এই মুহূর্তে জেলা

নিম্নমানের সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে নদীবাঁধ , দুর্নীতির অভিযোগ আরামবাগে।

আরামবাগ, ২০ জানুয়ারি:- নদীবাঁধ নির্মানে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলো হুগলি জেলার আরামবাগ ব্লকের সালেপুরে। নিম্নমানের সামগ্রী ব্যবহার থেকে শুরু করে বাঁধ নিয়ে ব্যাপক গোলযোগের অভিযোগ উঠলো। বোল্ডার, ঝামা ব্যবহার না করে বড়ো বড়ো মাটির চাঁই ব্যবহার করে তার ওপর সামান্য বালির বস্তা ফেলা হচ্ছে বলে অভিযোগ তুলে গ্রামবাসিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ […]

এই মুহূর্তে জেলা

ভুয়ো বোমাতঙ্ক। মিললো ডিজিটাল তালা।

হাওড়া, ২০ জানুয়ারি:- নবান্নের কাছে ব্রিজের উপরে ভুয়ো বোমাতঙ্ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ব্রিজের শার্প বেন্ডের কাছে কাজীপাড়াগামী র‍্যাম্পের উপরে একটি ধাতব বস্তু পড়ে থাকতে দেখা যায়। সেটি দেখে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বম্ব স্কোয়াডের আধিকারিকরা সেটি পরীক্ষা করে জানতে পারেন বস্তুটি বোমা নয়, ওটা একটি ডিজিটাল তালা। […]

এই মুহূর্তে জেলা

খরদায় আহত চিকিৎসকের বাড়িতে অর্জুন সিং।

উঃ২৪পরগনা, ২০ জানুয়ারি:- গত ১৫ই জানুয়ারি বিলকান্ডা বোর্ডঘর অঞ্চলের বাসিন্দা পেশায় চিকিৎসক আশুতোষ কীর্তনীয়ার বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল সমর্থক রনিদের বিরুদ্ধে। আজ আক্রান্ত চিকিৎসকের বাড়িতে দেখা করতে গেলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন সিং জানালেন বর্তমান পরিস্থিতিতে রাজ্যে কোন মানুষ সুরক্ষিত নেই। […]

এই মুহূর্তে জেলা

দিনেদুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়ায়।

সুদীপ দাস, ২০ জানুয়ারি:- দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়ার ১নম্বর কাপাসডাঙ্গায়। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা তথা ইলেকট্রিক মিস্ত্রী উদয় পাল কাজে ছিলেন। ঘরে ছিলেন শুধুমাত্র উদয়ের ভাইয়ের স্ত্রী রুমকি পাল। সকাল ১১টা নাগাদ রুমকিদেবী ঘরে তালা লাগিয়ে চাবিটি গ্রীলে রেখে পাশেই বাপের বাড়িতে যান। আধঘন্টা পর উদয় কাজের জন্য টুলবক্স নিতে এসে দেখেন ঘরের তালা […]

এই মুহূর্তে জেলা

প্রিয় পুলিশ অফিসারের বদলি আটকাতে পান্ডুয়া থানায় বিক্ষোভ এলাকাবাসীর।

সুদীপ দাস, ১৯ জানুয়ারি:- উপর থেকে যতটা শক্ত, ভিতর থেকে তিনি ততটাই নরম। পাপী নয় পাপকে দূর করতেই তাঁর লড়াই। বিগত কয়েকবছরে এলাকার অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে তাঁর জুড়ি মেলা ভার। তৃণমূল স্তর থেকে অসামাজিক কার্যকলাপের ভিত উপরে ফেলাই ছিলো পান্ডুয়ার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রোনাল্ড অ্যাঞ্জেল লিপার্ট (রোনাল্ডো)-এর ভাবনা। সেজন্যই নানা অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকা […]

এই মুহূর্তে জেলা

এবার ঘর ভেঙে রাজমিস্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হাওড়ায়।

হাওড়া,১৯ জানুয়ারি:- হাওড়া থানার অন্তর্গত হাট লেনের একটি বাড়ির বন্ধ ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম গোপাল সাউ (৪৮)। পেশায় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ। তবে কি […]

এই মুহূর্তে জেলা

বর্ধিত ভাড়া দেওয়ার পরেও পরিষেবা না মেলায় মহিলা হাট ব্যবসায়ীদের অবরোধ হাওড়ায়।

হাওড়া, ১৯ জানুয়ারি:- বর্ধিত ভাড়া দেওয়ার পরেও পরিষেবা না মেলায় মহিলা হাট ব্যবসায়ীদের অবরোধ হাওড়ার ধুলোগোড় ফটিকগাছি রোডের গঙ্গাধরপুর লাইব্রেরী মোড়ে। অবরোধকারীদের অভিযোগ, ভোর ৪টে থেকে ফটিকগাছি রাজাবাজার রুটের ১৩এ মিনিবাস পরিষেবার বদলে সকাল ৬টা থেকে বাস চলাচল করায় হাট ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়ছেন। এতে তাঁরা বাজার ধরতে পারছেন না। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে […]

এই মুহূর্তে জেলা

অন্য ধর্মে বিবাহ সেই নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি অবশেষে আত্মহত্যার পথ বেছে নিল প্রেমিক।

সুদীপ দাস, ১৯ জানুয়ারি:- ভদ্রেশ্বর ইএসআই হসপিটাল এর উল্টোদিকে জি,টি রোডের পাশে হসপিটাল রোডে সনু রাম বিয়ে করেছিল এলাকারই এক নাবালিকা মেয়েকে।সাকিনা খাতুনের সাথে দীর্ঘদিন ধরেই তাদের ভালোবাসার সম্পর্ক ছিল। সেই সূত্রেই বিবাহ করে কিছুদিন আগে। এরপর থেকেই শুরু হয় সনুর উপর ওই পরিবার এবং মেয়েটির মাযের অশান্তি, যা অবশেষে থানা পযন্ত গড়ায়। শাহানা খাতুন […]

এই মুহূর্তে জেলা

ব্যবধান প্রায় পনেরো বছরের। চা শ্রমিক বাবাকে হাওড়া থেকে ফিরে পেলেন ছেলে।

হাওড়া, ১৯ জানুয়ারি:- প্রায় বছর পনেরো ধরে ঘরছাড়া বাবাকে অবশেষে ফিরে পেল পরিবার। আজ থেকে প্রায় ১৫ বছর আগেকার ঘটনা। গত ২০০৭ এর ডিসেম্বরে পঞ্জাবে কাজে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন নিউ জলপাইগুড়ির মালবাজারের টি এস্টেটের শ্রমিক চম্পা ওঁরাও। এর মাস তিনেক পর ওই তিনি বাড়িতে যোগাযোগ করে জানান তিনি সেখানে একটি জমির ক্ষেতে ট্রাক্টর […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে পোস্টার এবার বাঁকড়ায়।

হাওড়া, ১৯ জানুয়ারি:- এবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফ্লেক্স দেখা গেল ডোমজুড়ের বাঁকড়া এলাকায়। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন বাঁকড়া ১ নম্বর এবং বাঁকড়া ২ নম্বর পঞ্চায়েত এলাকার হাওড়া আমতা রোডের ধারে একাধিক ফ্লেক্স। ওই ফ্লেক্সে লেখা হয় আর নয় কল্যাণ। সাংসদকে উদ্দেশ্য করে অশোভন মন্তব্য করা হয় সেখানে। তবে কারা এই ফ্লেক্স […]