এই মুহূর্তে জেলা

শ্বশুর-শ্বাশুড়িকে খুনের চেষ্টার অভিযোগে অবশেষে ধৃত গুণধর জামাই।

হাওড়া, ১৪ জুলাই:- শ্বশুর ও শাশুড়ীর বিছানায় ও ঘরে আগুন লাগিয়ে শ্বশুরকে হত্যার দায়ে এবং শাশুড়ীকে হত্যার চেষ্টার অভিযোগে অভিযুক্ত জামাই গোষ্ঠ মন্ডলকে বুধবার রাতে হুগলির মগরাহাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধৃতকে হাওড়া জেলা আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার রাতে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া মধ্য সন্তোষপুর, হাজরাপাড়ায় ওই ঘটনা ঘটে। ঘটনায় শ্বশুরের মৃত্যু […]

এই মুহূর্তে জেলা

বেপরোয়া লরির ধাক্কা পরপর দুটি বাইকে।একজনের মৃত্যুর আশঙ্কা।

হওড়া, ১৪ জুলাই:- ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার লিলুয়ায় কোনা হাইরোডে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, লরিটি আচমকাই বেপরোয়াভাবে ছুটে এসে পরপর দুটি বাইককে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় মোট চারজন বাইক আরোহী জখম হন। এদের মধ্যে দুজন বাইক আরোহীর আঘাত গুরুতর। তাদের হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, […]

এই মুহূর্তে জেলা

প্লাস্টিকের ক্যারি ব্যাগ নিয়ে বাজারে এলেই ফ্রি’তে মিলছে কাপড়ের ব্যাগ !

হাওড়া, ১৩ জুলাই:- গত ১লা জুলাই থেকে রাজ্যে নিষিদ্ধ হয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ। মানুষকে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে প্রশাসনের তরফ থেকেও সচেতন করা হচ্ছে। কিন্তু এতো কিছুর পরেও যারা সচেতন হননি তাঁদের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়কেই জরিমানা করা হচ্ছে। এবার মানুষকে সচেতন করতে একটু ভিন্ন পথে হাঁটলেন বালির প্রাক্তন পুরপিতা বলরাম ভট্টাচার্য। বুধবার […]

এই মুহূর্তে জেলা

১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন বৈদ্যবাটির মেহুলি।

সোজাসাপটা ডেস্ক, ১৩ জুলাই:- স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে যখন সারা দেশ জুড়ে আজাদি কা অমৃত মহোৎসব চলছে তখন বিশ্ব রাইফেল শুটিং প্রতিযোগিতায় সোনা জিতে তাক লাগিয়ে দিল বৈদ্যবাটির মেহুলি ঘোষ। বুধবার দক্ষিণ কোরিয়ায় মিক্সড ইভেন্টে তুষার মানকে সঙ্গে নিয়ে ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সকলকে পিছনে ফেলে স্বর্ণপদক ছিনিয়ে নিল বঙ্গ তনয়া মেহুলি। বৈদ্যবাটির বাড়িতে […]

এই মুহূর্তে জেলা

শ্বশুর শাশুড়ির গায়ে আগুন লাগিয়ে দিলো গুণধর জামাই।

হাওড়া, ১৩ জুলাই:- পারিবারিক অশান্তির জেরে শ্বশুর শাশুড়িকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠলো জামাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া মধ্য সন্তোষপুর, হাজরাপাড়ায় ওই ঘটনা ঘটে। ঘটনায় শ্বশুরের মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। যদিও, সরকারিভাবে মৃত্যুর খবর জানা যায়নি। পাশাপাশি, প্রায় ৯০ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থা শাশুড়িরও। ভর্তি রয়েছেন কলকাতার […]

এই মুহূর্তে জেলা

গুরু পূর্ণিমায় সকাল থেকেই ভক্তদের ঢল বেলুড় মঠে।

হওড়া, ১৩ জুলাই:- আজ গুরু পূর্ণিমা। প্রতি বছরের মতো এবারেও দীক্ষাগুরু মহারাজদের প্রণাম করার জন্য ভক্তদের ঢল নেমেছে বেলুড় মঠে। এই বিশেষ দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা তাঁদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে এবং মহারাজের আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন। এমনিতেই সারা বছরই নিয়ম মতো ভক্তরা নিজ নিজ বাড়িতে গুরু প্রণাম করলেও এই বিশেষ […]

এই মুহূর্তে জেলা

মিড ডে মিলের রান্নাঘরে গ্যাস লিক করে আগুনের ঘটনায় চাঞ্চল্য তারকেশ্বরে।

হুগলি, ১২ জুলাই:- প্রাথমিক স্কুলে মিড মিলের রান্না ঘরে গ্যাস লিক করে আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো তারকেশ্বরের বালিগুড়ি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে। ভয়ে কান্নায় ভেঙে পরে ছাত্র ছাত্রী থেকে অভিভাবকরা। স্কুলের ছাত্র ছাত্রীরা সংখ্যা প্রায় ২৭০। এদিন প্রায় দুশো জনের উপর ছাত্র ছাত্রী উপস্থিত ছিল বলে জানা গেছে স্কুল সূত্রে। দমকল ও স্কুল সূত্রে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় আজও একাধিক কর্মসূচি স্মৃতি ইরানির।

হওড়া, ১২ জুলাই:- তিনদিনের হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ঠাসা কর্মসূচির আজই শেষ দিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। আজ সকাল থেকেও চলছে বিভিন্ন কর্মসূচি। স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তিতে এদিন “আজাদি কা অমৃত মহোৎসব” উপলক্ষে এক পদযাত্রায় অংশ নেন স্মৃতি ইরানি। কদমতলা বাসস্ট্যান্ড থেকে পঞ্চাননতলা রোড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত ওই মিছিলের আয়োজন করা হয়। এরপর বালিটিকুরিতে তরুণ […]

এই মুহূর্তে জেলা

পায়ে ব্যথা হয়েছে বলে উদ্বোধনে শিয়ালদহ যেতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী , কটাক্ষ ফিরহাদের।

হাওড়া, ১১ জুলাই:- পায়ে ব্যথা হয়েছে বলে উদ্বোধনে শিয়ালদহ যেতে পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী। হাওড়া ময়দান থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনকে এভাবেই কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার সন্ধ্যায় হাওড়া পুরনিগমের টাউন হল উদ্বোধন অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, স্মৃতি ইরানির পায়ে ব্যথা হয়েছে তাই আর শিয়ালদহ অবধি পৌঁছাতে পারলেন না বলে এদিন […]

এই মুহূর্তে জেলা

হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

হওড়া, ১১ জুলাই:- সোমবার বিকেলে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। পাশাপাশি, তিনি ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্প্রসারণের শুভ সূচনা করেন। এদিন শিয়ালদহ মেট্রো স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, […]