এই মুহূর্তে জেলা

বেহালা কান্ডের পর স্কুলে স্কুলে ট্রাফিক সচেতনতা চন্দননগর কমিশনারেটের।

হুগলি,৭ আগস্ট:- বেহালা কান্ডের পর তৎপর প্রশাসনের ট্রাফিক শাখা, দুদিনে আটজনের অ্যাক্সিডেন্টে মৃত্যু, তাই চন্দনগর কমিশনারের ট্রাফিক শাখার পক্ষ থেকে, স্কুলে স্কুলে ট্রাফিক সচেতনামূলক অনুষ্ঠান করা হচ্ছে, আজ একেবারে জি টি রোড সংলগ্ন অনুকুল স্কুলে ট্রাফিক ইনচার্জ মানদাতা সাউয়ের উদ্যোগে অত্যাধুনিক ভিডিওগ্রাফির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হলো, যেহেতু এই স্কুল একেবারে জিডি রোড সংলগ্ন, এবং […]

এই মুহূর্তে জেলা

ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয় কানাইপুরের ছাত্রের।

হুগলি,৭ আগস্ট:- আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিয়ে বড় ধরনের সাফল্য পেল কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক ছাত্র। সকলকে তাক লাগিয়ে দিয়েছে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের নপারা গ্রামের খুঁদে। সে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় জিতে নিয়েছে সোনার পদক।তার এই সাফল্যে হুগলি জেলার খুশির হাওয়া হুগলি জেলার কানাইপুর এলাকায়।এবার দু’দিন ধরে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সপ্তম আন্তর্জাতিক […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে চালু হলো মঙ্গলাহাটের পোড়া হাট।

হাওড়া,৭ আগস্ট:- বিধ্বংসী অগ্নিকাণ্ডের প্রায় ১৮ দিন পর আজ সোমবার থেকে পুনরায় খুলে গেল হাওড়ার পোড়া মঙ্গলাহাট। গত সপ্তাহে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম পোড়া মঙ্গলাহাটে এসে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছিলেন এক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে হাট খুলে দেওয়া হবে। হাওড়া পুরসভার তরফ থেকেও পোড়া মঙ্গলাহাটের অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু হয়। সেই কাজের […]

এই মুহূর্তে জেলা

ঔষধ কিনতে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ, চাঞ্চল্য চুঁচুড়ায়।

হুগলি,৭ আগস্ট:- ওষুধ আনতে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ। ঘটনায় আতঙ্কিত পরিবার। পরিবার সূত্রে জানা যায় গত ১৭ই জুলাই সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে ওষুধ কিনতে বেরিয়েছিলেন চুঁচুড়া কদমতলার বাসিন্দা গৃহবধূ নিশা বাগ। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন করেন স্বামী ইন্দ্রজিৎ বাগ। সে সময় অবশ্য নিশাদেবী বলেছিলেন তিনি বাজারে রয়েছেন […]

এই মুহূর্তে জেলা

বেলুড় মঠ পরিদর্শনে প্রাক্তন রাষ্ট্রপতি।

হাওড়া, ৬ আগস্ট:- ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হাওড়ায় তাঁর এক কর্মসূচিতে এসে বেলুড় মঠেও ঘুরে গেলেন। রবিবার সন্ধ্যায় বেলুড় মঠে আসেন তিনি। ঘুরে দেখেন মঠ। মহারাজদের সঙ্গে সাক্ষাত করেন। এর আগে এদিন বিকেলে তিনি হাওড়ায় সংস্কৃত সাহিত্য সমাজের এক জাতীয় আলোচনা চক্রের উদ্বোধন করেন। রবিবার বিকেলে হাওড়ার রামগোপাল মঞ্চে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। […]

এই মুহূর্তে জেলা

বেলুড় মঠ পরিদর্শনে প্রাক্তন রাষ্ট্রপতি।

হাওড়া, ৬ আগস্ট:- ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ হাওড়ায় তাঁর এক কর্মসূচিতে এসে বেলুড় মঠেও ঘুরে গেলেন। রবিবার সন্ধ্যায় বেলুড় মঠে আসেন তিনি। ঘুরে দেখেন মঠ। মহারাজদের সঙ্গে সাক্ষাত করেন। এর আগে এদিন বিকেলে তিনি হাওড়ায় সংস্কৃত সাহিত্য সমাজের এক জাতীয় আলোচনা চক্রের উদ্বোধন করেন। রবিবার বিকেলে হাওড়ার রামগোপাল মঞ্চে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। […]

এই মুহূর্তে জেলা

শ্রাবণী মেলায় ভক্তদের সেবায় জয়হিন্দ বাহিনীর উদ্যোগে শেওরাফুলিতে জলছত্র শিবিরের উদ্বোধনে সাংসদ।

তরুণ মুখোপাধ্যায় , ৬ আগস্ট:- শনিবার রাত থেকে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ ভক্তের ঢল নেমেছে তারকেশ্বরে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরে থেকে কাতারে কাতারে মানুষ এসে উপস্থিত হয়েছেন শৈবতীর্থ তারকেশ্বরে। এই উপলক্ষে তীর্থযাত্রীদের সেবার কাজের উদ্দেশ্যে কালীঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় জলছত্র এবং তাদের সেবার কাজ চলছে। হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর […]

এই মুহূর্তে জেলা

লোকসভার আগে হাওড়ায় ফের সভাপতি বদল বিজেপির।

হাওড়া, ৬ আগস্ট:- ২৪-র লোকসভার আগে হাওড়া সদর জেলায় ফের সভাপতি বদল বিজেপির। নতুন সভাপতি হলেন সংঘ ঘনিষ্ট রমাপ্রসাদ ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের আগে দলীয় সাংগঠনিক পদে রদবদল করল গেরুয়া শিবির। রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের একাধিক জেলার সভাপতি পদে পরিবর্তনের তালিকা প্রকাশ করেছেন। হাওড়া সদরে সভাপতি হিসাবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে রমাপ্রসাদ ভট্টাচার্যকে। গেরুয়া […]

এই মুহূর্তে জেলা

তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিষেক জায়া রুজিরা।

হুগলি, ৬ আগস্ট:- তারকেশ্বর মন্দিরে পজো দিয়ে গেলেন অভিষেক জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল সাড়ে এগারটা নাগাদ তারকেশ্বর মন্দিরে আসেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। বিশাল পুলিশি নিরাপত্তা ছিল মন্দির চত্বরে।সঙ্গে ছিলেন তারকেশ্বর পৌর সভার চেয়ারম্যান উত্তম কুন্ডু ও কয়েকজন কাউন্সিলর। আধ ঘন্টা সময় কাটিয়ে বারোটা নাগাদ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যান অভিষেক পত্নী। শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে […]

এই মুহূর্তে জেলা

বেলুড়-কান্ডে গ্রেপ্তার ৬, আজই তোলা হবে আদালতে।

হাওড়া, ৬ আগস্ট:- এলাকা দখল ঘিরে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায় হাওড়ার বেলুড়ে। বেলুড়ের অম্বিকা জুটমিলের কাছে লালাবাবু সায়র রোডে ওই ঘটনায় এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষ হয়। ওই ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের আজ তোলা হবে হাওড়া আদালতে। গতকাল হামলার অভিযোগ ওঠে তৃণমূলের ওয়ার্ড সভাপতির বাড়িতে। দু’পক্ষই […]