এই মুহূর্তে জেলা

ভোর রাতে আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়ায় চণ্ডীপাঠে আপামর বাঙালি কে জানিয়ে দেয় মা আসছেন। সূচনা হচ্ছে দেবীপক্ষের।

হুগলি, ৬ অক্টোবর:- ভোর রাতে আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়ায় চণ্ডীপাঠে আপামর বাঙালি কে জানিয়ে দেয় মা আসছেন। সূচনা হচ্ছে দেবীপক্ষের। এদিনের এই শুভক্ষনে ভোর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় গঙ্গা এবং নদীর কূলে ভিড় করেছেন লক্ষ লক্ষ্য মানুষ। পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দর্পন করে শ্রদ্ধা জানাচ্ছে তাঁরা। এদিন অন্যান্য জায়গার সঙ্গে হুগলী জেলাতেও দেখা গেল সেই […]

এই মুহূর্তে জেলা

শাহী রিতি মেনে বৈঁচির সিংহ বাড়িতে আজও গান ফায়ারের মধ্য দিয়ে সন্ধী পুজোর শুভারম্ভ ঘটে।

সুদীপ দাস, ৬ অক্টোবর:- প্রায় তিন শতক আগে বানিজ্যের সুবাদে পূর্ব বাংলা থেকে জলপথে পশ্চিমবঙ্গে চলে আসে সিংহ পরিবার। এ রাজ্যের হুগলী জেলার বৈঁচি গ্রাম পূর্ব পাড়ায় বসবাস শুরু করে সিংহ পরিবার। ওপার বাংলায় শুরু হওয়া পুজো বৈঁচিগ্রামের পুর্বপাড়াতেও তখন থেকেই চালু হয়। সে সময় সিংহ বাড়ির নাট মন্দির ছিল মাটির দালানের। ছাউনি ছিল তাল […]

এই মুহূর্তে জেলা

রাজস্থানের শিল্পকলাকে মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা শ্রীরামপুরের নেতাজি মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির

হুগলি, ৬ অক্টোবর:- হুগলির ঐতিহ্যশালী শহর শ্রীরামপুরের দুর্গাপুজোর খ্যাতি সর্বজনবিদিত। এই পুজো গুলির মধ্যে অন্যতম সেরা পুজো নেতাজি মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। গত কয়েক বছর ধরে তাদের পুজো হাজার হাজার দর্শনার্থীদের নজর কেড়েছে, এ বছর তারা এই উৎসব পালন করছে। ইতিমধ্যে গত একমাস ধরে এই পুজোর মণ্ডপসজ্জা চলছে। এ বছরে তাদের ভাবনা বা থিম […]

এই মুহূর্তে জেলা

হাওড়াতেও গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ।

হাওড়া, ৬ অক্টোবর:- বুধবার মহালয়ার ভোর থেকে হাওড়াতেও তর্পণ করতে মানুষ আসেন গঙ্গার ঘাটে। দুর্ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে নজরদারি ছিল পুলিশের। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনায় এদিন মহালয়ার ভোরে তর্পণ চলে হাওড়ার বিভিন্ন ঘাটে। সকাল থেকেই তর্পণের জন্য প্রচুর মানুষ ভিড় জমান গঙ্গার ঘাটগুলিতে। রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট, বাঁধাঘাট সহ বালির বিভিন্ন ঘাটেও তর্পণের জন্য ভোর থেকেই […]

এই মুহূর্তে জেলা

বন্যা নিয়ন্ত্রণে সরকারের তৈরি মাস্টার প্ল্যানে আরামবাগকেই বাদ রাখা হয়েছে , ত্রান দিতে এসে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর।

হুগলি, ৫ অক্টোবর:- বন্যা দুর্গত মানুষের জন্য দুই গাড়ি ত্রান নিয়ে হুগলির আরামবাগে পৌঁছালেন রাজ্যের বিরোধী দল নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরামবাগের বন্যা নিয়ে এবং ঘাটাল মাস্টার প্লান নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। রাজ্যের দলনেতা হিসাবে তিনি দায়িত্বের সাথে বলেন,আরামবাগে বন্যা পরিদর্শনে এসে মাননীয়া বড়ো বড়ো […]

এই মুহূর্তে জেলা

লিলুয়ায় ফরেনসিক দল।

হাওড়া, ৫ অক্টোবর:- হাওড়ার লিলুয়ার বেলগাছিয়ায় সপরিবারে ব্যবসায়ীর রহস্য মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে তাঁরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। যদিও এনিয়ে তাঁরা সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। উল্লেখ্য, হাওড়ার লিলুয়া বেলগাছিয়ায় একই পরিবারে স্বামী-স্ত্রী সহ কন্যার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছিল। শনিবার দুপুরে হঠাৎই বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে এলাকার লোকজন পুলিশে […]

এই মুহূর্তে জেলা

প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতারের প্রতিবাদে হাওড়ায় মোদী ও আদিত্যনাথের কুশপুতুল দাহ।

হাওড়া, ৫ অক্টোবর:- লখিমপুরের খেরার ঘটনার প্রতিবাদে এবং দীর্ঘক্ষণ আটক থাকার পরে উত্তরপ্রদেশে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতারের প্রতিবাদে হাওড়ায় প্রতিবাদে নামলো কংগ্রেস। হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি পলাশ ভান্ডারীর নেতৃত্বে মঙ্গলবার দুপুরে ওই কর্মসূচি নেওয়া হয়। এদিন হাওড়ার জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। উত্তরপ্রদেশের খেরার ঘটনা এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে […]

এই মুহূর্তে জেলা

পুজোর মুখে বিনা নোটিশে তিন ব্যক্তিগত আপ্ত সহায়কে বরখাস্ত করলেন লকেট চট্টোপাধ্যায়।

হুগলি, ৫ অক্টোবর:- পুজোর আগে বিনা নোটিশেই তিন তিনজন পার্সোনাল এসিস্টেন্ট কে বরখাস্ত করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। হটাৎ নেওয়া এই সিদ্ধান্ত জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলা বিজেপির অন্দরে। এটা দল ছাড়ার ইঙ্গিত, ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। ঠিক কি কারণে এই অপসারণ জানেন না কেউই। নাম প্রকাশে অনিচ্ছুক এই তিন জন হলেন এক […]

জেলা এই মুহূর্তে

হুগলির বিক্ষিপ্ত কিছু জায়গায় পানীয় জল ঘোলা মেলায় ডিভিসির জল ছাড়াকেই দায়ী করলেন ফিরহাদ হাকিম।

সুদীপ দাস, ৪ অক্টোবর:- গত দু’দিন ধরে চুঁচুড়ার বিক্ষিপ্ত কিছু জায়গায় ঘোলা জলের খবর মিলছিলো। কিন্তু রবিবার কলকাতা সহ হুগলী জেলার পৌর এলাকাগুলির কল থেকে ঘোলা জল বের হতে শুরু করে। যার জেরে বেশকিছু জায়গায় রীতিমত উত্তেজনা ছড়ায়। রবিবারই কলকাতার মহানাগরিক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবিষয়ে সাংবাদিক বৈঠক করে ঘোলা জলের জন্য অপরিকল্পিতভাবে ডিভিসির […]

এই মুহূর্তে জেলা

দূর্গাপুজো উপলক্ষে থানা এলাকার সব ক্লাবগুলোকে নিয়ে সমন্বয় সভা করলো হাওড়া সিটি পুলিশ।

হাওড়া , ৪ অক্টোবর:- আসন্ন দূর্গাপুজো উপলক্ষে শহরের থানা এলাকার সব ক্লাবগুলোকে নিয়ে সোমবার বিকেলে এক সাধারণ সমন্বয় সভা করলো হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশ আয়োজিত ২০২১ শারদোৎসবের পুজো গাইড ম্যাপও এদিন প্রকাশ করা হয়। এদিন সিটি পুলিশের ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য জানান, হাওড়া সিটি পুলিশ এলাকায় এবার সরকার অনুমোদিত ১,৩৪৪টি পুজো হচ্ছে। […]