এই মুহূর্তে জেলা

ফের বাধার মুখে ফ্যাক্ট ফাইন্ডিং টিম হাওড়ায়।

হাওড়া, ৯ এপ্রিল:- কেন্দ্রীয় প্রতিনিধি দলকে দ্বিতীয় হুগলী সেতুর টোলপ্লাজায় আটকে দিলো পুলিশ। দু’পক্ষের তীব্র বাদানুবাদ। গত রামনবমীতে শিবপুরের কাজীপাড়ায় অশান্তির পর রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা হাওড়ায় আসেন। ওই প্রতিনিধি দলের সদস্যদের শিবপুর সহ বিভিন্ন এলাকায় যাবার কথা ছিল। যদিও এই মুহূর্তে তাদের টোলপ্লাজার কাছে পুলিশ বাধা দেয়। ছয় […]

এই মুহূর্তে জেলা

সি,আই রিষড়ার দায়িত্বে এবার প্রবীর দত্ত।

হুগলি, ৮ এপ্রিল:- রিষড়া কাণ্ডের জের! রিষড়া থানাকে নিয়ে নতুন সার্কেল তৈরি করল চন্দননগর পুলিশ।তার দায়িত্ব দেওয়া হল প্রবীর দত্তকে। প্রবীর দত্ত রিষড়া থানার প্রাক্তন ওসি। তিনি চন্দননগর পুলিশের গোয়েন্দা বিভাগে ছিলেন। রিষড়া থানার ওসি থাকার সুবাদে তার অভিজ্ঞতা কাজে লাগবে আইন-শৃঙ্খলা রক্ষায় মনে করছে চন্দননগর পুলিশ। গত রবিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর পোস্ট অফিসে দুষ্কৃতির তাণ্ডব।

হুগলি,৮ এপ্রিল:- আধার কার্ডের কাজ নিয়ে বচসা, যার জেরে পোস্ট অফিসে তান্ডব চালানো এক দুষ্কৃতী। হুগলির শ্রীরামপুরের হেড পোস্ট অফিসের ঘটনা। অভিযোগ আজ দুপুরের দিকে পোস্ট অফিসের অন্যান্য কর্মীরা যখন কাজ করছিল সেই সময় হঠাৎই আঁধার সংক্রান্ত কাজটি অবিলম্বে করে দেওয়ার দাবি করে যুবক। সেই কাজ দেরি হওয়ায় প্রথমে বচসা এবং তারপরেই তাণ্ডব চালায় ওই […]

এই মুহূর্তে জেলা

সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না হবে দিল্লির যন্তর মন্তরে, দিল্লি রওনা হলো একশো জনের দল।

হাওড়া,৮ এপ্রিল:- রাজ্যের ডিএ আন্দোলনের রেশ এবার আছড়ে পড়তে চলেছে রাজধানী দিল্লিতে। সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না হবে দিল্লির যন্তর মন্তরে। হাওড়া স্টেশন থেকে দিল্লি রওনা হলো একশো জনের দল। কার্যত ডিএ নিয়ে আন্দোলনকে এবার দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। শনিবার হাওড়া স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসে সরকারি কর্মচারীদের ১০০ জনের এক দল দিল্লির […]

এই মুহূর্তে জেলা

রানীহাটির গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা শুভেন্দুর।

হাওড়া, ৭ এপ্রিল:- হাওড়ার রানীহাটির গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থলে এসে তিনি ক্ষতিগ্রস্ত ৬৯ জন ব্যবসায়ীর হাতে কয়েক হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখানে বীভৎস আগুন হয়েছে। এদের নোটিশ দিয়েছে কিছুদিনের মধ্যে উঠে যেতে হবে বলে। এর […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার রানীহাটিতে মাছ বাজারে বিধ্বংসী আগুন।

হাওড়া, ৬ এপ্রিল:- হাওড়ার রানীহাটিতে মাছ বাজারে বিধ্বংসী আগুন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ১৬ নং জাতীয় সড়কের পাশে রানিহাটির অস্থায়ী মাছ বাজারে ওই আগুন লাগে। কমপক্ষে প্রায় ৩০ দোকানে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। বিকাল ৪.১৫ মিনিট লাগে ওই আগুন। হাওড়া এবং উলুবেড়িয়া থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে […]

এই মুহূর্তে জেলা

হনুমান জয়ন্তী উপলক্ষে বিশাল শোভাযাত্রা। নেতৃত্বে প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

হাওড়া, ৬ এপ্রিল:- হাওড়া গুলমোহর ময়দান থেকে হনুমান জয়ন্তীর এক বিশাল ধর্মীয় শোভাযাত্রা বৃহস্পতিবার বিকেলে সালকিয়ার উদ্দেশ্যে রওনা হয়। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রচুর মানুষ মিছিলে সামিল হন বলে জানা গেছে। হনুমান জয়ন্তী উপলক্ষে এই ধর্মীয় শোভাযাত্রার জমায়েত নিয়েও এদিন পুলিশের সঙ্গে উদ্যোক্তাদের বিরোধ বাধে। হনুমান জয়ন্তীর ওই মিছিলের প্রধান উদ্যোক্তা বিজেপি নেতা উমেশ রায় […]

এই মুহূর্তে জেলা

হনুমান জয়ন্তী উপলক্ষে বিশাল শোভাযাত্রা হাওড়ার বেলুড়ে।

হাওড়া, ৬ এপ্রিল:- বেলুড়ে পুলিশের উপস্থিতিতে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা বেরলো। বৃহস্পতিবার সকাল ৭টায় বেলুড় শ্রীহনুমান ভক্ত মন্ডলের পক্ষ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। বেলুড় জি টি রোড হয়ে সালকিয়া হয়ে কলকাতার বড়বাজারের উদ্দেশ্যে ওই শোভাযাত্রা রওনা দেয়। এদিন শ্রীহনুমান ভক্ত মন্ডল সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে বেলুড় জি […]

এই মুহূর্তে জেলা

হনুমান জয়ন্তিতে কেন্দ্রীয় বাহিনী,, পুলিশ কমিশনারকে আবেদন লকেটের।

হুগলি, ৫ এপ্রিল:- টানা দুদিন ধরে অশান্তি চলেছে রিষড়ায়। বুধবার এই ঘটনার প্রতিবাদে চন্দননগর পুলিশ কমিশনার অফিসে ডেপুটেশন দিতে আসেন হুগলি সাংসদ লকেট চ্যাটার্জি।কয়েকশো বিজেপি সমর্থক জড়ো হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। সাধারণ মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ লাইনে ঢোকার মুখে কর্মী সমর্থকদের পুলিশ আটকালে শুরু হয় ধস্তাধস্তি। […]

এই মুহূর্তে জেলা

রিষড়ায় শান্তির লক্ষে লিফলেট নিয়ে পথে গ্রীণ ভলেন্টিয়ার।

হুগলি, ৫ এপ্রিল:- করোনা কালে মানুষের পাশে দাঁড়িয়েছিল গ্রীণ ভলেন্টিয়ার।কারো অক্সিজেন প্রয়োজন,কারো ওষুধ,হাসপাতাল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা।অতিমারির সময় রিষড়া পুরসভা এলাকার বাসিন্দাদের সমস্যায় পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।এবার সেই অশান্ত রিষড়া মানুষের শান্তির লক্ষে প্রচার শুরু করল গ্রীণ ভলেন্টিয়ারের সদস্যরা।আজ সকাল থেকে রিষড়ার মোরপুকুর বাজার, তিন নম্বর রেল গেট, রিষড়া সেবা সদনের সামনে, স্টেশন রোড […]