এই মুহূর্তে জেলা

আহতদের চিকিৎসার তদারকি করতে কাল কটকে যাবেন মুখ্যমন্ত্রী।

হাওড়া, ৫ জুন:- বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় মৃত ৪ যাত্রীর দেহ আনা হলো কলকাতায়। নবান্নের কাছে টোলপ্লাজা সংলগ্ন এলাকায় সোমবার বিকেলে কফিন বন্দি দেহগুলিকে মাল্যদান করে শেষ শ্রদ্ধা সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে দেহ তুলে দেওয়া হয় মৃতদের পরিবারের হাতে। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, হাওড়ার পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। […]

এই মুহূর্তে জেলা

ট্রেনের ভয়াবহ স্মৃতি আজও যাত্রীরা ভুলতে পারছেন না।

হাওড়া, ৫ জুন:- উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনো যাত্রীদের চোখে মুখে। সোমবার দুপুরে হাওড়ার নিউ কমপ্লেক্সে ২২ নম্বর প্লাটফর্মে ঢোকে ডাউন জনশতাব্দী এক্সপ্রেস। ওই ট্রেনের যাত্রীরা বলেন যে বীভৎস্য ঘটনা আমরা চোখের সামনে দেখেছি তা এক কথায় অকল্পনীয়। এক যাত্রী বলেন, কলকাতার বেহালা সরশুনা থেকে একটা কম্পিটিশনের জন্য গিয়েছিলাম। গত ৩০-৩৫ বছরে এত […]

এই মুহূর্তে জেলা

দুষ্কৃতি গ্রেপ্তারের সাত দিনের মধ্যেই ভয়াবহ চুরির কিনারা ভদ্রেশ্বরে।

প্রদীপ বসু, ৫ জুন:- কুখ্যাত দুষ্কৃতিদের গ্রেফতার করে সাতদিনের মধ্যে ভয়বহ চুরির কিনা করল ভদ্রেশ্বর থানার পুলিশ। সাতদিন আগে চাপদানি পৌরসভার ১৩ নং ওয়ার্ড এ পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন সামগ্রি চুরি হয়। সেই খবর আমরা দেখিয়ে ছিলাম। এরপর ভদ্রেশ্বর থানার আই সি কৌশিক ব্যানার্জির নির্দেশে এংগাস এর গৌরহাটি টিওপির জোনাল অফিসার দিনেশ সিং ঘটনার কিনারা […]

এই মুহূর্তে জেলা

জল, জঙ্গল, নদীর অধিকার কর্পোরেটের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মেধা পাটেকর।

হাওড়া, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবসে হাওড়ার বালির শ্রমজীবী সহযোগী মঞ্চের আয়োজনে সমাজ আন্দোলনের নেত্রী মেধা পাটকর শ্রমজীবী হাসপাতাল সম্প্রসারণের দাবিতে সোমবার এক সাংবাদিক সম্মেলনে অংশ নেন। বিশ্ব পরিবেশ দিবসে বেলুড় শ্রমজীবীর অনুষ্ঠানে এসে শ্রমজীবী হাসপাতালের স্থান সংকুলানের অভাবের কথা তুলে ধরেন পরিবেশ আন্দোলনের নেত্রী তথা সমাজকর্মী মেধা পাটকর। শ্রমজীবী হাসপাতালে আরও রোগী ও পরিষেবা […]

এই মুহূর্তে জেলা

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হুগলির সুনীতি রাওয়ের।

হুগলি, ৫ জুন:- বালেশ্বরে ট্রেন দূর্ঘটনায় মৃত্যু হয়েছে হুগলির বাসিন্দা সুনীতি রাও (২৫) এর। উড়িষ্যার ভদ্রক থেকে ব্যাঙ্গালোর হাওড়া এক্সপ্রেসে উঠেছিলেন যুবতী। করমন্ডলের সঙ্গে দূর্ঘটনায় পরে সেই ট্রেন। যুবতীর স্বামী রহিত রাও এর সঙ্গে ভদ্রকে এক বন্ধুর বিয়েবাড়ি গিয়েছিলেন। ভদ্রকেই তাদের বাড়ি তৈরী হচ্ছে।সেই কাজ দেখা শোনার জন্য রহিত সেখানে থেকে যান।যুবতী একাই ট্রেনে করে […]

এই মুহূর্তে জেলা

অভিষেকের জন সংযোগ যাত্রায় জনপ্লাবন হাওড়ার ডোমজুড়ে।

হাওড়া, ৪ জুন:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাওড়ায় জন সংযোগ যাত্রা কার্যত মানুষের জনপ্লাবনে পরিণত হলো। রবিবার বিকেল ৫টা নাগাদ ডোমজুড় বিধানসভার সলপ থেকে বিশাল ওই রোড শো শুরু হয়। সেখানে হাজার হাজার কর্মী-সমর্থক অভিষেকের সঙ্গে ওই রোড শো’তে পা মেলান। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া […]

এই মুহূর্তে জেলা

রেল দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন বৈদ্যবাটিতে তৃণমূল জয় হিন্দ বাহিনীর।

হুগলি, ৪ জুন:- শতাব্দীর ভয়ংকরতম রেল দুর্ঘটনায় মৃত হতভাগ্য যাত্রীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার সন্ধ্যায় বৈদ্যবাটি চৌমাথায় শহীদ বেদীতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন শেওড়াফুলি বৈদ্যবাটির এলাকার অগণিত মানুষ। বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল ও শ্রীরামপুর সাংগঠনিক জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের উদ্যোগে এদিনের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হয়। এ ব্যাপারে সুবীর […]

এই মুহূর্তে জেলা

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার কবল থেকে বেঁচে বাড়ি ফিরলেন ১১ জন পরিযায়ী শ্রমিক।

পূর্ব বর্ধমান, ৪ জুন:- এখন পর্যন্ত যা জানা যাচ্ছে উড়িষ্যার দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের কবলে পড়েছেন মন্তেশ্বর এলাকার প্রায় ২৫ থেকে ২৬ জন পরিযায়ী শ্রমিক ও মানুষজন। মন্তেশ্বর এলাকার উড়িষ্যার বালেশ্বরে দুর্ঘটনগ্রস্ত ট্রেন থেকে মৃত্যুর হাত থেকে বেঁচে বাড়ি ফিরলেন শনিবার রাত বারোটা পর্যন্ত মন্তেশ্বর গ্রামের ৭জন ও ভারূচার ১জন মন্তেশ্বর এলাকার দেওয়ানিয়ার পান্না হাজরা সহ ৩জন […]

এই মুহূর্তে জেলা

রেল দুর্ঘটনায় আহতদের দেখতে হাওড়া হাসপাতালে মন্ত্রী।

হাওড়া, ৪ জুন:- রেল দুর্ঘটনায় আহতদের দেখতে রবিবার সকালে হাওড়া জেলা হাসপাতালে আসেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, আহতদের চিকিৎসা চলছে। সবরকমের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেকেই এখন ভালো আছেন। এদের সুস্থ করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আরও ট্রেন আসছে। যদি আর আহতরা কেউ আসেন তাদের জন্য হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

এই মুহূর্তে জেলা

বাতিল বহু ট্রেন, অগত্যা স্পেশাল ট্রেনেই গন্তব্যে রওনা সাধারণ যাত্রীদের।

হাওড়া, ৪ জুন:-হাওড়া থেকে বালেশ্বর পর্যন্ত স্পেশাল ট্রেন চালালো দক্ষিণ পূর্ব রেল। রবিবার সকাল ১১.১৫ মিনিটে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স এর ২২ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়ে ট্রেনটি। মূলত দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের পরিবারের লোকজনেরা যাতে যেতে পারেন সেকারণেই এই স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। তবে এই ট্রেনে আহত কিংবা মৃত যাত্রীদের পরিবারের কোনও লোকজনকে এদিন কার্যত […]