হুগলি, ২ জুলাই:-চাঁপদানীর নর্থব্রুক জুটমিলে শ্রমিকের মৃত্যুর পর ক্ষতিপূরণ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি,অবসরকালীন সুযোগ সুবিধা পাচ্ছে না শ্রমিকরা এরই প্রতিবাদে নর্থব্রুক জুটমিলের সামনে জিটি রোড অবরোধ করে শ্রমিক পরিবারগুলো।মিলের অফিসারদের আবাসন ঘেরাও করে।চাঁপদানী পুরসভার কংগ্রেস কাউন্সিলর দারোগা রাজভরের নেতৃত্বে চলে আন্দোলন।এক ঘন্টা অবরোধের পর পুলিশ রাস্তা ফাঁকা করে দেয়।মিলের সামনে চলেতে থাকে পথসভা। […]
জেলা
হাওড়া স্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্জ চালু হলো।
হাওড়া, ১ জুলাই:- যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য পূর্ব রেলের প্রচেষ্টার অংশ হিসাবে হাওড়া স্টেশনে (পুরানো কমপ্লেক্স) শুক্রবার বিকেলে এক ‘এক্সিকিউটিভ লাউঞ্জ’ চালু হলো। যাতে সমস্ত যাত্রীদের বিলাসবহুল বিশ্রাম এবং খাবারের সুবিধা উপভোগ করা যাবে। উপস্থিত ছিলেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীশ জৈন। এই এক্সিকিউটিভ লাউঞ্জটি হাওড়া স্টেশনের পুরাতন কমপ্লেক্সের নিচেরতলায় ২৬৮বর্গ মিটারের উপর নির্মিত হয়েছে যার ফ্লোর […]
রাস্তায় ভূ-গর্ভস্থ পাইপ লাইনের কাজ চলায় এবারও রথের রশিতে টান পড়লো না হাওড়ার ওলাবিবিতলায়।
হাওড়া, ১ জুলাই:- করোনা বিধি কাটিয়ে উঠলেও রাস্তায় ভূ-গর্ভস্থ পাইপ লাইনের কাজ চলায় এবারও রথের রশিতে টান পড়লো না হাওড়ার ওলাবিবিতলায়। এর আগে টানা দু’বছর করোনা বিধির কারণে রথের শোভাযাত্রা বের হয়নি। এবার করোনার চোখ রাঙানি না থাকলেও ভূ-গর্ভস্থ পাইপ লাইন বসানোর কাজের জন্য খানাখন্দভরা রাস্তায় রথের রশিতে এবার টান দেওয়া যায়নি। তবে, হাওড়া ওলাবিবিতলার […]
বালি এলাকাতেও আজ থেকে পুরোপুরি নিষিদ্ধ হলো প্লাস্টিক ক্যারি ব্যাগ।
হাওড়া, ১ জুলাই:- বালি পুর এলাকাতেও আজ ১ জুলাই থেকে পুরোপুরি নিষিদ্ধ হলো প্লাস্টিক ক্যারি ব্যাগ। বালির বিভিন্ন বাজারে অভিযান চালালেন পুর আধিকারিকরা। আইন ভাঙলেই বিক্রেতা ক্রেতা উভয়ের থেকে নেওয়া হলো জরিমানা। ১লা জুলাই শুক্রবার সকাল থেকে হাওড়া বালি পুরসভা এলাকায় প্লাস্টিক ক্যারি ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। বিক্রেতা প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করলে ৫০০ […]
বৃক্ষ ছেদন রুখতে রথের সকালে গাছের পুজো করলেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত।
হাওড়া, ১ জুলাই:- হাওড়ার পঞ্চাননতলা রোডের একটি নবনির্মিত আবাসনের প্রবেশ পথের বেশ কিছুটা অংশ জুড়েই বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিনের এক কৃষ্ণচূড়া গাছ। এতবড় গাছটি অন্যত্র প্রতিস্থাপন করাও কার্যত এই মুহূর্তে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় গাছটি কাটার তোড়জোড় শুরু হয়েছে বলে অভিযোগ। আর এরই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন বিশিষ্ট পরিবেশ কর্মী সুভাষ দত্ত। তিনি নিজেও ওই […]
গ্যাস সিলিন্ডার লিক করে হাওড়ার নিশ্চিন্দায় আগুন। প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা।
হাওড়া, ৩০ জুন:- হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার সাঁপুইপাড়া শান্তিনগরে গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বাড়ির মালিক তৎপরতার সঙ্গে গ্যাস সিলিন্ডার বাইরে করে দেন। এরপর প্রতিবেশীরা সেখানে ছুটে এসে পাইপে করে জল দিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে প্রতিবেশীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে সরু […]
বেআইনিভাবে অনুপ্রবেশ, ভুয়ো পরিচয়পত্র বানানোর অপরাধে তিন বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার হাওড়ায়।
হাওড়া, ৩০ জুন:- তিন বাংলাদেশী অনুপ্রবেশকারী বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল। এমনকি তারা ভুয়ো প্যানকার্ড, ভুয়ো আধার কার্ড তৈরি করেছিল। বেশি টাকার কাজের প্রলোভনে তারা ঢুকেছিল ভারতে। এমনকি এই নকল পরিচয়পত্র বানাতে তারা ভারতীয় দালালদের সাহায্য পেয়েছিল। এক্ষেত্রে এই জাল নথি দেওয়ার জন্য একটি ভারতীয় দালালচক্র কাজ করেছিল বলে অভিযোগ। এমনই দাবি পুলিশের। বৃহস্পতিবার বিকেলে হাওড়ায় ডিসিপি […]
প্রায় পাঁচ বছর পরে রাস্তার সংস্কার হলো হাওড়ার ২৯ নং ওয়ার্ডে। বাকিগুলিও কংক্রিটের হবে দাবি করলেন মুখ্য প্রশাসক।
হাওড়া, ৩০ জুন:- অবশেষে দীর্ঘ প্রায় পাঁচ বছর পরে রাস্তার সংস্কার হলো হাওড়ার ২৯ নং ওয়ার্ডে। বাকি রাস্তাগুলোও কংক্রিটের হবে দাবি করলেন পুরসভার মুখ্য প্রশাসক।মানুষের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর হাওড়ার ২৯ নম্বর ওয়ার্ডের রাস্তা তৈরি হল। বৃহস্পতিবার সকালে ওই রাস্তা পরিদর্শন করেন পুর প্রশাসকমন্ডলীর প্রধান ডাঃ সুজয় চক্রবর্তী। স্থানীয় […]
ভিডিও বার্তায় প্রতিবাদ বেলুড় মঠের।
হাওড়া, ৩০ জুন:- শ্রীশ্রীমা সারদা দেবীকে নিয়ে সম্প্রতি তৃণমূল নেতা তথা দলের বিধায়ক ডাঃ নির্মল মাজি’র মন্তব্যের তীব্র বিরোধিতা করে এবার বিবৃতি পেশ করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ। যদিও ওই ভিডিও বার্তায় সুবীরানন্দজি মহারাজ ওই নেতার নাম উল্লেখ করেননি। শ্রীশ্রীমা সম্পর্কে এই তথ্য ভিত্তিহীন বলে দাবি করে তিনি বলেন, “আমরা […]
সমস্ত কর্মচারীদের নিলে তবেই টোলপ্লাজা চলবে। কর্মীদের পাশে দাঁড়িয়ে মন্তব্য কল্যাণের।
হাওড়া, ২৯ জুন:- কর্মীদের ছাঁটাই করে কর্মী কমিয়ে টোলপ্লাজা কর্তৃপক্ষ কখনও চলতে পারবে না। সমস্ত কর্মচারীদের নিলে তবেই টোলপ্লাজা চলবে। নাহলে চলতে পারবে না। বালির নিবেদিতা সেতু টোলপ্লাজায় সাসপেন্ড হওয়া ১৩ জন কর্মীর পাশে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে বুধবার ওই মন্তব্য করেন হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডোমজুড় কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ। […]











