এই মুহূর্তে জেলা

হাওড়ায় ট্রাফিক পুলিশের অফিসের সামনে থেকেই মিললো বোমা। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড।

হাওড়া, ১২ অক্টোবর:- হাওড়ার গোলাবাড়িতে ট্রাফিক গার্ডের অফিসের সামনে থেকেই মিললো বোমা। ঘটনাস্থলে ছুটে আসে বম্ব স্কোয়াড ও সিআইডি। গোলাবাড়ি ট্রাফিক গার্ডের ভিতরে ফাঁকা জমি থেকে বুধবার মিলেছে প্রায় আটটি বোমা। ঘটনাস্থলে এসেছে বম স্কোয়াড ও সিআইডি টিম। পুলিশের দাবি বোমাগুলি একটি পুরনো কেসের। আপাতত বোমাগুলি সেখান থেকে নিষ্ক্রিয় করে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে […]

এই মুহূর্তে জেলা

বালিতেও বেড়েছে ডেঙ্গু।

হাওড়া, ১২ অক্টোবর:- শুধু হাওড়া পুরসভা এলাকাতেই নয় বালি পৌরসভা এলাকাতেও বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বুধবার সকালে হাওড়া জেলা সদরের আইএনটিটিইউসি’র সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর প্রাণকৃষ্ণ মজুমদারের নেতৃত্বে হাওড়া পুর এলাকার ৫৫ নম্বর ওয়ার্ড তথা পূর্বতন বালি মিউনিসিপ্যালিটির ৯ নম্বর ওয়ার্ডে সাফাই অভিযান হয়। প্রাণকৃষ্ণবাবু বলেন, এটি তাদের চতুর্থ সাফাই অভিযান। যেভাবে ওই এলাকায় গত […]

এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে পুনরায় খোলা হলো “জন আহার”।

হাওড়া, ১১ অক্টোবর:- হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে পুনরায় খোলা হলো “জন আহার”। সম্পূর্ণ সংস্কারের পর এই নতুন পরিমার্জিত আউটলেট পুনরায় চালু করা হলো। রেল যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের ক্রমাগত প্রচেষ্টার অংশ হিসেবে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে সম্পূর্ণরূপে সংস্কারের পর “জন আহার” পুনরায় খোলা হলো। হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীশ জৈনের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে এই নতুন পরিমার্জিত […]

এই মুহূর্তে জেলা

ট্র‍্যাক মেশিনে কাজ করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু।

হাওড়া, ১১ অক্টোবর:- রেলের ট্র্যাক মেশিনে কাজ করার সময় অসাবধানতাবশত পাশের লাইন দিয়ে আসা লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কর্মীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে হাওড়া থেকে লিলুয়া স্টেশনের মাঝামাঝি এলাকায়। জানা গেছে, হাওড়া থেকে লিলুয়া স্টেশনের দিকে যাচ্ছিল লোকাল ট্রেনটি। স্পিড অত্যন্ত কম ছিল। সেই সময় অসাবধানতাবশত ট্র‍্যাক মেশিনে কাজ চলার সময় কোনওভাবে পাশের […]

এই মুহূর্তে জেলা

রাজ্য সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে হাওড়ায় অবরোধ বিজেপি কর্মীদের।

হাওড়া, ১০ অক্টোবর:- মোমিনপুরের ময়ূরভঞ্জ রোডে অশান্তির ঘটনার পরিপ্রেক্ষিতে নিউটাউন থেকে মোমিনপুর যাওয়ার পথে চিংড়িঘাটায় গ্রেফতার হন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই নিয়ে হাওড়ায় বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। প্রতিবাদে হাওড়ায় পথ অবরোধ হয়। সোমবার উত্তর হাওড়া বিজেপি মন্ডল ২ এর তরফ থেকে জি টি রোড উড়িয়াপাড়ার কাছে দীর্ঘক্ষণ পথ অবরোধ হয়। এর জেরে তীব্র […]

এই মুহূর্তে জেলা

জাঙ্গিপাড়ায় নাবালিকার পুকুরে ডুবেই মৃত্যু দাবী পুলিশের, ঘটনায় গ্রেপ্তার ৪।

হুগলি, ১০ অক্টোবর:- জাঙ্গিপাড়ার নাবালিকা খুনের ঘটনায় চার যুবক কে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করার পরে নতুন মোর নিল খুনের ঘটনা। এদিন হুগলির পুলিশ সুপার অমনদীপ বলেন গত ৫ তারিখ জাঙ্গিপাড়ায় যে মেয়ে টির মৃত দেহ পাওয়া গেছে তাতে তার ময়না তদন্তে কোন রূপ ধর্ষণের প্রমান পাওয়া যায় নি। পাশাপাশি পুলিশ সুপার এও বলেন ঘটনার […]

এই মুহূর্তে জেলা

লক্ষ্মী পুজোর দিনে নৈহাটি বড়মার কালী পূজার খুঁটিপূজা।

উঃ২৪পরগনা, ৯ অক্টোবর:- আজ লক্ষ্মী পূজার দিনে বড়মার খুটি পূজার মধ্য দিয়ে নৈহাটির ৫ কালী পূজাকে ঘিরে আগামী দিনে জমজমাট হতে শুরু করল। আজ বড়মার খুঁটি পুজো দেখবার জন্য ভক্তদের ঢল নেমেছে। উলুরধ্বনি ও শংখেরধনির মাধ্যমে আজ অপরাহ্ণে নৈহাটি ঐতিহ্যপূর্ণ বড়মার খুটি পুজো অনুষ্ঠিত হয়। আগাগোড়া এই বড়মা খুঁটি পুজোয় উপস্থিত থাকতে দেখা গেল নৈহাটি […]

এই মুহূর্তে জেলা

খালনার লক্ষ্মীপূজা আজও তার ঐতিহ্য বজায় রেখেছে।

হাওড়া, ৯ অক্টোবর:- রাজ্যের হাওড়া জেলার খালনায় গত কয়েকদিন ধরেই লক্ষ্মীপূজার জোর প্রস্তুতি চলেছে। এখানকার মানুষ দুর্গাপূজা নয়, বছরভর অপেক্ষা করে থাকেন কোজাগরী লক্ষ্মীপূজার আরাধনার জন্য। হাওড়া জেলার আমতা বিধানসভার জয়পুর থানার আমতা দুই নম্বর ব্লকের অন্তর্গত খালনা গ্রাম পঞ্চায়েত এলাকায় পারিবারিক পুজো থেকে শুরু করে বারোয়ারী, ক্লাব, সমিতির আয়োজনে জোরদার চলে আসছে লক্ষ্মীপূজার আরাধনা। […]

এই মুহূর্তে জেলা

লক্ষ্মী পুজোর উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রীকে আক্রমন বিরোধি দলনেতার।

পূর্ব মেদিনীপুর, ৮ অক্টোবর:- রেড রোডের কার্নিভাল অপরদিকে মেধাবী ছাত্র ছাত্রীদের বিক্ষোভ নিয়ে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাড়ি থাকায় মহোৎসব। তিনি বললেন উত্তরবঙ্গ হয়েছে বলেই এটা সম্ভব। নাচন কোদন করবেন, নাচন কোদন করবেন দুর্গা ঠাকুরের ছবি নেই কিন্তু ওনার মুখের ছবি রয়েছে। সৌমেন্দু অধিকারীর প্রসঙ্গে বলেন কোর্টে এজি দাড়িয়ে বলেছে একসঙ্গে দু’ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ […]

এই মুহূর্তে জেলা

জগাছার যুবক খুনের ঘটনাতেও উঠে এলো ত্রিকোণ প্রেমের তত্ত্ব। গ্রেফতার শ্যালিকার ছেলে সহ ২।

হাওড়া, ৮ অক্টোবর:- বুধবার বিজয়া দশমীর দিন হাওড়ার ডোমজুড় থানা এলাকার সলপ পীরডাঙ্গায় বস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় হাত পা বাঁধা এক যুবকের দেহ উদ্ধার হয়। পরে জানা যায় মৃতের নাম সুরেশ সাউ। তিনি হাওড়ার জগাছা এলাকার বাসিন্দা। ওই ঘটনার তদন্তে নেমে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় সুরেশের স্ত্রীর বিবাহ বর্হিভূত সম্পর্কের প্রসঙ্গ উঠে আসে। […]