এই মুহূর্তে জেলা

মামলাকে ধামাচাপা দিতেই তড়িঘড়ি উলুবেড়িয়া আদালতে সিট চার্জশিট জমা করেছে, বিস্ফোরক আনিসের বাবা সালেম খান।

হওড়া, ১১ জুলাই:- খুন হননি আমতার ছাত্র নেতা আনিস খান। উপর থেকে নিচে পড়েই ছাত্র নেতার মৃত্যু হয়েছে। সোমবার চার্জশিটে এমনই দাবি করেছে সিট। ওই চার্জশিট এদিনই উলুবেড়িয়া আদালতে পেশ করা হয়েছে। আনিশ কান্ডে আমতা থানার তৎকালীন ওসি সহ এক এএসআই, এক হোমগার্ড, দুই সিভিক ভলেন্টিয়ার সহ মোট ৫ জনের বিরুদ্ধে উলুবেড়িয়া মহকুমা আদালতে এদিন […]

এই মুহূর্তে জেলা

নেপালের নিখোঁজ পাঁচ নাবালক উদ্ধার হওড়া স্টেশন থেকে।

হওড়া, ১১ জুলাই:- নেপালের বাড়ি থেকে কলকাতায় পালিয়ে আসার সময়ে হাওড়া স্টেশন থেকে উদ্ধার হলো পাঁচ নাবালক। হাওড়া জিআরপি’র তৎপরতায় উদ্ধার হয়েছে নেপালের বাবুগঞ্জের বাসিন্দা একই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ওই ৫ জন। জানা গেছে, ডাউন কামরূপ এক্সপ্রেসে এরা সোমবার ভোররাতে হাওড়া স্টেশনের ১৮ নং প্ল্যাটফর্মে নামতেই পুলিশ এদের নিয়ে আসে জিআরপি থানায়। হাওড়া জিআরপি […]

এই মুহূর্তে জেলা

অমরনাথ যাত্রায় বিপাকে বালির শ্রাবন্তী সহ আরও ৮ পুণ্যার্থী।

হওড়া, ১০ জুলাই:- অমরনাথ বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন হাওড়ার বালির যুবতী শ্রাবন্তী রায় সহ আরও আটজন। বালি এবং অন্যান্য জায়গার মোট ন’জন মহিলা পুরুষ মিলিয়ে গত ৬ তারিখে তাঁরা জম্মু তাওয়াই এক্সপ্রেসে চাপেন। ৮ তারিখে পৌঁছান জম্মু। ১১ তারিখে তাদের যাওয়ার কথা ছিল অমরনাথ। ইতিমধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। তারপর থেকেই তাদের সমস্ত পরিকল্পনা উলোটপালোট হয়ে […]

এই মুহূর্তে জেলা

আজকে সরকারে আছে নেতা হয়েছে সেই পার্টির নেতাদের সবার নাম আছে লাল খাতায়। হাওড়ায় মন্তব্য দিলীপের।

হওড়া, ৯ জুলাই:- যারা বাংলায় আজকে সরকারে আছে, যারা নেতা হয়েছেন সেই পার্টির, তাঁদের চরিত্র দেখুন। সবার নাম আছে লাল খাতায়। সিবিআই, ইডি, পুলিশ ডাকছে। কেউ জেলে গিয়েছেন। কেউ যাবেন। যখন তখন নেতাদের বাড়িতে ইডি, সিবিআই পৌঁছাতে পারে। এই ধরনের নেতৃত্ব যদি ক্ষমতায় আসেন তাহলে সমাজের এই অবস্থা হয়। শনিবার বিকেলে হাওড়ার রানীহাটিতে উল্টোরথের এক […]

এই মুহূর্তে জেলা

অমরনাথ যাত্রায় গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হাওড়ার একই পরিবারের তিন পুণ্যার্থী।

হাওড়া, ৯ জুলাই:- অমরনাথ যাত্রায় গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হাওড়ার একই পরিবারের তিন পুণ্যার্থীর। বেস ক্যাম্পে ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনওরকম সন্ধান মেলেনি। উদ্বিগ্ন পরিবার। জানা গেছে, হাওড়ার বাড়ি থেকে তিন মহিলা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গত ২রা জুলাই। তারা হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেসে রওনা দেন। তারা ঠিক মতোন যাচ্ছিলেন […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় দুয়ারে টি,এম,সি,পি

হওড়া, ৯ জুলাই:- আগামী ২১ জুলাই শহীদ সমাবেশকে সফল করার উদ্দেশ্য নিয়ে হাওড়ায় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এক অভিনব প্রচারের কর্মসূচি নেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে “পাড়ায় পাড়ায়, দুয়ারে দুয়ারে টিএমসিপি।” সমগ্ৰ দক্ষিণ হাওড়া জুড়ে প্রত্যেক পাড়ার বুথে বুথে পৌঁছে মানুষের সাথে জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে। দক্ষিণ হাওড়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম […]

এই মুহূর্তে জেলা

লোকাল ট্রেনের সিটের নিচে সদ্যোজাত কন্যা সন্তান ! চাঞ্চল্য হাওড়ার বামুনগাছিতে।

হওড়া, ৮ জুলাই:- লোকাল ট্রেনের সিটের নিচ থেকে উদ্ধার হলো এক সদ্যোজাত কন্যা সন্তান। শুক্রবার দুপুরে হাওড়ার লিলুয়া বামুনগছি কারশেডে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, এদিন কারশেডে বর্ধমান লোকাল আসার পর সাফাই করার সময় রেলকর্মীরা দেখতে পান ওই সদ্যোজাতকে।সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আরপিএফ এবং রেলের চাইল্ড লাইনে। কন্যা শিশুটিকে উদ্ধার করে হাওড়া […]

এই মুহূর্তে জেলা

নতুন করে সংস্কারের পর খুলতে চলেছে হাওড়ার টাউন হল।

হাওড়া, ৭ জুলাই:- হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছিল আগেই। নতুন করে সংস্কারের পর পুনরায় খোলা হচ্ছে হাওড়ার ঐতিহ্যবাহী টাউন হল। ১১ জুলাই এর উদ্বোধন করবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত থাকবেন মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি সহ বিধায়করাও। সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার একথা জানান হাওড়ার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী। জানা গেছে, হাওড়ার […]

এই মুহূর্তে জেলা

ট্রেনের বগির কাপলিং খুলে বিপত্তি সাঁকরাইল স্টেশনে।

হাওড়া, ৭ জুলাই:- মাত্র কয়েকদিন আগেই পার্সেল ভ্যান লাইনচ্যুত হয়েছিল। দুর্ভোগে পড়েছিলেন রেলযাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে ওই ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালে আবার বিপত্তি ঘটলো। এদিন লোকাল ট্রেনের দুটি বগির কাপলিং খুলে যায়। আপ উলুবেড়িয়া হাওড়া লোকাল হাওড়ার দিকে যাওয়ার সময় সাঁকরাইল ও অবাদা স্টেশনের মাঝে ট্রেনের ৭ ও ৮ […]

এই মুহূর্তে জেলা

রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা , ভাঙচুর নার্সিংহোমে।

হাওড়া, ৭ জুলাই:- রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে ভাঙচুর নার্সিংহোমে। ঘটনাস্থলে আসে পুলিশ। হাওড়ার বাঁকড়া এলাকার ঘটনা। জানা গেছে, হাওড়ার জগাছা উনসানি এলাকার বাসিন্দা মিনার বেগম (৪০), দিন পনেরো আগে বাঁকড়া এলাকার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। তাঁর জরায়ুতে টিউমার হয়েছিল।দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শ মতো ওই নার্সিংহোমে তিনি ভর্তি […]