এই মুহূর্তে জেলা

পুকুরে ডুব দিয়ে স্নান করলে নাকি মোটা, দলে দলে মানুষ ছুটে আসছেন হাওড়ার বাগনানের মোটা পুকুরে।

হাওড়া,৫ এপ্রিল:- মানুষের অন্ধবিশ্বাস। পুকুরে ডুব দিলে নাকি মোটা হওয়া যায়। সেই অন্ধবিশ্বাসে ভর করে এখন দলে দলে মানুষ ছুটে আসছেন হাওড়ার বাগনানের মোটা পুকুরে। বাগনানের বাঁটুল গ্রামের মোটা পুকুরে প্রায় প্রতিদিনই ছুটে আসছেন গ্রামবাসীরা। এমনকি মানুষের অন্ধবিশ্বাস এই পুকুরের জলে ডুব দিয়ে নানা রোগ থেকেও নাকি মুক্তি মিলছে। শুধু পুরুষরাই নয় মহিলারাও দলে দলে […]

এই মুহূর্তে জেলা

গ্রুপ ডি আন্দোলনকারীদের মিছিল বাগনানেই আটকালো পুলিশ।

হাওড়া, ৪ এপ্রিল:- “আমরা দুর্নীতির শিকার। আমরা বঞ্চিত। আমরা নিয়োগ চাই।” এই দাবিতে গ্রুপ ডি আন্দোলনকারীদের তিনদিনের লংমার্চ শুরু হয়েছে। মঙ্গলবার ছিল এর দ্বিতীয় দিন। এদিন হাওড়ার বাগনান থেকে রানিহাটি পর্যন্ত লংমার্চের আয়োজন করেন গ্রুপ ডি আন্দোলনকারীরা। যদিও তাদের সেই লংমার্চ পুলিশ আটকে দেয় বাগনানের বাঙালপুরে। ঘটনাস্থল থেকে পুলিশ ১২ জনকে আটক করে। গ্রুপ ডি’র […]

এই মুহূর্তে জেলা

শিবপুরে এলো ফরেনসিক দল।

হাওড়া, ৪ এপ্রিল:- হাওড়া শিবপুর জি টি রোডে গত রামনবমীর দিন ধর্মীয় শোভাযাত্রা ঘিরে অশান্তির ঘটনায় মঙ্গলবার সকালে ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে আসেন ফরেনসিক দলের প্রতিনিধিরা। এই ঘটনার পাঁচ দিনের মাথায় আসেন তাঁরা। এখনও পর্যন্ত এলাকায় পুলিশ এবং পুলিশ পিকেট বসানো হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। এখনও পর্যন্ত এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ এবং পুলিশ […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে সুকান্তর ধরনা মঞ্চ সরিয়ে দিল পুলিশ।

হুগলি, ৪ এপ্রিল:- সুকান্ত মজুমদারের ধরনা মঞ্চ খুলে সরিয়ে দিল পুলিশ। গতকাল সুকান্ত মজুমদার ঘোষণা করেছিলেন শ্রীরামপুরের বটতলায় ধরনায় বসবেন। সেই মতো আজ মঙ্গলবার সকাল থেকে সেখানে মঞ্চ তৈরি হয়ে যায় ।সেই মঞ্চে এসে খুলে দিল পুলিশ। চন্দননগর পুলিশের এসিপিডি ইসরাত জাহান জানান এই ধরনার কোন অনুমতি নেই সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় […]

এই মুহূর্তে জেলা

ফের বিধায়কের নামে পোস্টার হুগলিতে।

হুগলি, ৩ এপ্রিল:- ফের বিধায়কের নামে পোস্টার , রাজহাট পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জুড়ে বিধায়কের নামে পোস্ট পড়ল একাধিক জায়গায়, পোস্টারে লেখা শিক্ষক দুর্নীতির টাকা খাওয়া নেতাদের পঞ্চায়েতের টিকিট দিলে বিধায়ককে এলাকায় ঢুকতে দেওয়া হবেনা, নিচে অবশ্য লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।, এই পোস্টার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রাজহাট এলাকা জুড়ে, এ বিষয়ে রাজহাট তৃণমূল কংগ্রেসের […]

এই মুহূর্তে জেলা

রিষড়ার ঘটনা নিয়ে প্রতিবাদ হাওড়াতেও। বিজেপির তরফ থেকে চলছে প্রতিবাদ বিক্ষোভ।

হাওড়া, ৩ এপ্রিল:- রিষড়ার ঘটনা নিয়ে প্রতিবাদ হাওড়াতেও। বিজেপির তরফ থেকে চলছে প্রতিবাদ বিক্ষোভ। হাওড়ার কাজিপাড়ার অশান্তির ঘটনার পর এবার হুগলির রিষড়া। রবিবার বিকেলে রিষড়ায় রামনবমীর মিছিলে হামলার অভিযোগ ওঠে। ওই মিছিলে অংশ নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ, পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুরে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক-সহ একাধিক নেতা। ঘটনায় প্রকাশ, […]

এই মুহূর্তে জেলা

সাত দিনের জন্য মিল বন্ধ, শ্রমিক অসন্তোষ হাওড়ার দাসনগরের ভারত জুটমিলে।

হাওড়া, ৩ এপ্রিল:- প্রোডাকশন নেই। উৎপাদন শূন্য। শ্রমিকদের কিছু না জানিয়েই আগামী সাত দিনের জন্য মিল বন্ধ করে দিলেন মালিকপক্ষ। শ্রমিক অসন্তোষ হাওড়ার দাসনগরের ভারত জুটমিলে। জানা গেছে, এই মিলে ২৪ শতাংশ রাজ্য সরকারের শেয়ার থাকলেও বাকি ৭৬ শতাংশ শেয়ারই প্রাইভেট মালিকের। শ্রমিকদের অভিযোগ, ওই প্রাইভেট মালিক আবার এখানে আরও ২-৩টি অর্থলগ্নি সংস্থাকে মিল চালানোর […]

এই মুহূর্তে জেলা

আগামী বছর রামনবমী হবে এর দ্বিগুণভাবে, হাওড়ায় এসে চ্যালেঞ্জ সুকান্তর।

হাওড়া, ২ এপ্রিল:- গত রামনবমীর দিন এবং তার পরের দিন হাওড়ার শিবপুর কাজীপাড়া পিএম বস্তি এলাকায় যে দাঙ্গা এবং হামলার ঘটনা ঘটেছে তা পরিকল্পনামাফিকই করা হয়েছে বলে এবার অভিযোগ তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার দুপুরে বিজেপির হাওড়া জেলা সদর কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, পুলিশের উপস্থিতিতেই কিছু হামলাকারী এবং দাঙ্গাবাজ ধর্মীয় […]

এই মুহূর্তে জেলা

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দজি মহারাজ।

হাওড়া,২ এপ্রিল:- রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ মহারাজের জীবনাবসান হয়েছে। শনিবার সন্ধ্যা ৬:৫০ মিনিট নাগাদ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মঠ সূত্রের খবর, তিনি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। আজ রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তাঁর মরদেহ বেলুড় মঠের কালচারাল হলে শেষ […]

এই মুহূর্তে জেলা

প্রথম দিনেই দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে মুখ্যসচিব।

হুগলি, ১ এপ্রিল:- শুরু হলো ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার। ক্যাম্পের প্রথম দিনই জেলার ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণি ত্রিবেদী। ছিলেন দুয়ারে সরকার প্রকল্পের রাজ্যের নোডাল অফিসার ছোটেন লামা। শুক্রবার চন্ডীতলা ২ ব্লকের জনাই ট্রেনিং স্কুল সহ কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন মুখ্যসচিব। তার পর তিনি পৌঁছন চন্ডীতলা ১ ব্লকের জঙ্গল পাড়া ক্যাম্পে। ক্যাম্পে কেমন […]