সুদীপ দাস , ৮ অক্টোবর:- ১৮ শতকের মাঝামাঝি সময়। হুগলীর বৈঁচিগ্রামের জমিদার বিহারীলাল মুখোপাধ্যায় তখন নিঃসন্তান। দেশব্যাপী তখন এই মুখোপাধ্যায় পরিবারের অগাধ সম্পত্তি। হুগলী জেলারই এক পরিচিত জমিদার বন্ধুর দৌলতে সেসময় পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের সাথে সাক্ষাৎ হয় বিহারীলালবাবুর। সম্পত্তির ভাগীদারের জন্য দত্তক সন্তানের কথা বলতে বিদ্যাসগর বেঁকে বসেন। এরপর ঈশ্বরচন্দ্রের কথামত বিহারীলালবাবু নিজের ঠাকুরদালান […]
জেলা
পুলিশের তৎপরতায় এয়ার ফোর্সের উইংগ কমান্ডার ফিরে পেলেন ট্যাক্সিতে হারানো মূল্যবান ব্যাগ।
হাওড়া, ৮ অক্টোবর:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় এয়ার ফোর্সের উইংগ কমান্ডার ফিরে পেলেন তাঁর দামী ক্যামেরার ব্যাগ। গত ৫ অক্টোবর একটি ট্যাক্সিতে ক্যামেরা সমেত ব্যাগটি ফেলে নেমে পড়েছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর পরিবারও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকাল দশটা নাগাদ শুভদীপ দাসগুপ্ত নামের ওই অফিসার তাঁর পরিবারকে নিয়ে হাওড়া স্টেশন সংলগ্ন প্রিপেইড ট্যাক্সি […]
তামার কৃষ্ণ মূর্তিকে সোনার বলে বিক্রি করে প্রতারণা , ব্যাঁটরায় চাঞ্চল্য , ধৃত ১।
হাওড়া, ৮ অক্টোবর:- তামার তৈরি কৃষ্ণ মূর্তিকে সোনার মূর্তি বলে বিক্রি করে প্রতারণা। ব্যাঁটরায় চাঞ্চল্য। ধৃত ১। তামার তৈরি এক ফুটের কৃষ্ণ মূর্তিকে সোনার তৈরি বলে ৮ লক্ষ টাকা দিয়ে এক ব্যক্তিকে বিক্রি করেছিলেন তাঁরই দুই পরিচিত ব্যক্তি। পরে সোনার দোকানে পরীক্ষা করে ওই ব্যক্তি জানতে পারেন পুরো মূর্তিটাই কাঁসারের। এরপরে তিনি পুলিশের কাছে ওই […]
সিগনালে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের পিছনে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কা। আহত হন বেশ কয়েকজন বাসের যাত্রী।
হাওড়া, ৮ অক্টোবর:- সিগনালে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কারের পিছনে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কা। আহত হন বেশ কয়েকজন বাসের যাত্রী। শুক্রবার সকালে হাওড়ার ধূলাগোড়ের দিক থেকে কলকাতা যাওয়ার পথে সাঁতরাগাছির গড়ফা ব্রিজের কাছে ওই দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় আহত হন বেশ কয়েকজন বাসযাত্রী। তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা করে […]
যুবকের অস্বাভাবিক মৃত্যু। চাঞ্চল্য।
হাওড়া, ৭ অক্টোবর:- এক নির্মীয়মান বহুতলের ভূগর্ভস্থ জলাধারের ভিতর থেকে মিললো এক যুবকের দেহ। বৃহস্পতিবার সন্ধ্যায় দেহটি উদ্ধার হয় হাওড়া থানা এলাকার ইষ্ট ওয়েস্ট বাইপাস সংলগ্ন নুর মহম্মদ মুন্সী লেন থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ আসিফ (১৯)। বাড়ি ওই এলাকাতেই। ভূগর্ভস্থ জলাধারে ওই যুবক ডুবে মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশ মনে […]
একই পাড়ায় তিন তিনটি বনেদি বাড়ির পুজো ঘিরে আজো উন্মাদনা এলাকার মানুষের।
মহেশ্বর চক্রবর্তীঃ, ৭ অক্টোবর:- হুগলির আরামবাগ ব্লকের কেশবপুর অঞ্চলে একই পাড়ায় অনুষ্ঠিত হচ্ছে ঘোষ বাড়ি, সরকার বাড়ি ও দত্ত বাড়ির দুর্গা পূজো। পারিবারিক সূত্র থেকে জানা যায় যে, এই তিনটি বাড়ির পুজোতেই দেবী চতুর্ভুজা রুপে আবির্ভূত হন। এই তিন বনেদি বাড়ির পূজোর শুভ সূচনা হয়েছিল ১৮৬৭ সালে। সরকার বাড়ির প্রতিমা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে থাকেন। […]
বন্যায় নিয়ে গেছে সব কিছুই , রেখে গেছে শুধু শূন্যতা , আর চারিদিকে ধ্বংসের চিহ্ন।
মহেশ্বর চক্রবর্তী, ৭ অক্টোবর:- সর্বগ্রাসী বন্যায় নিয়ে গেছে সব কিছুই। রেখে গেছে শুধু অনন্ত শূন্যতা আর শূন্যতা। চারিদিকে ধ্বংসের চিহ্ন। একটা গ্রামেই ৭০ থেকে ৮০টি মাটির বাড়ি ও বেশ কয়েকটি পাকার বাড়ি বন্যার জলে ভেঙে ধুলিসাৎ করে দিয়েছে। সম্পুর্ন ও আংশিক মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি করে দেওয়ার জন্য স্থানীয় পঞ্চায়েতে প্রায় দেড় হাজার আবেদনপত্র জমা […]
খরদহ বিধানসভায় মনোনয়নপত্র দাখিল শোভনদেবের।
ব্যারাকপুর, ৭ অক্টোবর:- ব্যারাকপুর প্রশাসনিক ভবন মনোনয়নপত্র দাখিল করলেন খড়দহ বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী প্রার্থী বলেন বাংলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বাংলার একমাত্র নেত্রী যিনি বাংলার সব রকম সমস্যার ও মানুষের কথা ভাবেন খড়দহের আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আরও গতি আনতেও খড়দহের সার্বিক উন্নয়নের […]
বেলুড় থেকে সুদূর বেঙ্গালুরু , রোজির হাত ধরেই পাড়ি মা দূর্গার।
হাওড়া, ৭ অক্টোবর:- রোজি বন্দ্যোপাধ্যায়। ছোট বেলাটা তাঁর কেটেছে পুরনো উত্তর কলকাতার শ্যামবাজারে। বাবার হাত ধরেই তখন পাড়ার পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। এরপর বিবাহ সূত্রে কলকাতার বেলগাছিয়ার রোজি চলে আসেন বেলুড়ের পাল পরিবারে। ফলতার জমিদার এই পাল পরিবারের দীর্ঘদিনের বসবাস বেলুড়ে। সেই সূত্রে রোজি বেলুড় মঠের দূর্গাপুজোতেও অংশ নিতেন প্রতিবার। কিন্তু স্বামীর কর্মসূত্রে তাঁকে চলে […]
চুরি ও শ্লীলতাহানি রুখতে পুজোর দিনগুলিতে সিসিটিভি ব্যাবহার করবে চন্দননগর পুলিশ কমিশনারেট।
হুগলি, ৭ অক্টোবর:- পুজোর দিন গুলিতে চুরি ও শ্লীলতাহানি রুখতে লাইভ সিসিটিভি ব্যবহার করবে কমিশনারেটের পুলিশ। বিভিন্ন থানা এলাকায় থাকা কন্ট্রোল রুম থেকে ওয়াচার টিম সেই ফুটেজ দেখেই টহলরত পুলিশের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেবে। বুধবার চুঁচুড়া রবীন্দ্রভবনে এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছেন পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। তিনি বলেন,অপরাধের মোকাবিলায় কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় সিসিটিভি […]











