এই মুহূর্তে জেলা

ফেরিঘাটের জেটি হাওয়া, বন্ধ চুঁচুড়ার তামলিপাড়া ঘাটের ফেরি সার্ভিস।

হুগলি, ২২ জুন:- সরকারিভাবে ইজারা নেওয়া ঘাটের জেটি খুলে নিয়ে চম্পট মনোজ নামক ব্যক্তি, নাকাল নিত্যযাত্রীরা, স্কুলের ছাত্র-ছাত্রী থেকে ব্যবসায়ী সকলের জন্য ছিল এই ঘাট বহু উপযোগী, ঘাট বন্ধ হতেই সকলের মাথায় হাত, গঙ্গা পার করতে হলে যেতে হবে অনেকটাই ঘুরে, হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত তামলিপাড়া ঘাটে ফেরি সার্ভিস বন্ধ। নাকাল সাধারণ নিত্যযাত্রী থেকে স্কুল […]

এই মুহূর্তে জেলা

রেল নিয়ে রাজনীতি নয়, হাওড়ায় মন্তব্য রেলমন্ত্রীর।

হাওড়া, ২১ জুন:- বুধবার বিকেলে হাওড়া ময়দান থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড পর্যন্ত প্রসারিত পথ পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পরিদর্শনের আগে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন তিনি ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান সহ আন্ডার ওয়াটার টানেল পরিদর্শন করেন।এদিন সাংবাদিক সম্মেলন করে রেলমন্ত্রী জানান, মেট্রোর কাজ খতিয়ে দেখার সাথে সাথে মেট্রো রেলের ইঞ্জিনিয়ার […]

এই মুহূর্তে জেলা

আজ আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে পালিত বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে।

হাওড়া, ২১ জুন:- আজ ২১জুন। আন্তর্জাতিক যোগ দিবস। বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে এই দিনটি। এবার মোট ১২টি জেলা থেকে এই যোগ দিবসে উপস্থিত হয়েছেন প্রায় ৩০০ মানুষ। এছাড়াও এখানকার ছাত্রছাত্রীরাও এই যোগায় অংশ নিয়েছেন। যোগ প্রদর্শনী এবং সঙ্গীত সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও এদিন আয়োজন করা হয়েছে। স্বামী বিদ্যাপ্রদানন্দজি বলেন, এই জাগরণ […]

এই মুহূর্তে জেলা

স্বাধীনতার আগে বন্ধ হওয়া রথের রশিতে টান পড়লো হুগলিতে।

দিব্যেন্দু মজুমদার, ২০ জুন:- ১৯৩০ সালে যখন হুগলিতে স্বাধীনতা আন্দোলনের ঢেউ যখন আছড়ে পড়েছিল বলাগড়ের মহীপালপুর গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামের বৃন্দাবন পল্লীতে তখন বন্ধ হয়ে গিয়েছিল ২০০ বছরের রথযাত্রা। গ্রামের বহু মানুষ সেই সময় স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন বলে তাদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল ব্রিটিশরা। মানুষ আতঙ্কে বন্ধ করে দিয়েছিলেন তাদের ঐতিহ্যবাহী রথযাত্রা। সেই রথের […]

এই মুহূর্তে জেলা

জয় হিন্দ বাহিনীর উদ্যোগে রথযাত্রা পালিত হল বৈদ্যবাটিতে।

হুগলি, ২০ জুন:- হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি এবং বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল উদ্যোগে এদিন ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হলো বৈদ্যবাটিতে এদিন ঠিক বিকেল চারটের সময় জয় জগন্নাথ ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে রথের দড়িতে টান দেন ভক্তরা বৈদ্যবাটির পদ্মাবতী কলোনি থেকে ভগবান জগন্নাথ বলরাম এবং প্রভদ্রা কে নিয়ে রথ […]

এই মুহূর্তে জেলা

রথে জিলিপি মিষ্টিমুখ করিয়ে হাওড়ায় ভোটের প্রচার সিপিএম প্রার্থীর।

হাওড়া, ২০ জুন:- রথের সন্ধ্যায় হাওড়ার আন্দুলে সিপিএম প্রার্থীর অভিনব প্রচার। জিলিপি খাইয়ে মিষ্টিমুখ করালেন ভোটারদের। প্রচারে নেমে এইভাবেই ভোটারদের মন জয় করার চেষ্টা করলেন আন্দুল রায়পাড়া ৬০ নম্বর বুথের সিপিএমের গ্রামসভার প্রার্থী রীনা দত্ত চৌধুরী। তিনি সংবাদমাধ্যমে বলেন, জিলিপির মত মিষ্টি হোক সকলের সম্পর্ক। জিলিপির প্যাচের মতো যেন সম্পর্ক না হয়। রাজনৈতিক সম্পর্ক সকলের […]

এই মুহূর্তে জেলা

রথযাত্রার দিন যেন বোন ‘শুভদ্রা’কেই খুঁজে পেলেন তার দাদারা, হাওড়া থানার সহযোগিতায়।

হাওড়া, ২০ জুন:- আজ রথযাত্রা। রথযাত্রার এই পূণ্যদিনেই প্রায় বছর তিনেক আগে বাড়ি থেকে হারিয়ে যাওয়া বোনকে ফিরে পেলেন তার দাদারা। আবেগে আপ্লুত হয়ে দাদারা বলছেন যেন বোন সুভদ্রাকেই এদিন হাওড়া থানার পুলিশের তৎপরতায় ফিরে পেলেন তারা। জানা গেছে, টুনটুনি খাতুন নামের ৩৮ বছরের ওই তরুণী বাড়ি থেকে আচমকাই একদিন নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এরপর উত্তর […]

এই মুহূর্তে জেলা

নিহত ছাত্রনেতা আনিস খানের দাদাকে এবার পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী করলো সিপিএম।

হাওড়া, ১৯ জুন:- আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের দাদাকে এবার পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী করলো সিপিএম। পঞ্চায়েত ভোটে আমতা-২ নম্বর ব্লকের ৪১নম্বর পঞ্চায়েত সমিতির আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসেবে এবার মনোনয়ন দিয়েছেন নিহত ছাত্রনেতা আনিস খানের দাদা সামসুদ্দিন খান। সোমবার সামসুদ্দিন খান জানান, সমাজকে কিছু ভালো দেওয়ার জন্য আমার রাজনীতির ময়দানে নামা। ভাইয়ের স্বপ্ন […]

এই মুহূর্তে জেলা

পঞ্চায়েতে নির্দলদের মনোনয়ন প্রত্যাহারের বার্তা হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্বের।

হুগলি, ১৯ জুন:- পঞ্চায়েত ভোটে গোঁজ কাঁটা মোকাবিলায় নির্দলদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার আর্জি আগেই জানিয়েছিল তৃণমূল নেতৃত্ব। সোমবার হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্বর তরফে সাংবাদিক বৈঠক করে আর ও একবার সেই বার্তা দেওয়া হয়। সেখানে ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুঁই ও অসীমা পাত্র। অরিন্দম গুঁই বলেন,কর্মীদের মনে ভোটে দাঁড়ানোর বাসনা থাকে।সেটা স্বাভাবিক। কিন্তু সবাই […]

এই মুহূর্তে জেলা

দিনেদুপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগ লুট হাওড়ায়।

হাওড়া, ১৯ জুন:- সোমবার দিনেদুপুরে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ লুটের ঘটনা ঘটলো হাওড়ার বামনগাছি এলাকায়। ব্যাগে ছিল প্রায় এগার লক্ষাধিক টাকা। এছাড়াও আরও মাল তোলার জন্য ক্যাশ টাকা ছিল। প্রতিদিনের মতো এদিনও ক্যাশ টাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় জমা করতে যাচ্ছিলেন রাজেন্দ্র বণিক নামের ওই ব্যবসায়ী। প্রকাশ্য রাস্তার মধ্যেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে লুটপাট চালায় বাইকে চেপে […]