হাওড়া, ২৪ আগস্ট:- হাওড়ার লিলুয়া থানা এলাকার জগদীশপুরে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক খালাসি সহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। স্থানীয় সূত্রের খবর, একটি গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাঁকে রাতেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, জগদীশপুর স্কুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। […]
জেলা
কোটি টাকা খরচ করে বাঁধ নির্মাণ হলেও বর্ষা এলেই ভেঙে যাচ্ছে বাঁধ , তবে কি গোড়ায় গলদ , প্রশ্ন আরামবাগের মানুষের।
আরামবাগ , ২৪ আগস্ট:- হুগলির আরামবাগ মহকুমায় ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় ঘর বাড়ি থেকে শুরু করে কয়েক হাজার বিঘা জমির ফসলসহ সর্বস্ব হারিয়ে অসহায় ভাবে দিন কাটাছেন কয়েক হাজার মানুষ। জল কমতেই দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরি, দামোদর নদীর যে সব জায়গায় হানা পড়ছে সেই সব জায়গা গুলো দ্রুত মেরামতের কাজ শুরু করলো সেচ দপ্তর। ভেঙ্গে যাওয়া বাঁধ […]
অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় প্রহৃত মা-ছেলে।
সুদীপ দাস, ২৪ আগস্ট:- অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বেধরক মারধরের অভিযোগ উঠলো এক ব্যাক্তিকে। ছেলেকে বাঁচাতে গিয়ে প্রহৃত হলেন মা এবং কাকিমা। সোমবার রাত ৯টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার পুরাতন কাপাসডাঙ্গা এলাকায়। আক্রান্ত ব্যাক্তির নাম পার্থসারথি সেন (৪২)। ঘটনায় পার্থসারথির মা জ্যোৎস্না সেন এবং কাকিমা রত্না সেনও দুষ্কৃতিদের হাতে প্রহৃত হন। স্থানীয় সূত্রে […]
মৃতপ্রায় হনুমানকে উদ্ধার করে , তাকে সুস্থ করে তুলে দেওয়া হলো বনদপ্তরের হাতে।
হুগলি, ২৩ আগস্ট:- মৃতপ্রায় অসুস্থ এক হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করিয়ে বনদপ্তর এ নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিলেন শেওড়াফুলির বিশিষ্ট সমাজসেবী সুবীর ঘোষ। এদিন সকালে এলাকার ১১ নম্বর ওয়ার্ডের ওয়াটার পাম্পের পাশে হনুমান টিকে মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এলাকার মানুষরা ভাবে নিরীহ প্রাণীটি হয়তো মারা গেছে। খবর পৌঁছায় ১০ নম্বর ওয়ার্ডের পৌরসভার প্রশাসনিক মন্ডলের […]
যুবককে খুনের চেষ্টা শিবপুরে।
হাওড়া, ২৩ আগস্ট:- মদের আসরে টাকাপয়সা চাওয়াকে কেন্দ্র করে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করল বেশ কয়েকজন। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে শিবপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। আহত যুবকের নাম মহম্মদ সোনু (২০)। তিনি শিবপুরের কাউসঘাট রোডের বাসিন্দা। ওই যুবককে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, […]
জনবহুল এলাকায় চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৯ লক্ষ টাকা ছিনতাই। বাঁকড়ায় চাঞ্চল্য।
হাওড়া, ২৩ আগস্ট:- ওয়াইন শপের টাকা ব্যাঙ্কে জমা দিতে যাওয়ার পথে রাস্তাতেই চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে সেই টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটল। সোমবার বেলা ১১টা নাগাদ হাওড়ার বাঁকড়ার সলপ মোড়ের কাছে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাগে ছিল প্রায় দশ লক্ষ টাকা। রাস্তায় ধস্তাধস্তির সময় একটি এক লক্ষ টাকার নোটের বান্ডিল পড়ে যায়। […]
চলন্ত ট্রেনে হকারি বন্ধের কোনও নির্দেশিকা জারি করা হয়নি , জানালেন সিপিআরও।
হাওড়া, ২৩ আগস্ট:- চলন্ত ট্রেনে হকারি বন্ধের কোনও নির্দেশিকা জারি করা হয়নি। কোভিড পরিস্থিতিতে কোভিড বিধি ও সর্তকতা অবলম্বন করে হকারি করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী একথা জানান। তবে রেলের অবৈধ হকার ধরার ব্যাপারে আগে যেমন অভিযান চালানো হচ্ছিল তা যথারীতি চলবে। হঠাৎ অভিযানে দেখা হবে হকাররা কতটা কোভিড […]
একদিনের মধ্যেই হাওড়ার জমা জল সরানো যাবে আশা চেয়ারপার্সনের।
হাওড়া, ২৩ আগস্ট:- পাম্প চালিয়ে অনেকটাই নেমেছে জমা জল। হাওড়ার দাশনগরের বেশ কিছু এলাকায় জলমগ্ন অবস্থার পরিস্থিতি দেখতে এসে সোমবার এমনই দাবি করলেন হাওড়া পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। একদিনের মধ্যেই হাওড়ার জমা জল সরানো যাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। এদিন তিনি বলেন, দিন দুয়েক আগেই জায়গাটা পরিদর্শন করা হয়েছিল। তখন সেখানে জলমগ্ন অবস্থা […]
লিলুয়ার ইন্ডাস্ট্রিয়াল বেল্টে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন।
হাওড়া, ২৩ আগস্ট:- হাওড়ার লিলুয়ার গোসালায় এন এস রোডের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ওই গোডাউনটির পাশের দুটি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায়। সোমবার ভোরে ওই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দমকলের ৪টি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে এখানে প্লাস্টিক রিসাইক্লিং করা হতো। রাতে […]
কর্মসূচি আলাদা হলেও টেট উত্তীর্ণদের দাবি একটাই চাকরি চাই।
সুদীপ দাস, ২৩ আগস্ট:– একই দাবীতে “নিয়োগ চাই” কর্মসুচীতে দ্বিধাবিভক্ত ২০১৪ সালে টেট উত্তীর্ন চাকুরীপ্রার্থীরা। এদিন একদিকে শুধু ডি.এল.এড আর একদিকে বি.এল.এড ও কিছু ডি.এল.এড চাকিরীপ্রার্থীরা বিক্ষোভে ও ডেপুটেশন কর্মসুচীতে সামিল হলো। এদিন ২০১৪ সালে টেট উত্তীর্ন পরীক্ষার্থীরা চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে ডিএম অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের বক্তব্য পুজোর আগে তাঁদেরকে […]

