এই মুহূর্তে জেলা

আবগারি দপ্তরের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের।

হুগলি, ২৩মে:- নিরীহ গ্রামবাসীদের উপর আবগারি দপ্তর মারধর করার প্রতিবাদ জানিয়ে সিঙ্গুরে রাস্তা অবরোধ করে আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ সিঙ্গুরের বিরামনগর দেপাড়া গ্রামের বাসিন্দারা। প্রচুর পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে। অভিযোগ, রবিবার রাতে সিঙ্গুর আবগারি দপ্তরের দুই অফিসার মদ্যপ অবস্হায় গ্রামে যায় অবৈধ মদ তৈরির অভিযান চালাতে। সেই সময় অভিযুক্তদের না পেয়ে গ্রামে বিভিন্ন […]

এই মুহূর্তে জেলা

জেলায় জেলায় বেআইনি বাজি নিয়ে চলছে ধরপাকড়, উদ্ধার প্রচুর বাজি হাওড়ায়।

হাওড়া, ২৩মে:- জেলায় জেলায় বেআইনি বাজি নিয়ে চলছে ধরপাকড়। হাওড়ার জগৎবল্লভপুরে ঝোপঝাড় ঘেরা এলাকা থেকে উদ্ধার হলো প্রচুর বাজি ও বাজি তৈরির মশলা। গত কয়েকদিনে এগরা, বজবজ সহ কয়েকটি এলাকায় একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাণও গিয়েছে অনেকের। নবান্ন’র তরফে বেআইনি বাজির কারখানা বন্ধ করতে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তৎপর হয়েছে […]

এই মুহূর্তে জেলা

পুলিশি অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি উদ্ধার নদীয়ার শান্তিপুরে

নদীয়া, ২৩মে:- এগরায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকে সারা রাজ্যজুড়ে চলছে নিষিদ্ধ বাজি উদ্ধারের অভিযান। এবার নদীয়ার শান্তিপুর থানা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। মঙ্গলবার সকাল থেকেই শান্তিপুরের বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। শান্তিপুর বড়বাজার, শান্তিপুর মালঞ্চ এবং সূত্রাগড় অঞ্চলের বেশ কয়েকটি বাজির দোকান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি […]

এই মুহূর্তে জেলা

নির্ধারিত সময়েই আজ হাওড়া থেকে ছেড়েছে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস।

হাওড়া, ২৩মে:- রবিবার বিকেলে পুরী থেকে ফেরার পথে ওডিশায় বৈতরণী নদী ব্রিজের উপর প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছিল হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। প্রবল ঝড়ে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ঘটেছিল। এরপর নির্ধারিত সময়ের অনেক পর রবিবার রাত প্রায় তিনটে নাগাদ হাওড়ায় এসে পৌঁছেছিল ওই ট্রেন। দ্রুত মেরামতি সম্ভব না হওয়ায় ডিজেল ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে মঞ্জুরি রোড পর্যন্ত […]

এই মুহূর্তে জেলা

রিষড়াকাণ্ডে জাহিদ,সাকিরকে দায়ী করে তোপ দাগলেন শুভেন্দু।

হুগলি, ২২ মে:- সোমবার পঞ্চায়েত ভোটকে উপলক্ষ্য করে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে এক সভা আয়োজিত হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। দুপুর তিনটে নাগাদ আসার কথা থাকলেও বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে প্রধান বক্তা শুভেন্দু হাজির হন। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা প্রিয়ঙ্কা টিবরেওয়াল, রাজ্য নেতা দীপাঞ্জন গুহ, পুরশুরার বিধায়ক বিমান ঘোষ, জেলা সভাপতি তুষার মজুমদার সহ […]

এই মুহূর্তে জেলা

হুগলির আম পাড়ি দিচ্ছে বিদেশেও, খুশি আম চাষিরা।

প্রদীপ বসু, ২২ মে:- এবার হুগলি জেলার আম পাড়ি দিচ্ছে বাইরের রাজ্যের সাথে বিদেশেও খুশির হাওয়া চাষী মহলে। ভিন রাজ্য থেকে বিদেশ পাড়ি দিচ্ছে হুগলির আম। আর এতেই খুশির হওয়া চাষী থেকে ব্যাবসায়ী মহলে। আম ব্যাবসায়ীরা জানাচ্ছে এবার আম পাড়ি দিচ্ছে রাজস্থান, ছত্রিশগড়, বিহার, ঝারখন্ড সহ বিভিন্ন রাজ্য ও বিদেশে।মালদার পর সব থেকে বেশি আমের […]

এই মুহূর্তে জেলা

বালি ইভটিজিং-কান্ডে গ্রেপ্তার ২।

হাওড়া, ২২ মে:- কলেজের দুই সহপাঠিনীর ইভটিজিংয়ের প্রতিবাদ করায় উত্তরপাড়ার রাজা পেয়ারী মোহন কলেজের এক ছাত্রকে বেধড়ক পেটায় দুষ্কৃতীরা। শনিবার ঘটেছিল ওই ঘটনা। এই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে বেলুড় জিআরপি মূল অভিযুক্ত নারায়ণ দাসকে গ্রেপ্তার করে। পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। বেলুড় জিআরপি ও বালি থানার পুলিশ […]

এই মুহূর্তে জেলা

পানীয় জলের সংযোগের জন্য কাটমানি চাওয়ার অভিযোগ হাওড়ায়।

হাওড়া, ২২ মে:- নতুন পানীয় জলের সংযোগের জন্য বাড়ি পিছু টাকা চাওয়ার অভিযোগ হাওড়ার ৪৭ নম্বর ওয়ার্ডের মনসা মন্দির পাড়ার বাসিন্দাদের। নতুন পরিশ্রুত পানীয় জলের জন্য পাইপ লাইন বসানোর কাজের সূচনা হয়েছিল আগেই। আর এই নতুন লাইনে সংযোগ নেবার জন্য এবার বাড়ি পিছু আড়াই হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। জগাছার মনসা মন্দির পাড়া এলাকার বাসিন্দারা […]

এই মুহূর্তে জেলা

সঠিকভাবে তদন্ত হলে আজকে উনি কাস্টডিতে থাকতেন।অভিষেককে নিশানা কৌস্তভ বাগচির।

হাওড়া, ২১ মে:- যদি সঠিকভাবে তদন্ত হতো তাহলে উনি আজকে কাস্টডিতে থাকতেন। বিজেপি ওকে বাইরে ছেড়ে রেখেছেন। মোহন ভাগবতরা এলে তাদের ফল, মিষ্টি পাঠানো হয়। এইসব কারণেই বিজেপি ওঁকে বাইরে ছেড়ে রেখে তার প্রতিদান দিচ্ছে। রবিবার বিকেলে হাওড়ার কাশমলী অঞ্চল কংগ্রেস কমিটির তরফ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় এসে সাংবাদিকদের মুখোমুখি […]

এই মুহূর্তে জেলা

ইভটিজিং এর প্রতিবাদ করায় প্রতিবাদী কলেজ ছাত্রকে বেধড়ক মার ইভটিজারদের।

হাওড়া, ২১ মে:- কলেজের দুই সহপাঠিনীর ইভটিজিং এর প্রতিবাদ করায় প্রতিবাদী এক কলেজ ছাত্রকে বেধড়ক পেটাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উত্তরপাড়ার রাজা প্যায়ারী মোহন কলেজে। জানা গেছে, সেকেন্ড ইয়ার সেমিস্টারে পাঠরত দুই ছাত্রী এবং কলেজে একই ক্লাসে পাঠরত বিশাল মন্ডল নামের ওই ছাত্র তিন বন্ধু মিলে শনিবার যখন কলেজে আসছিল তখনই ওই দুই ছাত্রীকে […]