলমার্ক ইউনিক আইডেন্টি ফিকেশন নম্বর চালু করাকে মেনে নেওয়া সম্ভব নয়। তাই প্রতীকী বন্ধ ডাকা হচ্ছে। ওই দিন সারা দেশের সাথে সাথে আরামবাগের স্বর্নশিল্পীরা কাজ কর্ম বন্ধ রাখবে।
Related Articles
মাহেশের রথযাত্রাকে কেন্দ্র করে নেই কোনো ব্যস্ততা , ৬২৪ বছরে প্রথমবার রথের রশিতে পড়বে না টান।
হুগলি , ২২ জুন:- করোনা পরিস্থিতিতে এ বছর হচ্ছে না মাহেশে ৬২৪ তম বর্ষের রথযাত্রা। টান পড়বে না রথের রশিতে। ঘুরবে না রথের চাকা। তবে নিয়ম মেনে হবে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের পুজো অর্চনা। বিগত বছরগুলির মতো নেই কোনও ব্যাস্ততা। স্নানপিঁড়ির মাঠে বসেনি কোনো মেলার স্টল। মন্দির ট্রাস্টের সম্পাদক পিয়াল অধিকারী জানিয়েছেন, নিয়ম রীতি মেনেই […]
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই ইএম বাইপাসকে ঢেলে সাজানোর পরিকল্পনা।
কলকাতা, ১৯ সেপ্টেম্বর:- রাজ্য সরকার বিমানবন্দর থেকে কলকাতা মূল শহরের প্রধান প্রবেশ পথ ইএম বাইপাসকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে। ফেব্রুয়ারি মাসে প্রস্তাবিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগেই আন্তর্জাতিক অতিথিদের সামনে নতুন রূপে বাইপাস কে তুলে ধরার লক্ষ্যে কাজ শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। আধুনিক প্রযুক্তিতে রাস্তা সংস্কারের পাশাপাশি নিকাশি ব্যবস্থা কেও ঢেলে সাজানো হবে। একইসঙ্গে […]
ভোট দিলেন সিঙ্গুরের মাস্টারমশাই।
হুগলি , ৫ এপ্রিল:- নিরাপত্তা রক্ষীর বাইকে চেপে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য হরিপাল বিধানসভার শিবরামবাটি কালীতলা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। আগামী 10 ই এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদন্দীতা করছেন। আগামীদিনে শান্তিপূর্ণ ভোট হওয়ার আবেদন জানিয়েছে। Post Views: 389







