এই মুহূর্তে জেলা

বালিতে অবাধে বেআইনি বহুতল নির্মাণ নিয়ে অসন্তোষ প্রাক্তন পুরপিতার।

হাওড়া, ১৭ মে:- বালি পৌরসভা এলাকায় প্রশাসনের নাকের ডগায় গজিয়ে উঠছে একের পর এক বেআইনি বহুতল। চলছে বিনা নোটিশে বিনা অনুমোদনে অবাধে প্রমোটিং। এবার এই নিয়ে বালি পৌরসভার এডমিনিস্ট্রেটরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন পুরপিতা বলরাম ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমানে পৌর বোর্ড না থাকা সত্ত্বেও সেখানে দেখভালের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন। তার প্রধান রয়েছেন হাওড়া জেলার এসডিও। […]

এই মুহূর্তে জেলা

হাসপাতালে ডেপুটেশন দিতে না পেরে হাওড়ায় রাস্তা অবরোধ কংগ্রেসের।

হাওড়া, ১৭ মে:- হাওড়ার ডোমজুড়ের মহিয়াড়ী লক্ষ্মী কমল হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবার অভিযোগ তুলে বুধবার ওই হাসপাতালে ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছিল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি ছিল ২৪ ঘন্টা এমারজেন্সি খোলা রাখতে হবে। সবসময় হাসপাতালে চিকিৎসক রাখতে হবে। কিন্তু এদিন হাসপাতালে চিকিৎসক অনুপস্থিত থাকবেন আগাম খবর পেয়ে কংগ্রেস এদিন হাসপাতালে ডেপুটেশন দেয়নি। এরপর ক্ষিপ্ত হয়ে মহিয়াড়ী […]

এই মুহূর্তে জেলা

বিষাক্ত জলে নষ্ট হচ্ছে মাঠের ধান,হাওড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা অবশেষে আন্দোলনে।

হাওড়া, ১৬ মে:- হাওড়ার আমতা বিধানসভা এলাকার পূর্ব গাজীপুরের একটি গেঞ্জি কারখানার বিষাক্ত জলে এলাকার কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে ফি বছর। এমনই অভিযোগ তুলেছেন সেখানকার গ্রামের কৃষকরা। এমনকি ওই বিষাক্ত জল শবদাহের কাজেও ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ। এলাকায় ওই জল থেকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে। স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ায় পুকুর ভরাটের অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে বিধায়ক।

হুগলি, ১৬ মে:- সকাল সকাল পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থল সরোজমিনে পরিদর্শন করতে গেলেন বিধায়ক অসিত মজুমদার, ছিলেন স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা। সেখানে গিয়ে দেখা গেল একটি পুকুরের উপরে তৈরি হয়ে গেছে পাকা বাড়ি, আবার একটি টিনের ঘর রয়েছে। যেখানে রয়েছে বিদ্যুতের লাইন এবং পানীয় জলের ব্যবস্থাও। কাউন্সিলর এর সাফাই তিনি নাকি কিছুই জানেন না। […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পরিত্যক্ত জিনিসের গোডাউন।

হুগলি, ১৫ মে:- শ্রীরামপুর পুরসভার ২৪ নং ওয়ার্ড রিষড়া আর কে রোডে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পরিতক্ত জিনিসের গোডাউন। আজ সন্ধা ছটা নাগাদ হঠাৎই আগুন লাগে। ঝড়ের হাওয়ায় আগুন ভয়ানক চেহারা নেয়। স্থানীয়রা আগুন দেখে দমকলে খবর দেন। দমকলে পাঁচটি ইঞ্জিনের প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় কাউন্সিলর আকবর আলি জানান, বেশ বড় […]

এই মুহূর্তে জেলা

দাঁড়িয়ে থাকা ডিজেল ট্যাঙ্কারে আগুন ডানকুনিতে।

হুগলি, ১৫ মে:- দাঁড়িয়ে থাকা একটি ডিজেল ট্যাঙ্কারে আগুন। হুগলির ডানকুনি এলাকার ঘটনা। হঠাৎ করে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু কিভাবে আগুন লাগলো তা পরিষ্কার নয়। স্থানীয়দের দাবি কলকাতা মুখি রাস্তার পাশে একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা এই গাড়িতে হঠাৎই আগুন লেগে যায়।

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ার মেঘমালা দাশগুপ্ত ISC পরীক্ষায় মেধা তালিকার তৃতীয় স্থানে।

হুগলি, ১৪মে:- মেঘমালা ব্যান্ডেল অক্সিলিয়াম স্কুলের ছাত্রী। ক্লাস টেনের পরীক্ষা দিতে পারেননি করোনার জন্য। মেঘমালা বরাবরই মেধাবী। বারো ক্লাসের পরীক্ষা দিয়ে আত্মবিশ্বাসী ছিলেন ভালো ফল করবেন।কেমিস্ট্রি তার পছন্দের বিষয়। কেমিস্ট্রি নিয়েই পড়াশোনা করে বাবার মত অধ্যাপনা অথবা গবেষণা করতে চান মেঘমালা ।চুঁচুড়া আমড়াতলার লেনের বাসিন্দা দাদু মানস দাশগুপ্ত চুঁচুড়া মল্লিক বাটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, […]

এই মুহূর্তে জেলা

আইএসসি পরীক্ষায় সর্বভারতীয় ক্ষেত্রে হাওড়ার ছাত্রের র‍্যাঙ্কিং সম্ভাব্য থার্ড।

হাওড়া, ১৪মে:- ফের জয়জয়কার হাওড়ার। আইএসসি দ্বাদশের পরীক্ষায় হাওড়ার শিবপুরের শ্রী অ্যাপার্টমেন্টের বাসিন্দা এমসিকেভি স্কুলের ছাত্র সিদ্ধার্থ কুমার দুগার সর্বভারতীয় ক্ষেত্রে সম্ভাব্য তৃতীয় র‍্যাঙ্ক করেছে। ইতিমধ্যেই তার এই সাফল্যে খুশি সকলে। জানা গেছে সে হাওড়া লিলুয়ার এমসিকেভি স্কুলের ছাত্র। অল ইন্ডিয়ায় সে সম্ভাব্য থার্ড র‍্যাঙ্ক করেছে আইএসসি পরীক্ষায়। কমার্স নিয়ে পড়াশোনা করেছে সে। তার প্রাপ্ত […]

এই মুহূর্তে জেলা

ট্রাফিক কাম পাওয়ার ব্লক সাঁতরাগাছি স্টেশনে।

হাওড়া, ১৪মে:- সাঁতরাগাছি স্টেশনে ফুট ওভারব্রিজের কাজের জন্য রবিবার ৮ ঘন্টার জন্য (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) ট্র্যাফিক কাম পাওয়ার ব্লক করা হয়। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখায় সাঁতরাগাছিতে চতুর্থ ফুট ওভারব্রিজের কাজের জন্যই এই পাওয়ার ব্লক করা হয় বলে রেল সূত্রে জানা গেছে। এর জেরে আপ ও ডাউনের দুই জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করা […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে প্রশাসনের উদ্যোগে উদ্বাস্তুদের হাতে তুলে দেওয়া হলো দলিল।

হুগলি, ১৩ মে:- রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সহায়তায় ও শ্রীরামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে উদ্বাস্তুদের হাতে দলিল তুলে দেওয়া হল। শনিবার শ্রীরামপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নেহেরু নগর কলোনীতে প্রায় ২৭ টি পরিবারের হাতে জমির দলিল তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুদীপ্ত রায়,পুরপ্রধান গিরীধারী শাহ, প্রাক্তন পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়, […]