এই মুহূর্তে জেলা

নিষিদ্ধ বাজি বিক্রির বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ১৬।

হাওড়া, ৩ নভেম্বর:- পরিবেশবান্ধব আতশবাজি অর্থাৎ গ্রীন ক্রাকার্স ছাড়া কালীপুজো, দীপাবলি, ছটপুজোয় পোড়ানো যাবে না অন্য কোনও ধরনের আতশবাজি। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই নির্দেশ আদালতের। কিন্তু তা সত্ত্বেও এখনও কোথাও কোথাও বেআইনিভাবে নিষিদ্ধ আতশবাজি বিক্রি চলছে বলে অভিযোগ। হাওড়ার বিভিন্ন স্থানে এই বেআইনি বাজি বিক্রির বিরুদ্ধে কালিপুজোর আগে থেকেই হাওড়া সিটি পুলিশ বিশেষ […]

এই মুহূর্তে জেলা

প্রায় ৫০০ বছরের ভুসোকালীর পুজোয় মেতে উঠে মন্তেশ্বরের খরমপুরগ্রাম।

পূর্ব বর্ধমান, ৩ নভেম্বর:- মন্তেশ্বর ব্লকের একটি অন্যতম হল পূর্ব খরমপুর গ্রামের প্রায় ৫০০ বছরের ভুসোকালি পুজো। গ্রামের বর্ষিয়ান ব্যক্তি চিত্তরঞ্জন কুন্ডু জানান, গ্রামের একমাত্র প্রতিমা পুজো এটিই। অন্য কোন পুজোতেই প্রতিমা আসায় মানা রয়েছে। গ্রামে কোন দোতলা বাড়ি তৈরিতে নিষেধাজ্ঞা রয়েছে। নেই ছাদে ওঠার কোনো সিঁড়িও। চিত্তবাবু জানান, কথিত আছে কয়েকশ’ বছরের প্রাচীন এই […]

এই মুহূর্তে জেলা

৩৫০ বছর আগে স্বপ্নাদেশে এক তান্ত্রিক প্রতিষ্ঠা করেছিলেন সিঙ্গুরের আনন্দময়ী কালী।

হুগলি, ৩ নভেম্বর:- গ্রামের কন্যা কে ‘মা আনন্দময়ী’ কালী নামে পুজো করে সিঙ্গুরের জগৎনগর গ্রামের মানুষজন। একদিকে দক্ষিণেশ্বরে রয়েছেন মা ভবতারিণী। ঠিক তার উল্টোদিকে গঙ্গার এপারে রয়েছেন ‘মা আনন্দময়ী’। হাওড়া-বর্ধমান কর্ড লাইন শাখায় মীর্জাপুর-বাঁকীপুর স্টেশনে নেমে দশ মিনিটের হাঁটা পথে গেলেই এই মা আনন্দময়ী মন্দির। কথিত আছে, ৩৫০ বছর আগে এক তান্ত্রিক মাকে স্বপ্নাদেশ পেয়ে […]

এই মুহূর্তে জেলা

আবারও কালী পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি চুঁচুড়ায়।

সুদীপ দাস, ৩ নভেম্বর:- আবারও কালি পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি চুঁচুড়ায়। আক্রান্ত পরিবার। আর চাঁদা আতঙ্কে আতঙ্কিত গোটা এলাকা। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া থানার সিংহিবাগান নতুনপাড়া এলাকার। ওই এলাকায় কালি পুজো করে সিংহিবাগান নতুনপাড়া (দক্ষিন) পুজো কমিটি। স্থানীয়দের অভিযোগ বিল ছাড়াই প্রতি বছর এলাকার প্রত্যেকটি বাড়ি থেকে নুন্যতম ৪০১টাকা করে চাঁদা আদায় করে ওই কমিটি। এবছরও […]

এই মুহূর্তে জেলা

রক্ষনাবেক্ষনের অভাব , ভাঙলো ইমামবাড়ার একাংশ , অথৈ জলে দানবীরের ইতিহাস !

সুদীপ দাস, ৩ নভেম্বর:- রাজ্য হেরিটেজ দপ্তরের আওতাভুক্ত হলেও সঠিকভাবে রক্ষনাবেক্ষনের অভাবে হুগলীর ঐতিহাসিক ইমামবাড়ার আজ বেহাল দশা। জেলাশাসকের বাসভবন লাগোয়া ইমামবাড়া ভবনের পলেস্তারা খসে পরছে। দ্বিতল বিশিষ্ট অংশ বিপদজনক হওয়ায় বসবাস বন্ধ হয়েছে বহুদিন হলো। দ্বিতলের একটি অংশে ছাদও উধাও হয়েছে। এই বিপদজনক অংশ থেকে যখন তখন ইট খসে পরছে বলে এলাকাবাসীদের অভিযোগ। মঙ্গলবার […]

এই মুহূর্তে জেলা

৩৫ ভোগে তৃপ্ত হন হাওড়ার বন্দ্যোপাধ্যায় বাড়ির মা আনন্দময়ী।

হাওড়া, ৩ নভেম্বর:- এ বাড়ির মা তুষ্ট হন ৩৫ রকম ভোগে। হয়ে ওঠেন আনন্দময়ী। এমনই বিশেষত্ব বন্দ্যোপাধ্যায় বাড়ির কালীপূজার। হাওড়ার আন্দুল রাজবাড়ির সঙ্গে সখ্যতা এবং জীবনকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কালীপ্রেম এ নিয়েই প্রায় ১৬২ বছর আগে শুরু হয়েছিল পারিবারিক এই কালীপূজা। যা ক্রমে এখন পারিবারিক উৎসবের চেহারা নিয়েছে মাকড়দহের ১২৬/১ নম্বর বাড়িতে এসে। ডোমজুড়ের বিপ্রন্নপাড়া, সেখানেই ছিল […]

এই মুহূর্তে জেলা

পেট্রোপন্নের মূল্যবৃদ্ধিতে কাঠের উনুনে রান্না করে অভিনব প্রতিবাদ নবগ্রামে।

হুগলি, ২ নভেম্বর:- দিন দিন বেড়েই চলেছে পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের দাম।আর তাতে চরম সমস্যায় পরতে হচ্ছে সাধারণ মানুষকে। এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করে সুর চরিয়েছে বাংলার শাসক দল তৃণমূল। এবার পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কোন্নগরে অভিনব প্রতিবাদ দেখালো নবগ্রাম অঞ্চল তৃণমূল ছাত্রপরিষদ ও নবগ্রাম অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের […]

এই মুহূর্তে জেলা

শান্তিপুরেও বিপুল ব্যাবধানে জয়ী তৃণমূল , যদিও তৃণমূল প্রার্থীর এই জয় উৎসর্গ মুখ্যমন্ত্রীকে।

শান্তিপুর, ২ নভেম্বর:- এই জয় মমতা ব্যানার্জীর জয়, এই জয় উন্নয়নের জয়, প্রায় ৬০ হাজারের বেশি ব্যবধানে ভোটে জিতে এমনই প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের সদ্য বিজয়ী বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর। শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনের শরীরের প্রায় ৬৪ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এত ব্যবধানে জিতবে বলে আশা করেননি তৃণমূল নেতৃত্ব। সদ্য বিধায়ক ব্রজ […]

এই মুহূর্তে জেলা

জিৎ অভিনীত ‘রাবণ’ ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন হাওড়া সিটি পুলিশের ডিসি।

হাওড়া, ২ নভেম্বর:- হাওড়া সিটি পুলিশের দাপুটে কর্তা ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্যকে এবার দেখা যাবে রূপোলী পর্দার এক বিশেষ চরিত্রে। শত ব্যস্ততার জন্য সময়ের অভাবে ওই চলচ্চিত্রের ছোট একটি চরিত্রে তিনি অভিনয় করছেন। দ্বিতীয় হুগলী সেতুতে রবিবার হয় ‘রাবণ’ সিনেমার শ্যুটিং। সেখানে উপস্থিত ছিলেন জিৎ, তনুশ্রী, বিশ্বনাথের মতো ছবির মেগা তারকারা। পেশাগত শত ব্যস্ততার […]

এই মুহূর্তে জেলা

চার উপনির্বাচনে তৃণমূলের জয় সুনিশ্চিত হতেই কর্মীদের উল্লাস।

সুদীপ দাস, ২ নভেম্বর:- চার কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের বিজয় রথ স্পষ্ট হতেই পথে নামলো দলীয় কর্মী-সমর্থকরা। সবুজ আবীর উড়িয়ে শুরু হলো বিজয়োল্লাস। হুগলী-চুঁচুড়া পৌরসভার তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কর্মীরা সবুজ আবীর খেলায় মাতে। ব্যান্ড তাসার তালে তালে আনন্দ উৎসব শুরু করে তাঁরা। একে অপরকে সবুজ আবীর উড়িয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।