হাওড়া, ২৩ আগস্ট:- পাম্প চালিয়ে অনেকটাই নেমেছে জমা জল। হাওড়ার দাশনগরের বেশ কিছু এলাকায় জলমগ্ন অবস্থার পরিস্থিতি দেখতে এসে সোমবার এমনই দাবি করলেন হাওড়া পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। একদিনের মধ্যেই হাওড়ার জমা জল সরানো যাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। এদিন তিনি বলেন, দিন দুয়েক আগেই জায়গাটা পরিদর্শন করা হয়েছিল। তখন সেখানে জলমগ্ন অবস্থা ছিল। আমরা সেদিনই পরিকল্পনা নিয়েছিলাম এই জমা জল দ্রুত সরিয়ে দেওয়া হবে। সেইজন্য যে বিস্তীর্ণ অঞ্চলে জল জমে ছিল সেটা সরানোর জন্য পুরনিগমের গাড়িতে সাকশন করে সেই জল তুলে নেওয়া হচ্ছে। পরে সেই জল অন্যত্র ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে। এর ফলে এই এলাকায় জমা জল অনেকটাই কমে গেছে। জল পুরোপুরি সরানো গেলে রাস্তার কাজ করতেও সুবিধা হবে। এই ব্যাপারে এলাকার প্রাক্তন কাউন্সিলর সহায়তা করছেন। পুরনিগমের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে খুব দ্রুত সম্পূর্ণ জল যাতে এই অঞ্চল থেকে যাতে নেমে যায়। যতক্ষণ না জল সম্পূর্ণ নেমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ চলবে। আশা করা হচ্ছে একদিনের মধ্যেই এই জল সরানো সম্ভব হবে।
Related Articles
পুরনিগমে গণ ডেপুটেশন বামেদের।
হাওড়া, ১১ আগস্ট:- হাওড়া জেলা বামফ্রন্টের ডাকে জলনিকাশি ব্যবস্থা সহ নাগরিক সমস্যা সমাধানে পুরনিগমের চরম ব্যর্থতার প্রতিবাদে বুধবার বিকেলে হাওড়া পুরনিগমে গণ ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। এদিন হাওড়া ময়দান ফ্লাইওভার চত্বরে জমায়েতের পর মিছিল করে বাম কর্মী সমর্থকেরা হাওড়া পুরনিগমের গেটের সামনে এলে পুলিশ তাদের আটকায়। পুরসভার মেন গেট বন্ধ রেখে আগেভাগেই প্রচুর পুলিশ মোতায়েন […]
হুগলী জনাই পশ্চিম পাড়া কল্যাণ সমিতির মানবিক উদ্যোগ।
হুগলি,২৫ এপ্রিল:- হুগলী জনাই পশ্চিম পাড়া কল্যাণ সমিতির মানবিক উদ্যোগ। এই করোনা লকডাউনে যেখানে রক্তের পর্যাপ্ত যোগান নেই সেইসময় লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের সহযোগিতায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্তদান শিবিরে ৪০ জন জনাইবাসী স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এই সমাজসেবামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলী জেলার পূর্ত কর্মাধক্ষ সুবীর মুখার্জী এবং জনাই গ্ৰাম পঞ্চায়েত প্রধানা। সমস্ত সরকারী বিধি […]
বেপরোয়া লরির ধাক্কা পরপর দুটি বাইকে।একজনের মৃত্যুর আশঙ্কা।
হওড়া, ১৪ জুলাই:- ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার লিলুয়ায় কোনা হাইরোডে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, লরিটি আচমকাই বেপরোয়াভাবে ছুটে এসে পরপর দুটি বাইককে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় মোট চারজন বাইক আরোহী জখম হন। এদের মধ্যে দুজন বাইক আরোহীর আঘাত গুরুতর। তাদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, […]









