হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- বাংলায় নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আগামী ২৭ ফেব্রুয়ারীর ভোট বন্ধ রাখার দাবি তুললো বিজেপি। নির্বাচনে প্রহসন ও সন্ত্রাসের প্রতিবাদে সোমবার দুপুরে হাওড়ায় বিজেপির তরফ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। সেখানেই দলের তরফ থেকে ওই দাবি তোলা হয়। প্রসঙ্গতঃ চার পৌরসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের লাগামহীন সন্ত্রাসের প্রতিবাদে […]
জেলা
ভালোবাসার দিনের আগেই বসিরহাটের ইন্দ্রজিতের নতুন জীবন ফিরিয়ে দিলেন ‘পেটালস’ এর সমাজসেবী সদস্যরা।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- বসিরহাট নিবাসী কাঠের কারিগর ইন্দ্রজিৎ ওরফে অলোক চৌধুরীর জীবনের জীবন গাঁথাতে লেখা হয়েছিল নতুন এক অধ্যায়। মা, স্ত্রী, সন্তান নিয়ে ছোট হাসিখুশি পরিবারে স্বচ্ছলতা না থাকলেও আনন্দের অভাব ছিল না। ২০২০ সালে করোনার সময় ইন্দ্রজিৎবাবু নিজেই পাশে দাঁড়িয়েছিলেন বহু মানুষের, যাঁদের অবস্থা সেই সময় দুরাবস্থায় পরিণত হয়েছিল। কখনও অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া, কখনও […]
প্রায় বিরোধী শূন্য চন্দননগর, জয়জয়কার তৃণমূলের, বিজেপিকে পিছনে ফেলে বামেরা দ্বিতীয় !
সুদীপ দাস, ১৪ ফেব্রুয়ারি:- ৩১ আসনে জয়লাভ করে তৃতীয় বারের জন্যে চন্দননগর পুর নিগমে পুনরায় দখল কায়েম রাখলো তৃণমূল কংগ্রেস। অনেক চেষ্টা করেও পুর নিগমের একটি ওয়ার্ডেও খাতা খুলতে পারলো না বিজেপি। বিরোধী দল হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল। দ্বিতীয় স্থান দখল কিরলে বাম প্রার্থীরা, তৃতীয় স্থানে পৌঁছলো বিজেপি। গত পুর নির্বাচনের ফলাফল অনুযায়ী ৮ টি […]
নিজে জিতলেও এগিয়ে সহধর্মিনী, ভ্যালেন্টাইনে জোড়া হাসি অশোক “পুত্র-বধুর”!
সুদীপ দাস, ১৪ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইনের দিনেই জোড়াহাসি তৃণমূলের দম্পতি প্রার্থীর। স্বামীর ব্যাবধান ৬০০শো টপকে ১৭০০-য় পৌঁছে গেলেন স্ত্রী। গণনা কেন্দ্র থেকে বেড়িয়ে দু’জনের দু’হাতের আঙুল তখন জয়ের ইঙ্গিত করছে। বাইরে নেরোতেই অপেক্ষারত কর্মীদের দিকে এগিয়ে যান তিনি। কর্মীরা দাদা-বৌদিকে কাছে পেয়ে সবুজ আবীরে রাঙিয়ে দিলেন। সোমবার চন্দননগর পুরনিগম সবুজে রঙীন হলেও এদিন কিন্তু তৃণমূল দম্পতির […]
মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ঘটনার কিনারা। জগদ্দলের যুবককে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মহিলা গ্রেপ্তার।
হাওড়া, ১৩ ফেব্রুয়ারি:- মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ঘটনার কিনারা। জগদ্দলের যুবককে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মহিলা গ্রেপ্তার। মানহানি করার ভয় দেখিয়ে এক যুবককে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন বলে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তদন্তে নেমে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সেই ঘটনার কিনারা করেছে হাওড়া সিটি পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন দৌলত দেবী গুপ্তা নামের অভিযুক্ত […]
দলিলে থাকা আঙুলের ছাপ চুরি করে ব্যাঙ্ক প্রতারনা, উত্তরপ্রদেশের হ্যাকার গ্যাং পুলিশের জালে চুঁচুড়ায়!
সুদীপ দাস, ১৩ ফেব্রুয়ারি:- কেঁচো খুঁড়তে কেউটে! অস্বাভাবিক আচরনে সন্দেহ হয়েছিল এলাকাবাসীর। সেইমত স্থানীয়রাই খবর দিয়েছিলো থানায়। পুলিশ গিয়ে হানা দিতেই বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ধরা পরলো সাইবার ক্রাইমে জড়িত থাকা উত্তরপ্রদেশের চার ব্যাক্তি। ঘটনাটি চুঁচুড়া থানার ব্যান্ডেলের সাইনবোর্ড এলাকার। ধৃত চারজনকে রবিবার চুঁচুড়ার বিশেষ আদালতে তোলা হলে মহামান্য আদালত সকলকেই ১২দিনের পুলিশ হেফাজতের নির্দেশ […]
রাজ্যপালের অপসারণের দাবিতে হাওড়ায় প্রকাশ্য জনসভা তৃণমূলের।
হাওড়া, ১৩ ফেব্রুয়ারি:- হাওড়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ্য জনসভায় এই প্রথম রাজ্যপাল জগদীপ ধনকড়কে বরখাস্তের দাবি তোলা হলো। রবিবার বিকালে হাওড়ার বেলেপোল মোড়ে দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের এক প্রকাশ্য জনসভায় রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় রাজ্যপালকে পদ্মপাল বলেও সম্বোধন করেন। মন্ত্রী অভিযোগ করে বলেন, ক্যাবিনেট ও বিধানসভায় হাওড়া পুরসভা সংক্রান্ত বিল পাস হওয়া সত্ত্বেও […]
পোলিং অফিসারদের প্রশিক্ষণ শিবির ঘুরে দেখলেন আরামবাগের মহকুমা শাসক।
আরামবাগ, ১৩ ফেব্রুয়ারি:- আসন্ন পৌরসভা নির্বাচনের দিনক্ষণ স্থির করে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন। ভোট হবে আগামী ২৭ শে ফেব্রুয়ারি। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের পার্থীরারা ভোট প্রচার করছেন জোর কদমে। পৌরসভা নির্বাচন নিয়ে রবিবার হুগলির আরামবাগ গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে পোলিং অফিসারদের প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরটি দুইটি পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্যায়ে শুরু […]
বাংলায় গণতন্ত্র নেই , হাওড়ায় এসে মন্তব্য ভারতীর।
হাওড়া, ১৩ ফেব্রুয়ারি:- নির্বাচনে সন্ত্রাস হচ্ছে। বাংলায় গণতন্ত্র নেই। মানুষ এখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না। পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন সব চুপ করে বসে আছে। মানুষ তাহলে বিচার চাইতে কার কাছে যাবে? হাওড়ায় মন্তব্য বিজেপি নেত্রী ভারতী ঘোষের। রবিবার হাওড়ার সাঁকরাইলের মহিয়াড়ী চাঁদনীবাগান এলাকায় বিজেপি’র সাঁকরাইল ৪ নম্বর মন্ডলের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে […]
পৌর ভোটের উত্তাপ যত বাড়ছে শাসকদলের প্রচারের ঝাঁজ ততই বাড়ছে আরামবাগে।
আরামবাগ, ১৩ ফেব্রুয়ারি:- আরামবাগ পৌর ভোটের উতাপ ক্রমশ বাড়ছে। শাসক দল প্রচারে ঝড় তুলছে।এদিন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃনমুল নেতা স্বপন নন্দী ভোট প্রচার শুরু করেন।স্বপনবাবু আরামবাগ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের তৃনমুল প্রার্থী। এদিন সকাল সকাল ভোট প্রচার শুরু করেন। তাঁর হয়ে ভোট প্রচারে পা মেলান আরামবাগ বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা ও […]











