মালদা, ২০ আগস্ট:- মহরমের লাঠি খেলার সময় বিদ্যুৎপৃষ্ট হয় মৃত এক আহত চার। স্থানীয় সূত্রে জানা যায় মহরম উপলক্ষে এদিন সকালে মিলকি আটগামা এলাকায় জৌলুস বের হয়েছিল। ঠিক সেই সময় হাইভোল্টেজ তারে জৌলুসের কিছু অংশ ঠেকে যায়। ঘটনায় তড়িদাহত হয় ৫ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা রেফার করার পরামর্শ দেওয়া হয়। জানা গেছে পরে নার্সিং হোমে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম মোঃ হাসিম। এদিকে মহরমের সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
Related Articles
চার রাজ্য থেকে বিমান পথে এরাজ্যে ঢুকতে চাইলে থাকতে হবে করোনা নেগেটিভ রিপোর্ট।
কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র থেকে বিমান পথে এ রাজ্যে কোনও যাত্রী ঢুকতে চাইলে, সঙ্গে থাকতে হবে আরটিপিসিআর–এ করা করোনা নেগেটিভ রিপোর্ট। এ রাজ্যে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এই পরীক্ষা করাতে হবে। এই সিদ্ধান্ত ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে কার্যকরী হবে। বুধবার কেন্দ্রে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব পি এস […]
কিছু বিক্ষিপ্ত অশান্তি বাদ দিলে প্রথম দফার ভোট চলছে মসৃন গতিতে।
সোজাসাপটা ডেস্ক , ২৭ মার্চ: বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা বাদ দিলে এখনও পর্যন্ত রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট চলেছে মসৃণ গতিতে। ভোটের হারেই পরিস্কার মানুষ সর্বত্র উত্সাহ উদ্দীপনার সঙ্গে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকেই ভোট কেন্দ্রের সামনে উত্সাহী ভোটদাতাদের লম্বা লাইন চোখে পড়েছে।যথা সম্ভব কোভিড বিধি মেনে চলছে ভোট গ্রহণ।বেলা একটা পর্যন্ত […]
রাজ্যপালের ভাষণে বাধা বিজেপির।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- রাজ্যপালের অভিভাষণে বাধা বিজেপির।রাজ্যপাল রাজ্যের উন্নয়ন সম্পর্কে বলতে শুরু করতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির নেতৃত্বে বিধানসভার অভ্যন্তরে স্লোগান শাউটিং, কাগজ ছিঁড়ে প্রতিবাদ বিজেপি সদস্যদের। Post Views: 518









